বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
.
বাইরে এত বাতাস কেন আজকে?? বিলুর মনে
হচ্ছে ওকে শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে। বিলুর
আজকে খুব মন খারাপ।
ব্যাপারটা না ধরলে এমন কিছুই না। ধরলে অনেক
কিছু। আইটেম আবার একটা পরীক্ষা! ক্লাস টুএর
বাচ্চারাও এর চেয়ে বেটার! আমরা কি বাচ্চা??
ভড়ভড় করে পড়া মুখস্থ দিতে হবে?? কি আমার
ভারী আইটেম তাতে আবার নাম্বার নাকি দশ!
সেইটায় নাকি আবার পেন্ডিং? সিরিয়াসলি?? সিরিয়াসলি???
মাথার বিলুটার খুব বাড় বেড়েছে। আজকে কি
কাণ্ডটাই হল! বেশ তো আইটেম দিচ্ছিল বিলু।
ম্যাম হার্টের পালমোনারী কোনাস দেখাতে
বলতেই মাথার বিলুর চই উঠে গেল।
কি একটা হার্ট?? এখানে কি দেখাতে বললেন??
এটা হার্ট চিনেছি সেই তো বেশি? এখানে কিছু
বোঝা যায়??
বিলু হা করে তাকিয়ে রইল। সে পড়ে এসেছে।
হার্ট ধরেছেও। কিন্তু এখন মাথা কাজ করছে না।
ব্যাচের সব কয়টা মুখ তার দিকে তাকিয়ে সার্কাস
দেখছে। সে ক্লাসের জিনিয়াস ফ্রীক নামে
পরিচিত না??
বুক প্রচণ্ড ধড়ফড় করছে। এত অসহায় বিলুর
কক্ষণো লাগে নি।
বিলু বিড়বিড় করল, "পিতু প্লিজ চুপ কর। প্লিজ।"
ম্যাম বললেন, "কি বললে?? জোরে বল।"
বিলু কি বলেছে সে নিজেও শোনেনি।
সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
ম্যাম বলেছে নেক্সট উইকে আবার পড়ে
আসতে। সীটে গিয়ে বসার পর বিলু ফুসফাস
শুনতে পেয়েছে অনেকগুলা।
"ফ্রীকটার আজকে কি হইসে রে??"
"লাল দুপাট্টা উইড়া গেসে মনে হয় হেহেহে।"
বিলুর চিৎকার করতে ইচ্ছা হল, "কি পিতু এখন পটর
পটর কই গেল তোর?????????"
খালি একটা কাগজে কলম ঘষছিল সে। হঠাৎ থেমে
গেল। একটু আগে সে কি বলল এইটা?! পিতুর নাম
সে কেন নিল?? মাথার বিলুর সাথে পিতুর কি
সম্পর্ক??
বিলুর খুব অপরাধবোধ লাগতে থাকল।
বিলু কখনো পিতুর সাথে কল্পনায় কথা বলে নি।
ছোটোবেলায় তার একা একা কথা বলার অভ্যাস
ছিল। কিন্তু পিতুর সাথে কখনো বলে নি। আজব না?
আচ্ছা বলে নি কেনো?? একটা বয়স পর্যন্ত সব
বাচ্চারাই কম বেশি একা কথা বলে। এমন কিছু তো
না!
বিলু আস্তে আস্তে হাঁটছে। শরীরটা তার
টেনে নিতে খুব কষ্ট লাগছে। মাথাটা এত হালকা
লাগছে শরীরটা এত ভারী কেন?
"বিলা??এই বিলা দাঁড়া।"
অন্তি। বিলুর আবার মাথা ধরলো।
"বিলা তোর ব্যাপারটা কি বল তো??? আগে ভাবতাম
তুই অন্যমনস্ক থাকিস। কিন্তু এখন মনে হচ্ছে তা
না। অন্য কিছু। একটা মানুষ এত অন্যমনস্ক কিভাবে
থাকে??"
বিলু শুকনা হাসি দিল। একটা হাসিতেই অন্তি চুপ হয়ে
গেল।
চুপচাপ কথা বলার একটা সুবিধা আছে। তাকে যারা
বোঝে, তাদের জন্য একটা ইশারাও যথেষ্ট।
"বিলা তোর শরীর খারাপ লাগছে?? চল তোকে
বাসায় দিয়ে আসি।"
বিলু কিছু বলল না। অন্তির "চল তোকে দিয়ে
আসি"টা কোনো প্রস্তাব না। এটা একটা অর্ডার।
গাড়িতে নরম সুরে গান বাজছে। বিলুর ভাল্লাগছে।
সেদিন আরিফ স্যার ওকে ডেকেছিলেন। ফিজিওর
স্যার। স্যারটা খুব ভালো। স্যারের বিলুর উপর একটু
টান আছে বোধ হয়। বিলু খেয়াল করে নি। অন্তি
করেছে। অন্তি একটা পাগল। কি সব যে বলে!
অন্তি ভাষণ শুরু করল,
"বিশ্বাস কর বিলা! আরিফ মিয়া তোকে ভালো পায়।
সারাটা ক্লাস তোর দিকে তাকায় থাকে!"
-"তোর মাথা!"
-"বিশ্বাসটা কর! আচ্ছা না করলে রাবুকে
জিজ্ঞেস করে দেখিস।"
সিরিয়াসলি?? রাবুকে?? মাথার বিলু তারস্বরে চিৎকার শুরু
করল। বিলু মেডিকেলে একটা মাত্র মেয়েকে
দুই চোখে দেখতে পারে না। রাবু।
সেই ক্লাস এইটের বৃত্তির সময়ের ঘটনা। বিলুর
রোল ১, রাবুর দুই। সমাজ পরীক্ষা টা বিলুর খারাপ
হল খুব। খারাপ মানে খুবই খারাপ। বিলু পেছনে
ঘুরে রাবুকে জিজ্ঞেস করল মানচিত্র দিবে কি না।
রাবু মাথা নাড়ল, দিবে না।
বিলুর ভয় শুরু হল।সে তো মানচিত্র দিয়ে
ফেলেছে! ১৭টা জায়গার মধ্যে নয়টা মনে
আছে। আটটা মনে নাই। কাকে জিজ্ঞেস করবে
বিলু??
ঘ্যাচঘ্যাচ করে কাগজেটা কেটে দিল বিলু। দরকার
নেই।
পরীক্ষা শেষ হওয়ার আর ১০মিনিট বাকি।
পেছনে তাকিয়ে বিলু দেখল, রাবুর হাতে
পেন্সিল। মানচিত্র আঁকছে।
বিলুর বুক ধড়ফড় করা শুরু করল। এখন পুরা প্রশ্নটা
নতুন করে লেখা সম্ভবইই না। কি করবে বিলু??
একবার ভাবল নতুন করেই লিখবে।
কেটে দিল প্রশ্নের উত্তরটাও।
পাঁচ মিনিট বাকি তখন। বিলুর হাত কাঁপছে।
কোনোভাবেই সম্ভব না। এই উত্তরটাও কেটে
দিল। আগেরটায় গিয়ে কাটা দাগের উপর ক্রস চিহ্ন
দিয়ে বোঝানোর চেষ্টা করল এটা কাটা না। ভাবল
নিচে ফুটনোট লিখবে কি?? ফুটনোটে কি লেখা
যায় সে ব্যাপারে মাথার বিলু বিশাল বয়ান শুরু করে
দিয়েছিল।
"স্যার বিনীত নিবেদন স্যার। স্যার কাটি নি স্যার। এটা
আসলে.........."
"আর ইউ ইভেন লিসেনিং টু মি বিলা!!!!???"
অন্তির কথায় বাস্তবে ফিরল বিলু। মাথার বিলুটা যে কি।
কত আগের কাহিনী। নিতান্তই ছেলেমানুষি ব্যাপার।
ক্যানো রাবেয়া বলল না ওকে যে ও দিবে??
যখন দিচ্ছিল তখনো তো জানাল না। এমন কেন
করবে এইসব। তাও এখনো ধরে বসে আছে।
কোনো মানে হয়???
"আমি লাস্ট লাইন কি বলেছি বল??"
অন্তির কপালের শিরাটা ফুলে গেছে।
বিলু কিছু বলার আগেই গাড়ির দরজা খুলে গেল।
তমাল।
বিলু বলল "আমরা না বাসায় যাচ্ছিলাম?"
-"হ্যালো বিল্লুউউ.."
তমালটা অন্তির চেয়েও এক কাঠি বাড়া। মোটে
দুইটা অক্ষরের নাম তার। বিলি। কি এমন কঠিন????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now