বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফুলের বিবাহ-২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মল্লিকাবৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন,আছে! ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন,গুণ গুণ গুণ! গুণ গুণাগুণ! মেয়ে দেখিব । বৃক্ষ,শাখা নত করিয়া মুদিতনয়না অবগুণ্ঠবতী কন্যা দেখাইলেন । ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন,গুণ! গুণ গুণ! গুণ দেখিতে চাই । ঘোমটা খোল । লজ্জালীলা কন্যা কিছুতেই ঘোমটা খুলে না । বৃক্ষ বলিলেন,আমার মেয়েগুলি বড় লাজুক । তুমি একটু অপেক্ষা কর,আমি মুখ দেখাইতেছি । ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপূত্রের সঙ্গে ইয়ারকি করিতে বসিলেন । এদিকে মল্লিকার সন্ধ্যাঠাকুরাণী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল_বলিল,দিদি ,একবার ঘোমটা খোল-নইলে,বল আসিবে না_লক্ষী আমার,চাদ আমার,সোনা আমার ইত্যাদি । কলিকা কতবার ঘাড় নাড়িল,কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল,কতবার বলিল,ঠানদিদি তুই যা ! কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল । তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ী হইতে নামিয়া আসিয়া ঘটকালীতে মন দিলেন । কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন,গুণ গুণ গুণ গুণ গুণাগুণ! কন্যা গুণবতী বটে । ঘরে মধু কত?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ ফুলের বিবাহ-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now