বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফুঁ দেওয়া

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X হোজ্জার কাছে এক লোক এসে বলল, হোজ্জা সাহেব, শুনেছি আপনি অনেক জ্ঞানী মানুষ। আপনার অনেক বুদ্ধি। তাই আমি এলাম আপনার কাছে কিছু শিখব বলে। হোজ্জা বললেন, ঠিক আছে শিখতে চাইলে বসুন এখানে। লোকটি বসল। কিছুক্ষণ পর হোজ্জার স্ত্রী একটি বাটিতে করে জ্বালানো কয়লা দিয়ে গেলেন কামরা গরম করার জন্য। কয়লা যখন নিবু নিবু তখন আগুনের তাপ বাড়ানোর জন্য হোজ্জা সেই কয়লায় ফুঁ দিতে লাগলেন। তখন লোকটি বলল, হুজুর কয়লায় ফুঁ দিচ্ছেন কেন? উত্তরে হোজ্জা বললেন, এতে আগুন বাড়ে আর কামরা গরম হয়। শুনে লোকটি বলল, যাক একটা নতুন জিনিস শিখলাম। ফুঁ দিলে গরম হয়। কিছুক্ষণ পরের কথা। হোজ্জার স্ত্রী দুই কাপ চা দিয়ে গেলেন। হোজ্জা চা খাওয়ার সময় আবার ফুঁ দিতে লাগলেন। তাই দেখে লোকটি জিজ্ঞেস করল, এখন ফুঁ দিচ্ছেন কেন? জবাবে হোজ্জা বললেন, এতে চা ঠাণ্ডা হয়। শুনে লোকটি অবাক হয়ে বলল, এটা কেমন কথা? একটু আগে বললেন ফুঁ দিলে গরম হয়। এখন আবার বলছেন ফুঁ দিলে ঠাণ্ডা হয়। একই মুখে দুই রকম কথা! আপনি দেখছি আমার থেকেও বোকা। আপনার কাছে কিছু শিখব না। আমি চলি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ ফুঁ দেওয়া
→ ফুঁ দেওয়া
→ ফুঁ দেওয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now