বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গাধাদের আবাসে হরিণ

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X দুই জন মানুষের মাঝে যখন কোনো মিল না থাকে, তখন বিষাদময় কথাবার্তা হয়,অবাঞ্ছিত খাবার -দাবার হয় এবং বেদনাময় কথাবার্তা বিনিময় হয়। এই অসামঞ্জস্যকে মৌলাভি ‘গাধাদের আবাসে হরিণ’ এর তুলনা দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। هر كه را با ضد خود نگذاستند آن عقوبت را چو مرگ انگاشتند এক শিকারী একটি হরিণকে ফাঁদে ফেললো। হরিণটিকে সে বাসায় নিয়ে এলো এবং গাধাদের সাথে তাকে থাকতে দিলো। হরিণ তারচেয়ে অনেক বড়ো প্রাণী গাধাদেরকে দেখে ভয় পেয়ে গেল। তাই নিরাপদ একটা জায়গার সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। শিকারী লোকটি খোঁয়াড়ে শুকনো ঘাস লতাপাতা প্রচুর পরিমাণে দিল, আর পশুগুলো খুব মজা করে খেতে শুরু করলো। হরিণ এইসব খড়কুটো খাবার দেখে বিরক্ত হচ্ছিলো,তাই এক কোণে গিয়ে আশ্রয় নিলো। বহুদিন যাবৎ ঐ সুন্দর হরিণটি খোঁয়াড়ে বন্দী ছিল। সমুদ্রের মাছ যদি ডাঙ্গায় উঠে পড়ে তাহলে মাছের যেই অবস্থা হয় হরিণের অবস্থাটাও সেরকম হলো। একটি গাধা ইশারা-ইঙ্গিতে বললো ‘ঝড়-ঝঞ্ঝাময় সমুদ্রের জোয়ার-ভাটা থেকে যেন দুর্লভ রত্ন নিয়ে এসেছো। অপর একটি গাধা বললো, এইসব রঙ্গ রসিকতার চেয়ে বরং বাদশাহী পালঙ্কে গিয়ে আরাম করা শ্রেয়। একটি গাধা কিছুই খাচ্ছিলো না। সে হরিণকে ইঙ্গিত করে তার খাবারগুলো খেতে বললো। হরিণ মাথা নেড়ে বোঝালো তার খিদে নেই। গাধা বললো বুঝতে পেরেছি লজ্জা পাচ্ছো। হরিণ বললো ঘাস হলো তোমার খাবার। তুমি ঘাস খেয়ে শক্তি লাভ করো। তুমি জানো না,আমি কে ,কোথায় আমি বাস করেছি , কী খেয়েছি, কী পান করেছি এবং তুমি জানো না আমি কীভাবে চিন্তা করি? গাধা বললো,এরকম বড়াই করো না। প্রবাসে থেকে এ রকম গাঁজাখুরি কথা সবাই বলতে পারে। হরিণ জবাবে বললো,গাঁজাখুরি কথা বলছি না। আমার সুগন্ধি মেশ্ক নাভিই আমার মর্যাদার প্রমাণ। nylmilonblog_1210608402_1-magpie_crowএবারে আরেকটি গল্প শোনা যাক। এক শিকারী ফাঁদে ফেলে একটি পাখিকে ধরলো। পাখিও একটা ফাঁদের কথা ভেবে বললোঃ তোমার মতো একজন বিচক্ষণ শিকারী আমার মতো দুর্বল একটি পাখিকে শিকার করে এমন কী লাভ হবে? তারচে বরং আমাকে অতি সামান্য বা ক্ষুদ্র ভেবে যদি না মারো, তাহলে বিনিময়ে আমি তোমাকে তিনটি উপদেশ দেবো। এই উপদেশ তিনটি তোমার সারাজীবনের জন্যে কাজে লাগবে। প্রথম উপদেশটি তোমার হাতে বন্দী থাকা অবস্থায় বলবো। দ্বিতীয় উপদেশটি তোমার হাত থেকে ছাড়া পেয়ে ছাদে বা দেয়ালের ওপর বসে বলবো। আর তৃতীয় উপদেশটি বলবো গাছ থেকে উড়াল দেওয়ার সময়। শিকারী পাখিটির প্রস্তাব মেনে নিলো এবং পাখির প্রথম উপদেশ শোনার অপেক্ষা করতে লাগলো। পাখি খুব মজা পাচ্ছিলো। সে বললো, প্রথম উপদেশটি হলো ‘কারো কোনো অসম্ভব নির্দেশ বা হুকুম মানবে না।’ শিকারী পাখিটিকে ছেড়ে দিলো। পাখিটি সামনের দেওয়ালে গিয়ে দ্বিতীয় উপদেশটি দিলো। উপদেশটি হলো,‘যা কিছু ঘটে গেছে তা নিয়ে দুশ্চিন্তা করো না।’ এই দুটি উপদেশ দেওয়ার পর পাখি বললো তোমাকে একটা মজার কথা বলি। কথাটি হলো আমার পেটের ভেতর অসম্ভব মূল্যবান একটি রতœ আছে,যার ওজন দশ দেরহামের কয়েনের সমান। এই রতœ দিয়ে তুমি এবং তোমার সন্তানেরা সম্পদশালী হতে পারতে। শিকারী এ কথা শুনে বোকা বনে গেল। পাখিটা এবার শিকারীকে বললো, তুমি আমার দুটি উপদেশ মান্য করো নি। তোমাকে উপদেশ দিয়েছি যে,গত হয়ে যাওয়া কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করো না। যাই হোক,অন্য উপদেশটি হলো ‘কারো কোনো অযৌক্তিক কথা বিশ্বাস করো না।যে পাখির নিজের ওজনই তিন দেরহাম কয়েনের সমান নয়,তার পেটের ভেতর কী করে দশ দেরহাম কয়েনের সমান ওজনের রতœ থাকে?’ পাখির কথা শুনে শিকারী লজ্জা পেয়ে গেল। বললো ‘হে পাখি! তৃতীয় উপদেশটা আবার একটু বলো তো!’ মৌলাভি এই গল্পের মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে, উপদেশ দেওয়া উচিত এমন লোকদেরকে যারা মূর্খ নয়। কাফেররা যখন সত্য দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না বা বুঝলো না,তখন নবী রাসূলগণ পাথর এবং লাঠির সাহায্যে তাদের মোজেযা বা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। পাঠক ! মাসনাভি থেকে ছোট্ট দুটি গল্প শুনলেন। আশা করি ভালো লেগেছে আপনাদের। আসলে আল্লাহ হলেন মহাজ্ঞানী। তিনি তাই তাঁর বান্দাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। কারণ জ্ঞান অর্জন না করলে জ্ঞানীকে বোঝা যায় না। জ্ঞান না থাকলে উপদেশও বোঝা যায় না। পুরো কোরআনটাই হচ্ছে মানুষের জন্যে আল্লাহর উপদেশের সংকলন। মানুষ জ্ঞানী হলেই তা বুঝতে পারবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ গাধাদের আবাসে হরিণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now