বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রতিবার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হওয়ার পর খুব কষ্টে রাগ ভাঙ্গাই। কিন্তু এবার যেন কিছুতেই কাজ হচ্ছে না। তাই সহজ পদ্ধতি অবলম্বন করলাম।
.
পদ্ধতিটা হলো ফেবুতে এক অপরিচিত মেয়ের সাথে ডিপলি চ্যাটিং করা শুরু করলাম। আর চ্যাটিং এর কনভার্সেশন স্ক্রিন শটে গার্লফ্রেন্ডের ইনবক্সে গিফট করলাম। বাহ ১দিন বাদেই কাজে দিছে।
.
গার্লফ্রেন্ড নিজেই নক করছে আজ। তাই এই ম্যাজিক এর কারনটা জানতে ওর থেকে পাসওয়ার্ড নিয়ে ওর ইনবক্স চেক করা শুরু করেছি। ইনবক্সে দেইখা আমি পুরাই টাস্কিত.. আমার নামে এত্তগুলা মিথ্যাচার
.
'এই মেয়ে তোমার নাম কি?'
.
"কেন আপনাকে বলব কেন?"
.
'বলতে প্রবলেম কি?'
.
"আগে পরিচয় দেন পরে বলব"
.
'আমি পলাশের বউ' [প্রথমেই ফাসাই দিসে]
.
"মানে কি? ওতো বলল ওর গার্লফ্রেন্ডই নেই। তো বউ আসবে কোথা থেকে?"
.
'ধুর, বউ থাকতে গার্লফ্রেন্ড দিয়া কি করবে?'
.
"অহ, ওকে কবে বিয়ে করলেন আপনি?"
.
'৬বছর হইছে' [রিলেশনেরই তো ভাল কইরা বছর পূর্তি করতে পারলাম না, আর..]
.
"বাচ্চা কাচ্চা আছে?"
.
'না তবে খুব শিঘ্রই নিয়ে নিব' [মাইরালা, এইবার আমি শ্যাষ]
.
"ছিঃ ছিঃ ও এত খারাপ?" [ভুল বুগলো রে..]
.
'অই মেয়ে, ওরে খারাপ কইবা না। আচ্ছা তোমার একটা পিক দাও তো.. প্লিজ' [মেয়ে পিক দিল]
.
"দিয়েছি দেখেন.."
.
'ওয়াক! তুই তো দেখি একটা পেত্নি। আমার জামাইর বাড়ি কাম করতে আছিস.. রাইখা দিমু নে। ভাল মাইনে পাবি' [নিজেই খাই বাপের টা আবার কামের বেটি ]
.
"দেখেন বেশী হয়ে যাচ্ছে কিন্তু, আর আমি কিন্তু ওকে আগে কিছু বলি নাই, বরং ও আমাকে পটানোর জন্য কত কিছু বলছে.."
.
'চুপ ডাইনি। তুই আমার পিচ্চি বাবুটারে চকলেটের লোভ দেখাইয়া পটাইছস আমি জানি না.. এখন ভাল থাকতে সড়ে যা। তা না হইলে তোর চুল কাইটা......'
.
.
আজ এখানেই থাক। কারন বাকিটা সব ইতিহাস...
.
[] Hossain Muhammad Palash []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now