বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ফ্রি খাওয়া
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান FAHAD (০ পয়েন্ট)
X
লেখকঃ বগুড়ার জামাই,,
শুক্রবার দুবন্ধু মিলে টং এর দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ জাহিদ বলে উঠলো,
-দোস্ত।
-বলে ফেল।
-চল, ইন্টারেস্টিং কিছু করি।
-কি করবি?
-চল, কারো মাগনা বিয়ে খেয়ে আসি।
-খারাপ নাহ আইডিয়া। কোনটাতে যাবি?
-'হাসনা' তে চল। ওইখানে আগেও একবার মাগনা খাইছি।
-তো চল যাই।
কমিউনিটি সেন্টারে ঢোকার পর দেখলাম বসছে খাওয়াদাওয়া করতে। আমি আর জাহিদো বইসা গেলাম।
পোলার বুকে সাহস আছে বলতে হবে। চুরি করে খেতে ঢুকছে, তাও সালমান খানের মত ভাব। ওই রোস্টের পিস এত ছোটো ক্যান?ওই এই বাটিতে গোশত নাই চেঞ্জ কইরা নিয়া আসো। আমি ধরা খাওয়ার ভয়ে ধীরে খাচ্চি।
খাওয়া পর্ব শেষ এইবার বের হওয়ার পালা। আমি বের হতে যেতেই জাহিদ বললো,
-দোস্ত চল বউটাকে দেখে আসি।
-ধরা খাওয়াবি নাকি।
-আরে নাহ খালি একবার দেখে চলে যাবো।
বউকে আলাদা ঘরে বসানো হয়েছিলো।
জাহিদ উঁকি মারলো ওই রুমে।
সাথে সাথেই এক চিৎকার দিলে মাটিতে চিৎপটাং হয়ে পড়ে গেলো।
আমিও উঁকি দিতেই আমারো একি অবস্থা প্রায়।
এ দেখি জাহিদের গার্লফ্রেন্ড মৌ।
ততক্ষণে রুমের সবাই জাহিদকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরালো।
আমি ওর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বললাম,
-গফের পিছে যেই টাকা খরচ করছিলি আজকে খাইয়া কি সেই টাকা উসুল হইছে??
ভাই টাইপিংটা আমি করছি বাট এটা সংগ্রহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now