বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রত্যেকের আলাদা আলাদা মাংসের রঙ।।
সব মিলিয়ে হবে একটা নিশ্চিত সুন্দর রমণী।
ভাবতেই আমার শরীর শিউরে উঠছে।
হঠাৎ চিৎকার শুরু হলো-
হ্যাঁ,সেই একই চিৎকার।
৫১ টা মেয়ের গলা- থেকে একসাথে একই সুরে চিৎকার করা কান্না।
মৃ*ত্যুর সময় মেয়েগুলো সামান্যতম আর্তনা*দ করতে পারেনি, তাদের জমিয়ে রাখা সেই গলা ছিড়ে যাওয়া চিৎকার গুলো যদি রেকর্ড করা হয়- এই রেকর্ড যদি কোনো কান শ্রবণ করে -সেখানেই হয়তো চোখ উল্টিয়ে ছটফট করে মা*রা যাবে।
একই কান্নার সুর ৫১ টা গলা থেকে একসাথে বেজে উঠছে,ভয়ংকর মিউজিকের মতো।
আর সেই বদ্ধ রুমে আমি একা।
কান ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আমার।।
চারপাশে আলোর উঁকিঝুঁকি থাকলেও -
চিৎকারের কম্পন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
আর এই ৫১ টা গলার চিৎকার আমাকে প্রতি মুহূর্তে সহ্য করে এখানেই থেকে যেতে হচ্ছে।
নিজের এই কর্মের ফল শেষ কোথায় হবে জানি না.....।
***
কারোর চোখ সুন্দর,কারোর ঠোট সুন্দর,
আবার কারোর চুল সুন্দর।
সুন্দরের এই উদ্ভাসে- কেউই সব সুন্দরের একক রাণী হতে পারে না..........।
২২ নাম্বার মেয়েটার চোখ এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর,ওর নাম দিয়েছিলাম, "ডিয়ারেস্ট"।
ওর সাথে প্রথম দেখাতেই আমার হ্যালুসিনেশন হয়েছিলো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now