বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঘটনাটা নাইজেরিয়ার।
নাইজেরিয়ার একটা স্কুলে রিয়াদ নামে একটা ছেলে পড়ত। রিয়াদ এর বাবা-মা এর অনেক সপ্ন ছিল যে রিয়াদ একদিন অনেক ভাল একজন ডাক্তার হবে। কিন্তু রিয়াদ স্কুলের অন্য ছাত্রদের মত ছিল না। সে অনেক কম বুদ্ধিমত্তার অধীকারি ছিল। সে স্কুলে দেয়া কোন পড়াই পারত না। কোন পড়াই বুঝত না সে। একদিন তার স্কুলের শিক্ষক তার বাবা-মা কে স্কুলে ডেকে পাঠালেন। শিক্ষক তাদের বললেন যে,রিয়াদ কে তাদের স্কুলে রাখা অসম্ভব। রিয়াদ কে স্কুল থেকে বের করে দেয়া হল।
রিয়াদ এর মা কাদতে কাদতে তাকে নিয়ে গেলেন।
নাইজেরিয়ার পেত্ত্র নামক শহরের একটি স্কুলে রিয়াদ কে ভর্তি করে দিলেন তার মা।
অনেক বছর পর......
হঠাত একদিন রিয়াদ এর সেই শিক্ষক,যে রিয়াদকে স্কুল থেকে বের করে দিয়েছিল, তার খুব কঠিন একটা রোগ হল। সে যখন ডাক্তার এর কাছে গেল তখন সবাই অস্বীকৃতি জানাল অপারেশন করতে। কেননা সেটা কোন সাধারণ অপারেশন ছিল না।
একজন অভিজ্ঞ ডাক্তার সেই শিক্ষককে পরামর্শ দিলেন পেত্ত্র শহরে একজন ডাক্তার আছে তার কাছে যেতে।
সেই শিক্ষক কে পেত্ত্র শহরের সেই নামকরা ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া হল।
তিনি বেশ ভালভাবেই অপারেশনটা শেষ করলেন।
অপারেশন শেষে শিক্ষক যখন ডাক্তারের দিকে তাকালেন তখন তার মুখ সম্পূর্ণ নীল হয়ে গেল। সে কি যেন বলতে চাচ্ছিল কিন্তু তা আর হয়ে ওঠল না।
শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
ডাক্তার এর দু চোখ দিয়ে পানি ঝরতে লাগল...।।
আসলে...অপারেশন এর পর যা ঘটছিল।
অপারেশন থিয়েটার এর ঝাড়ুদার তার মোবাইল চার্জ দিতে গিয়া অক্সিজেন মাস্ক এর তার ছিড়া ফেলছিল।
আর রিয়াদ ই ছিল সেই ডাক্তার ......
আপনি এটা ভেবে থাকলে ভুল ভাবছেন... রিয়াদ ছিল ওই হারামজাদা ঝাড়ুদার।
--------- সব স্টোরির হ্যাপি ইন্ডিং হয় না---------আর সবাই নিউটন বা আইন্সটাইন হয় না-------
[] Syed Alif Hasan []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now