বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তানিয়া যাওয়ার পর ভাবতে লাগলাম এই
মেয়ে ৪-৫ দিনে কি এমন করেছে যে আম্মু
একেবারে অচেনা একটা মেয়েকে আমার বউ
করার জন্য পাগল হই গেছে,,,,,
৭-৮ এভাবে চলে যায় পিনি থাকা তে কেমন
জানি ঘরটা পরিপূর্ণ লাগতেছে ও আম্মু কে
কোন কাজ এই করতে দে না সকাল হলে সবাই
কে ডেকে তুলা নাস্তা বানানো,দুপুরের
রান্না করা,বিকালে বাবা মাকে চা
দেয়া,বোন এর সাথে আড্ডা দেয়া, মাঝে
মাঝে ঘুরতে যাওয়া, মানে ও পরিবার টা
নিজের মত করে সাজিয়ে নিয়েছে,,অবশ্য
আমার সাথে আগে কথা বলত না কিন্তু
ইদানীংকাল ও আমাকে কেমন যেন শাসন
করে,যেমন আমি খেতে না চাইলে ধমক দিয়ে
খাওয়ায় রুম অগোছালো থাকলে আমাকে দিয়ে
রুম গোছানো, সিগারেট খেতে নিষেধ করা
মোট কথা ও আমাদের পরিবার এর একজন হয়ে
গেছে আর আমি পাগলা ইদানীং ওরে নিয়ে
একটু বেশি ভাবি,মনে হয় ওরে ভালবাসি
ফেলছি,,,,,,,,,
,
,
,
,৫ দিন পর দুপুরে খেয়ে শুয়ে আছি এমন সময়
আম্মু আসল রুমে,,,অবশ্য আম্মু এমন সময় আম্মু
আমার ঘরে আসে না,,
আম্মু দেখে আমি বললাম,,,,,
---আর এ আম্মু তুমি???কিছু বলবা???
--হুম বলব বলার জন্যই আসছি,,
-- হুম বল শুনি,
---দেখ বাবা আমার ও বয়স বাড়তেছে,,কাজ ও
তেমন একটা করতে পারি না,,আর সারা দিন
ঘরে একা।একা ভাল লাগে না,,,তো তুই তো বড়
হইছস বিয়ে শাদী একটা কর,,,
--কথা টা এত ঘুরিয়ে না বলে সরাসরি বললে
কি হত না আম্মাজান??
--হা কিন্তু তুই কি না কি মনে করিস তাই??
---কিন্তু এখন আমার বিয়ে করা সম্ভব না"!
--কেন কি হইছে???
---বেকার অবস্থায় বিয়ে করে খাওয়ামু কি???
--ওহহহ এই বেপার সেটা তুই চিন্তা করিস না
তোর বাবা আর আমি সব ঠিক করে রাখছি,,
--- কিন্তু,,,,,!!
--কোন কিন্তু না তুই শুধু হা বল বাকি টা আমি
দেখব,,
---ওকে তোমরা যা ভাল বুঝ কর,,কিন্তু মেয়ে
কে???
--পিনি,,!!!
-- মানে কি?? চিনিনা জানিনা একটা
মেয়েকে বাসায় জায়গা দিলাম এখন নাকি
তারে বিয়ে করতে হবে আজব???(একটু কাহিনী
করতেছি)
-- আর বাবা ও খুব ভাল মেয়ে আমাদের সবার
খুব পছন্দ হইছে,,,
--বিয়ে করব আমি পছন্দ করবা তোমরা??
--তাতে কি আমরা তোর বাবা-মা আমাদের
তোর বউ পছন্দ করার অধিকার আছে,,তোর
মায়ের উপর একটু বিশ্বাস কর!!
--ওকে,,, কিন্তু তোমরা কি ওর অতীত জানো??
--হা ও সব বলছে,, সব জেনেই আমরা সিদ্ধান্ত
নিছি।।।
--ও কি রাজি হবে,,
--সেটা আমার উপর ছেড়ে দে,,,
,
,
,এটা বলে আম্মু চলে গেল আমি তো মনে মনে
অনেক খুশি,,কিন্তু ও কি রাজি হবে সেটা
দেখার বিষয়,,,
রাত ১০ টা তানিয়া রুম আসি বলল পটল
(আমাকে ও পটল ডাকে) তোরে পিনি ছাদে
ডাকিতেছে,,,,
---কেন??
--- জানি না,,,তুই দেখ,,,
--ওকে
,,,,,,
,,,,,
,,,,
,,,,
,,,,
,,,
,,
,
ছাদে গিয়ে দেখি মেডাম(পিনি)ছাদের
কোনে দাড়িয়ে আছে,আমি গিয়ে পিছনে।
কাশি দিয়ে বললাম,,,,
---ডেকেছিলা???(এখন আমরা একজন আরেক
একজন কে তুমি বলি)
--হুম
---কেন??
--তুমি অবশ্য জানো তোমার বাবা মা আমার
সাথে তোমার বিয়ে দিতে চায়??
--- হা জানি,,,,,
---তুমি কি রাজি আছ????
---না,,,মানে,, হা মানে,,,,
--- কি।মানে মানে করতেছ,,,রাজি কিনা???
---হা,,আর তোমাকে আমি আগে থেকেই
ভালবাসি (সাহস করে)
---ওহহ,,কিন্তু আমি রাজি না,,,,
-- কেন???
---এই পরিবার টা আমাকে অনেক কিছু
দিছে,,আমাকে বাবা,মার আদর, বোন এর
ভালবাস সব,,আমি চাই না আগের মত আমার
জন্য কোন এই পরিবার এর ক্ষতি হোক...
---তুমি আসলে এই পরিবার এর ক্ষতি হবে
সেটা কে বলছে???
-- আমি জানি হবে,,,
-- কিভাবে জানো?? তোমাকে শুধু এই পরিবার
দে নাই তুমি ও অনেক কিছু দিছ,,,এই পরিবার
টার সব সময় খেয়াল রাখছ,,,সবার মাঝে এক
নতুন এক তোমাকে ফিরিয়ে দিছ,,,তুমি জানো
বাবা মা,, আর বোন কতটা ভালবাসে
তোমায়??
আর সব থেকে বড় কথা একটা গাধা কে মানুষ
করছ,,,তুমি কি পার না এই পরিবার টাকে
সারা জীবান আগলে রাখতে,,এই গাধা টা কে
একটু মানুষ করতে,, সারা জীবন ভালবাসতে??
পার না আমার চাঁদনির আম্মু হতে??
--এত সুখ কি আমার কপালে সইবে???
-- হুম,,,আমি পাশে আছি,--
---কথা দাও সারা জীবন থাকবে,,?
---হুম থাকব
--সারা জীবন ভালবাসবে আমায়?
--হুম,,,
-- কখনো কষ্ট দিবা না তো??
--না।।।কিন্তু তোমাকে একটা কাজ করতে
হবে??
--কি কাজ??
-- নিজে কে কখনওই ছোট ভাববে না..সব সময়
হাসি খুশি থাকবা,,এই পরিবার টাকে সব সময়
আগলে রাখবা,,আর আমি গাধা টা কে অনেক
ভালবাসবা, পারবা??
--হুম,,, খুব পারব,,,
--ভালবাসি আমার পিচ্চি গাধী
---আমিও গাধা,,
,,,
,,
,
আমি আর ও দাঁড়িয়ে আছি,,,ও আমার কাধে
মাথা রেখে আছে,,,
আমি একটু পর একটা সিগারেট ধরাবো এমন সময়
ও বলল,,,
---তোমার তো সাহস কম না আমার সামনে
সিগারেট ধরাচ্ছিলা??
--কি করব বল নেশা হই গেছে,,
-- তাই??
-- হুম
--ওকে চোখ বন্ধ কর..
ওকে
,,আমি চোখ বন্ধ করলাম আর একটু পর ও আমার
পায়ে পা রেখে ওর ঠোটের শীতল স্পর্শ দেয়ে
গেল,,মনে হল ৪৪০ ভোল্ট কারেন্ট শক খেলাম,,,
ও সরে গিয়ে অন্য পাশে চলে গেল,, আমি
বললাম,,
-- এই নেশা প্রতিদিন পেলে পৃথিবীর সব
নেশা ছাড়তে রাজি,,,
---ইসসস সখ কত পটলের??
-কিইই তবে রেএএ
ওকে ধরে যেই আবার নেশা ছাড়তে যাব ঠিক
তখন আমার লাইফের প্যারা, কাবাবমে হাড্ডি
আমার বোন পইন্নি তানিয়া এসে বলল,,
এই যে নেশা দূর করা হইলে দুজন এবার ভাতের
নেশা ধরতে আসেন,,,
এটা শুনে পিনি লজ্জায় আমার বুকে মাথা
লুকালো,,, আমিও সুযোগ পেয়ে একট ওরে এক্টুর
জড়াই ধরলাম,,,থাকুক না বুকের মাঝে যতক্ষণ
ইচ্ছা থাকুক,, সারা জীবন এই বুকে ধরে রাখতে
চাই এই অচেনা গাধীটা কে,,,,"""""""
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now