ধীরে ধীরে এগিয়ে গেলাম।গিয়ে দেখি নিলা চোখ বন্ধ করে টিউবওয়েল চালাচ্ছে।আমিত শেষ...!!! কারন আমি নিলাকে ঘরে দেখলাম কাঁথা মুরি দিয়ে শুয়ে আছে.....তাহলে এটা কে?? তারপর ঘরে এসে ধীরে ধীরে কাঁথা সরালাম।দেখি সেখানে কোলবালিস।
ভাবুন তখন আমার কি অবস্থা।
ও ঘুমের মধ্যে টিউবওয়েল এ পানি তুলছে। আবার ওকে কোলে করে এনে শুইয়ে দিলাম।
তারপরদিন,,,,,,
রাতে ঘুমিয়ে আছি....হঠাৎ অনুভব করলাম যে কেউ আমার গায়ে আঁচর কাটছে।অন্ধকারে কিছু দেখা যাচ্ছেনা।কিন্তু মনে হল কেউ আমার পাশে বসে আমাকে আঁচর দিচ্ছে।ভয়ে আমি চিৎকার দিলাম।আম্মু এসে লাইট জ্বালানোর পর দেখলাম নিলা আমার সামনে ছোখ বন্ধ করে সমানে আঁচরে যাচ্ছে....আর বকবক করছে ওর একটা ফ্রেন্ডের নাম ধরে।স্বপ্নে মনে হয় ওর সাথে মারামারি করছিল।যার শিকার হয়েছি আমি....!!!!
তার কিছুদিন পর:
সেহরি তে মুয়াজ্জিম মসজিদে গজল গাইছেন আর সকলকে ওঠার কথা বলছেন।প্রতি সেহরিতে ওনি এই কাজ করেন সবাইকে জাগানোর জন্য.....।তো আমি ওঠে দেখি নিলা আমার পাশে নাই।ওর রাতে বাথরুমে যাওয়ার অভ্যেস আছে....তাই ভাবলাম হয়ত বাথরুমে গেছে।চেক করতে গিয়ে দেখি ও ওখানে নাই। একটু পর আম্মু ওঠল খাবার রেডি করতে।আমি আম্মুকে বললাম যে ও আম্মুর কাছে কিনা।আম্মু বলল নাতো।তখন সবাই ওকে খুঁজতে লাগলাম।পুরো বাড়ি খুঁজেও পেলামনা।বাড়ির সব দরজা বন্ধ ভেতর থেকে।তাই বাইরে যাওয়ার প্রশ্নই ওঠেনা।কিন্তু ও ভিতরেও নাই।আম্মুর তো কান্না কান্না অবস্থা।আমি আর আব্বু ওকে খুঁজছি।হঠাৎ দেখলাম যে আমার খাটের নিচে লাল কাপর দেখা যাচ্ছে।ভাল করে দেখার পর আবিস্কার করলাম যে মহারানি পরম আনন্দে খাটের নিচে ঘুমাচ্ছে...........!!! কি করতে ইচ্ছে করবে বলুন।
এরপর থেকে ও আম্মুর কাছেই থাকে।মাঝে মাঝে আমার কাছে থাকে।আম্মুর কাছে থাকলে ও এমন কিছুই করেনা।বাট ওর ঘুমের আমার সাথে কি শত্রুতা আমি বুঝিনা। আমার কাছে থাকলেই আমাকে ওর ঘুমের শিকার হতে হয়।
