বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
"গাধা যখন মন্ত্রী"
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sabira (০ পয়েন্ট)
X
একদা এক রাজা বনের পাশ দিয়ে হেটে যাছেন।।।সঙ্গে তার মন্ত্রী।। হঠাৎ রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মন্ত্রী আজকের আবহাওয়া কেমন? মন্ত্রী বললেন ভালো।
রাজা কিছুদূর এগুলেন।। রাজার সামনে দিয়ে যাচ্ছিল এক ধোপা।। ধোপা রাজাকে বলল, রাজামশাই যাচ্ছেন তো ভালো কথা, কিন্তু খুব ঝড়বৃষ্টি হবে।।
রাজা এগুলেন ঝড়বৃষ্টির কবলেও পড়লেন। তখন রাজা ওই মন্ত্রীকে বাদ দিয়ে ধোপাকে বানালেন মন্ত্রী।
একদিন রাজা বাগানে হাটছিলেন। হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো যে, মন্ত্রী (ধোপা) কি করে বুঝলো যে সেদিন ঝড়বৃষ্টি হবে?
সে মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রীও রাজার ডাক পেয়ে হাজির।।
রাজা: মন্ত্রী, সেদিন ঝড়বৃষ্টি হবে তুমি কিভাবে বুঝলে?
মন্ত্রী: যখন বৃষ্টি হওয়ার আশংকা থাকে তখন আমার গাধার কান নড়ে। তাই আমি সেদিন বুঝেছিলাম।।।
তখন রাজা মন্ত্রী অর্থাৎ সেই ধোপাকে বাদ দিয়ে গাধাকে বানালেন মন্ত্রী।।। তখন হলো আসল সমস্যা।। সারা রাজ্যের গাধা এসে বলতে লাগলো আমরাও তো গাধা আমাদেরকেও মন্ত্রী বানান
[সংগৃহীত]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now