বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফোন

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সঞ্জয় গোস্বামী জ্যোর্তিময় (০ পয়েন্ট)

X নতুন আই ফোন ৬ (iPhone 6) কিনে বাসায় ফিরেছে মেয়ে। বাবা মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, – কত নিলো রে ফোন? – ৭০০ ডলার বাবা। সাথে ২০ ডলার দিয়ে কভার আর ২৫ ডলার দিয়ে স্ক্রিন প্রটেক্টর কিনেছি। – কভার আর স্ক্রিন প্রটেক্টর না কিনলেই পারতিস। ২৫ ডলার বেঁচে যেত দিব্যি। – কি যে বল বাবা! ৭০০ ডলার দিয়ে ফোন কিনতে পারলাম। সেই দামী ফোনের প্রটেকশনের জন্য মাত্র ২৫ ডলার খরচ করব না? – আ্যাপল কোম্পানীর জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে, তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রটেক্টর ছাড়া। কভার লাগালে তো আ্যাপল এর লোগো-ও দেখা যাবে না। – মোটেই না। বরং আ্যাপল বলেই দিয়েছে স্ক্রিন প্রটেক্টর আর কভার লাগাতে। হাত থেকে পড়লেও দাগ পড়বে না। দেখতেও সুন্দর লাগে। আ্যাপল এর লোগো দেখাতে হবে না বাবা। যারা ফোন চেনে, কভারের ভেতরে থাকলেও আই ফোন চিনবে। বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন। – মা রে, তুই ৭০০ ডলার দিয়ে আই ফোন কেনার পরেও সৌন্দর্য্য আর প্রটেকশনের জন্য আরো ২৫ ডলার খরচ করে কভার-প্রটেক্টর কিনলি। এবার চিন্তা করে দেখ – মহিমান্বিত আল্লাহ তা’আলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেখানে একটু কষ্ট করে নিজের প্রটেকশনের জন্য, নিজেকে আরো মার্জিত-নম্র লাগার জন্য হিজাব করা কি উচিত নয় তোর? এত প্রিয় আই ফোনের নিরাপত্তা ও সৌন্দর্য্যের জন্য কভার-প্রটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্য্যের জন্য কভার-প্রটেক্টর লাগবে না? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আই ফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভেতরে থাকলেও তোর প্রতিভার তো কমতি হবে না। একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা, “এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু তোকে এবং আমাকে তো হাশরের মাঠে নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ তা’আলার কাছে জবাবদিহি করতে হবে রে মা!” পুনশ্চঃ একটি বিষয় একটু পরিষ্কার করি সবার জন্য। এই স্ট্যাটাসে একটি যুক্তি দিয়ে হিজাবের গুরুত্ব বুঝানো হয়েছে। কিন্তু একজন মুসলিম বা মুসলিমাহ এর হিজাব পালন করার জন্য যুক্তির প্রয়োজন নেই, যেখানে পবিত্র কুরআনে হিজাবের আয়াত স্পষ্ট করে এসেছে। আমাদের হিজাব করার সরচেয়ে মূল বিবেচ্য কিন্তু কুরআনে মহান আল্লাহ তাআ’লার আদেশ ও রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ; অবশ্যই কোন মনুষ্য যুক্তি নয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

→ বান্ধবীর ফোন
→ আশ্চর্য ফোনকল
→ শুধু একটি ফোন কল
→ "রহস্যময়ী সেই ফোন কল"
→ টেলিফোন
→ "রহস্যময়ী সেই ফোন কল"(১)
→ বাটন ফোন
→ ফোন ওয়েটিং
→ করোনার ফোন কল
→ টেলিফোনে হিসফিস
→ মুঠোফোনের কাব্য"
→ ফোন
→ ভুল নাম্বারে ফোন কল এবং ভালবাসা
→ ফোনালাপ
→ ফোন নাম্বারটা দিবেন??

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now