বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা বনের মধ্যে একটা গাধা এবং একটি শিয়াল ঝগড়া শুরু করলো !!!
গাধা বললো... "ঘাস হলুদ"!!!
শিয়াল বললো.. "না, ঘাস সবুজ"!!!
না হলুদ...
না সবুজ...
এভাবে তাদের ঝগড়া চরম আকার ধারন করলো। অবশেষে ক্লান্ত হয়ে তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো।
সিংহ সব শুনে শিয়ালকে পুরো একমাস বন্দী রাখার এবং গাধাকে ছেড়ে দেয়ার আদেশ দিলো।
শিয়াল- সিংহকে প্রশ্ন করলো.... এটা কি আপনার ন্যায়বিচার?
ঘাস কি সবুজ নয়???
সিংহ উত্তর দিলো.... ঘাস অবশ্যই সবুজ.. কিন্তু আমি তোকে বন্দী রাখার আদেশ দিয়েছি কারণ তুই জেনেশুনে গাধার সাথে তর্ক করেছিস...!!!
শিক্ষা: আজকাল আমরা অনেকেই অযথা তর্কে জড়িয়ে পড়ি। এমন মানষের সাথে তর্কে লিপ্ত হই, পৃথিবীর সকল প্রমাণ এনে দিলেও তাদের মতের বিপক্ষে গেলে তারা মানবে না। বস্তুবাদী ও নাস্তিকদের স্বভাবও অনেকটাই এমন।
কুরআনের শিক্ষা:
"রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে (তর্ক করতে) থাকে, তখন তারা বলে, সালাম।" - সুরা ফুরকান: ৬৩
আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। আমিন।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now