বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঘৃণা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিদয় খান রানা (০ পয়েন্ট)

X -ঘৃণা একদিন এক শিক্ষক ক্লাসে তার ছাত্রদের বললেন, তারা সবাই যেন সামনের দিন তাদের সাথে প্লাস্টিকের ব্যাগে করে আলু নিয়ে আসে। ঠিক করা হল প্রতিটা আলুকে তারা ঘৃণা করে এমন একজন মানুষের নাম দেয়া হবে। তো এভাবে আলুর সংখ্যা হবে তারা ঘৃণা করে এমন মানুষের সংখ্যার সমান। পরের দিন সবাই নাম দেয়া আলু নিয়ে ক্লাসে আসলো। দেখা গেল, কেউ নিয়ে এসেছে দুইটা আলু, কেউ তিনটা, এমনকি কেউ কেউ পাঁচটা পর্যন্ত আলু নিয়ে এসেছে। এরপর শিক্ষক তার ছাত্রদের বললেন, তাদের সবার কাজ হচ্ছে আগামী এক সপ্তাহ তারা যেখানে যাবে সেখানেই আলুগুলোকে তাদের সাথে করে নিয়ে যেতে হবে। দুই-একদিন পর দেখা গেল ছাত্ররা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া আলুর গন্ধ নিয়ে অভিযোগ করছে। আর যেসব ছাত্রদের কাছে অনেকগুলো করে আলু ছিল, তারা বলতে লাগলো সবসময় এত ভারী আলু সাথে রাখা অনেক কষ্টকর। অবশেষে এক সপ্তাহ পার হওয়ার পর সবাই আলু সাথে রাখা থেকে মুক্তি পেল। এবার শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, “তোমাদের এই এক সপ্তাহ কেমন কাটলো?” সবাই সাথে সাথে আলুর পঁচা গন্ধ আর ভার নিয়ে অভিযোগ করা শুরু করল। তখন শিক্ষক বললেন, “ব্যাপারটিকে তোমরা যাদেরকে ঘৃণা কর বা পছন্দ কর না তার সাথে তুলনা কর। এই ঘৃণা তোমাদের হৃদয়ের জন্যে ক্ষতিকর এবং এই ঘৃণা তোমরা যেখানেই যাও তোমাদের সাথে করে সবজায়গায় নিয়ে যাও। তোমরা মাত্র এক সপ্তাহের জন্যে পঁচা আলুর গন্ধ সহ্য করতে পার নি, তাহলে চিন্তা করে দেখ তোমাদের ঘৃণা, যেটা তোমরা সারাজীবন বহন কর, তা তোমাদের হৃদয়ের উপর কি প্রভাব ফেলে?” সারকথাঃ আমাদের হৃদয় অনেক সুন্দর একটা বাগান, এখান থেকে নিয়মিত আগাছা উপড়ে ফেলা উচিত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ পিতার প্রতি সন্তানের ঘৃণা
→ ঘৃণা - নীতির গল্প
→ ঘৃণা
→ ঘৃণা
→ অন্যের প্রতি রাগ বা ঘৃণা
→ প্রেম ও ঘৃণার গল্প
→ একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now