বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফুরফুরি গ্রামে করোনা ঢুকেছে। একে একে মানুষজন আক্রান্ত হচ্ছে। মটু-পাতলু গেছে ড.ঝটকার কাছে। ড.ঝটকা ভ্যাক্সিন আবিষ্কারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
.
এদিকে চিংগাম স্যারের উপরে অনেক চাপ।
চিংগাম স্যার : এই করোনা ভাইরাস,থেমে যাও বলছি। Stop...Stop in the name of Law...!! আইনের দিব্বি..! ভারত মাতার দিব্বি..!! চিংগামের খপ্পর থেকে বাঁচা ইয়াম্পসিবলা...!"
এতোসব হুমকি ধামকি দিয়েও করোনা ঠেকানো যাচ্ছে না।
.
সবাই থানার সামনে এসে ভীড় করছে ; তাদের তরল খাবারের খুব অভাব। এই সমস্যা সমাধানে চিংগাম স্যার গুলি করে ডাব ফেলতে লাগলেন।তার মাথায় পড়া ডাবও অন্যরা নিয়ে গেল।
.
এদিকে জন দ্য ডন চুরি করতে গিয়ে ভয় পাচ্ছে কারণ ব্যাংকে টাকার মাধ্যমেও করোনা ছড়িয়ে পড়ছে।সেও ড.ঝটকার ল্যাবের পেছনে লুকিয়ে থেকে ভ্যাক্সিনের অপেক্ষা করছে।
.
ঝটকা একদিন ভ্যাক্সিন আবিষ্কার করে ফেললেন।
ঘসিটারাম :"ঊরেব্বাবা...ভ্যাক্সিন প্রয়োগের আমার কুঁড়ি বছরের অভিজ্ঞতা আছে।"
জন দ্য ডনের এন্ট্রি.....
জন : অপেক্ষা করেছি বেশ,
ভ্যাক্সিন আবিষ্কার শেষ।
ভ্যাক্সিন নিয়ে আর দেব না,
আমাকে ধরবে না করোনা।
মটু-পাতলু হবে এবার শেষ,
ভ্যাক্সিন নিয়ে হব আমি নিরুদ্দেশ।
মটু-পাতলুকে পাঠাবো আমি ওপারে,
আমাকে থামাবে কোন শালা রে?
জনের সাঙ্গপাঙ্গরা কবিতার প্রশংসা করল।অনেকগুলো ইঞ্জেকশন সিরিঞ্জের মধ্যে থেকে একটা নিয়ে জন দিল এক দৌড়।
.
জনকে ধাওয়া করতে করতে হঠাৎ মটু-পাতলু বক্সার দাদার সাথে ধাক্কা খেল।ব্যাসসস....সামাজিক দূরত্ব না মানায় বক্সার দাদা তাদেরকে উড়িয়ে দিল এক ঘুষি।এদিকে তারা উড়ে গিয়ে ডাবের সাথে চিংগামের উপরে গিয়ে পড়লো।চিংগামকে সব খুলে বলার পর সবাই মিলে জনের পিছু নিল।
.
অনেক কষ্টের পর জনের কাছ থেকে সেটা উদ্ধার করার পরে দেখা গেল ওটা এনেস্থিসিয়ার ইঞ্জেকশন ছিল।
জন : এটা কী হলো,
ভ্যাক্সিন কোথায় গেল?
ভ্যাক্সিন পেল কোন জন,
এবার কিভাবে হব আমি ডন!
এদিকে ঝটকার কাছে ফিরে গিয়ে সবাই জানতে পারলো জন ভূল করে ভ্যাক্সিনের জায়গায় এনেস্থিসিয়া নিয়ে গিয়েছিল।
ব্যাপারটা মটু-পাতলুকে না জানানোর জন্যে ঝটকাকে সবাই ধরে পিটানি দিল।
অবশেষে ভ্যাক্সিন পেয়ে করোনামুক্ত হলো ফুরফুরি নগর।
Collected
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now