বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাহিরে হুহু করে বাতাস বইছে। আবারও হয়ত বৃষ্টি হবে। সফিকের পেটের মধ্যে সেই গোপন কথাটি বেলুনের মতই যেন ফুলে ফেঁপে ওঠছে।
প্রকাশ না করলে বুঝি তার আর রক্ষে নেই! তাই অনেকটা উচ্ছ্বাস এবং কৃতজ্ঞতা প্রকাশের স্বরে বলেই ফেলল- দোস্ত,
আইজ যদি তুই বুদ্ধি কইরা এই ষাটটি ভোতা ব্যাঙ্গ জবাই কইরা রোস্ট না করতি তবে সারা জীবনের জন্যই আজকের দিনের লজ্জাটা সরণীয় হয়ে থাকত।
শিশির একটু মুচকি হেসে ব্যঙ্গ করে শুদ্ধ ভাষায় বলল- লজ্জাটা স্মরণীয় হয়ে নাই বা থাকলো, আজকের এই ঘটনাটাই স্মরণীয় হয়ে থাক, এটাই তো ভাল নাকি
শিশিরের কথা শেষ হতেই বাবুর্চি ময়নাল হু হু করে হেসে ওঠলো। সঙ্গে সফিক এবং শিশিরও যোগ দিল। খোলা আকাশের নিচে ওরা প্রাণখুলে হাসছে।
একজনের হাসি থামলে অপরজন পুনরায় শুরু করে। উদোম হাসিতে ফেটে পড়ছে ওরা।
হাসছে তো হাসছেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now