বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফ্লাশ ফিকশন

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X ১.আয়নার পিছনে কি আছে? শূণ্য বাড়িতে একা বসে তার ভাবছিল মেয়েটি। হঠাৎ সে অনুভব করল তার পিছনে তার মতোই কেউ বসে আছে ২.অদূরেই ট্রিগার চেপে পড়ে থাকা ওয়ালথারটা নিষ্ঠুর ভঙ্গিতে তাকিয়ে আছে আমার দিকে;কিন্তু আশ্চর্য!ভয় পাচ্ছিনা…একটু আগেই যে ওটা দিয়েই আত্মহত্যা করলাম আমি… ৩.মৃত্যুশয্যায় কয়েকবার জল চেয়েও না পেয়ে আচমকা বন্নি'র কথা মনে পড়লো। মেয়েটাকে মেরে ফেলার আগে দেয়া যন্ত্রণার গভীরতাটা ঠিকঠাক মাপতে পারছি আজ! ৪.মেয়েটা ভূতকে ভয় পেতনা। ওর কলিজাটা ওনেক বড়। মেয়েটার কলিজা খেয়ে অনেক মজা পেলাম। দুদিন আর কিছু খাওয়া লাগবেনা। ৫.সবাই বলে পিশাচরা অনেক খারাপ। সত্যি বলছি আমি খারাপ না। আজ সারা রাতে যে কয়টা মানুষের রক্ত খেয়েছি তারাও আমায় খারাপ বলবেনা ৬.প্রিয় ঘরটার প্রতিটি কোণা লাল রঙে রাঙানো! বরবরই আমার টকটকে লাল রঙ ভালোলাগে! রিনিত, তুমি জানতেনা?! বলো বলো?! মেঝেতে রাখা রিনিতের প্রাণহীন দেহ! পাশে রঙের তুলি! আমি তুলিটা তুলে নেই! আমার লাল দেয়ালটা আজ আবার উজ্জ্বল হয়ে উঠবে টকটকে লাল রঙে...!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ ফ্লাশ ফিকশন ৩
→ ফ্লাশ ফিকশন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now