বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ক্ষেতে ধান চাষের পরপরই বৃষ্টি কমে গেলো । কড়া রোদ পড়তে শুরু করলো । চারিদিকের ক্ষেতগুলোয় যেগুলোয় ফসল ছিলো এখন বিস্তৃর্ণ মরুভূমির মতো ধূ..ধূ করছে। বাতাস বইছে । ছেলেরা ডাঙ্গুলি খেলছে । কেউ কেউ ঘুড়ি উড়াচ্ছে আকাশে । রনি স্কুল থেকে ফিরছে । ঘুড়ি ওড়া দেখে না যতই মুগ্ধ হচ্ছে তারচেয়ে মুগ্ধ হচ্ছে সুন্দর করে সাজানো ঘুড়িগুলা দেখে । তার সেই ছোট্ট মনে ইচ্ছে হলো ঘুড়ি ওড়াতে । বাসায় এসে মাকে বললো ঘুড়ি বানায় দিতে। মা বললো, "বাবা ঘুড়ি তো তুমি তোমার খাতার পৃষ্ঠা দিয়ে বানাতে পারো। তুমি ছোট না? তাই ছোট ঘুড়ি ওড়াও" । সে মায়ের কথায় খুশি হলো না । না খেয়েই ক্ষেতে চলে গেলো ঘুড়ি ওড়ানো দেখতে । জয়নাল চাচার একমাত্র ছেলে । ছেলের আবদার পূরণ না করে থাকতে পারেন না । তিনি গ্রামে ঘুড়ি বানানো ছোকরা শফিকুল কে ডেকে আনলেন । কামান,তাও আনালেন । ঘুড়ি বানায় দিতে বললেন তার ছেলে কে । রনি মুগ্ধ হয়ে ঘুড়ি বানানো দেখতেছে। আনন্দের সাথে এটা ওটা এগিয়ে দিচ্ছে মাঝে মাঝে । খানিকের মধ্যেই বানানো হয়ে গেলো ঘুড়ি । কিছু দূরে গিয়ে হাত থেকে ঘুড়ি ছেড়ে দিলো আকাশে । ঘুড়ি শো শো ডাক তুলে উড়ে যাচ্ছে আকাশে. . . (চলবে. . . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now