বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা এক গ্রামে এক ধনীর বাড়িতে সোনার হার চুরি হয়েছে।বাড়িটিতে অনেক চাকর কাজ করত।ধারনা করা হয়েছে যেকোনো একটি চাকর সোনার হার টি চুরি করেছে।বাড়ির মালিক সবাইকে জিজ্ঞেসা করেছে।কিন্তু সবাই না উত্তর দিয়েছে।তাই বাড়ির মালিক আদালতে বিচার দিয়েছেন।সব চাকর গুলোকে আদালতে হাজির করা হয়েছে বিচারক সব চাকরকে জিজ্ঞাসা করছে তোমার কী সোনার হার চুরি করেছ? করলে বলে ফেল না হয় হাতে নাতে প্রমাণ সহ ধরলে কঠিন শাস্তি হবে। সবাই না বলল।অবশেষে বিচারক একটি বুদ্ধি আটলেন।তিনি সবাইকে একটি করে লাঠি দিলেন এবং বললেন পরের দিন ঠিক সময়ে আদালতে হাজির হতে।আরো বললেন তোমাদের মধ্যে যে সোনার হার চুরি করেছে তার লাঠিটিই এক ইঞ্চি বড় হয়ে যাবে।সব চাকর তােদর লাঠি নিয়ে একটি জায়গায় রাখল।কিন্তু যে হারটি চুরি করেছে সে তার লাঠি এক ইঞ্চি কেটে ফেলল এবং ভাবল আমিই তো হারটি চুরি করেছি।তাহলে আমার লাঠিটা এক ইঞ্চি বেড়ে যাবে।তাই আগে কেটে রাখলাম যদি এক ইঞ্চি বড় হয় তাহলে এক ইঞ্চি কেটে রাখলাম। তাহলে সমান হয়ে যাবে।পরদিন সব চাকর আদালতে হাজির হল এবং দেখা গেল যে হারটি চুরি করেছে তার লাঠি অন্যদের লাঠি থেকে এক ইঞ্চি কম।আসলে বিচারক মিথ্যা বুদ্ধি করে চুরটাকে বের করলেন এবং তাকে ৪ বছরের জেল দিলেন এবং সোনার হার ফিরিয়ে দিলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now