বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফুলের বিবাহ-১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বৈশাখ মাস বিবাহের মাস । আমি ১লা বৈশাখে নসী বাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম । ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি । মল্লিকা ফুলের বিবাহ । বৈকাল-শৈশব অবসান প্রায়,কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল । কন্যার পিতা মাতা বড়লোক নহে,ক্ষুদ্র বৃক্ষ,তাহাতে আবার অনেকগুলি কন্যাভারাগ্রস্ত । সম্বন্ধের অনেক কথা হইতেছিল,কিন্তু কোনটা স্থির হয় নাই । উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে ,কিন্তু ঘড় বড় উচু,স্থলপদ্ম অত দূর নামিল না । জবা এ বিবাহে অসম্মত ছিল না,কিন্তু জবা বড় রাগী ,কন্যাকর্তা পিছাইলেন । গন্ধরাজ পাত্র ভালো,কিন্তু বড় দেমাগ,প্রায় তাহার বার পাওয়া যায় না । এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষসদনে উপস্থিত হইলেন । তিনি আসিয়া বলিলেন,গুণ! গুণ! গুণ মেয়ে আছে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪১৬ জন


এ জাতীয় গল্প

→ ফুলের বিবাহ-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now