বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গাছে কাঁঠাল গোফে তেল

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X গোপালের পাশের এক প্রতিবেশীর নাম কেদার। তার বাড়ির উঠানে কাঁঠাল গাছ ছিল। গাছটিতে প্রতি বছর বেশ বড় বড় কাঁঠাল হত। খেতে মধুর মত মিষ্টি। কিন্তু একটা কাঁঠালও সে কাউকে দিত না। গাছে একটি কাঠাঁল পাকলে তার গন্ধে পাড়া মাত করে তুলত। গোপাল যাচ্ছিল কেদারের বাড়ির সামনের রাস্তাদিয়ে। যেতে যেতে দেখলে কেদার দাওয়ায় বসে একবাটি সরষের তেল নিয়ে গোঁফে, বেশ করে মাখাচ্ছে। তাই দেখে গোপাল জিজ্ঞাসা করলে, কি হচ্ছে কেদার ভায়া। কেদার বললে, গাছের বড় কাঠাঁলটা পাকবে মনে হচ্ছে তাই গোঁফে তেল মাখাচ্ছি। কাল সকালে ওটাকে দিয়ে জলযোগ করবার ইচ্ছে আছে। গোপাল বললে, একটু বেশি করে মেখে রাখ ভাই, তা না হলে গোঁফে আঠা জড়িয়ে যাবে। ভাল করে না মাখালে তেল যদি- গোঁফে আঠা লাগে ছাড়াতে কষ্ট হবে। সেদিন রাতেই কাঁঠালটা কে চুরি করে নিয়ে চলে গেল। পরের দিন কেদার গোপালকে ডেকে দুঃখ করে বললে, জানো গোপাল আমার গোঁফে তেল মাখানই সার হল কাঠাল খাওয়া হল না আর। কাল রাতে কাঁঠালটা চুরি হয়ে গেছে। গোপাল ভীষণ দুঃখ প্রকাশ করে বলল, কি আর করবে দাদা একেই বলে- গাছে কাঁঠাল গোঁফে তেল। . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ গাছে কাঁঠাল গোফে তেল
→ গাছে কাঁঠাল গোফে তেল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now