বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফোন ওয়েটিং
লেখক : কাজী প্রেমেন্দনাথ
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন করেছে । ফোন ওয়েটিং । গার্লফ্রেন্ডতো রাগে গদ গদ । কিছুক্ষণ পর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোন করলোঃ
বয়ফ্রেন্ড : কেমন আছো ?
গার্লফ্রেন্ড : আমি কেমন আছি না আছি তার আগে বল কার সাথে কথা বলছিলে ? আমার মত তোমার আর কটা গার্লফ্রেন্ড আছে ?
বয়ফ্রেন্ড : আর একটা আছে । তার সাথেই কথা বলছিলাম ।
গার্লফ্রেন্ড : কি!!!!!!!!!!!!!!
বয়ফ্রেন্ড : হ্যাঁ, তোমার অনেক আগে থেকে তার সাথে আমার সম্পর্ক চলছে । দিনে তোমার সাথে যদি ২০ মিনিট কথা বলি তবে তার সাথে বলি ৪০ মিনিট ।
গার্লফ্রেন্ড : তবে তুমি আমার সাথে কেন যেখানে তোমার সাথে আরেকটা পেতনির সম্পর্ক আছে ?
বয়ফ্রেন্ড : না না সে পেতনি না । তোমার চেহারা যদি চাঁদের মতো হয় তবে তোমার মতো হাজারো চেহারা তার পায়ের নখে পরে আছে ।
গার্লফ্রেন্ড : কি ! কি বললে ! আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই । তুমি একটা ইডিয়েট ।
বয়ফ্রেন্ড : ঠিক আছে । তবে তুমি তার পরিচয়টা জানবেনা ?
গার্লফ্রেন্ড : না আমি ওই পেতনিটার পরিচয় জানতে চাইনা ।
বয়ফ্রেন্ড : না জানতে চাইলেও আমাকে বলতে হবে । সে হলো আমার মা ।
গার্লফ্রেন্ড : অ্যা................................................।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now