বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফিরে আসবে তুমি„কোনো এক আহবানে•

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X . --কেমন আছো সাথী?? --(কিছু সময় নিস্তব্ধতা) --কথা বলো প্লিজ? --ভালই আছি,,,আর তুমি?(কান্না স্বরে) --ভালই যদি আছো কাদতেছ কেন? --ও কিছু না। --ওহ একটা গান শুনাবা জয়? --হটাৎ গান শুনতে ইচ্ছা হলো? --তোমার ইচ্ছা না হলে থাক। --নাহ তা নয়,ঠিক আছে শুনাবো। --আমাদের সেই প্রিয় গানটা মনে আছে তোমার জয়? --অজস্র কাব্য? --হুম। তোমার,,,আমার প্রিয় গান। । ^^ অজস্র স্বপ্নের ভিরে তোমায় দেখি আজ, আমার সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস। অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা, অফুরন্ত ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় থাকা। জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান, ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে।। ভালবাসি তোমায় অবিরত, থাকতে চাই তোমার পাশে, ছায়ার মত হয়ে আরেকটি বার ফিরে আসতে, আজ তুমি নেই আমার পৃথিবীতে, তোমায় নিয়ে স্বপ্ন আমার বিপরীতে, জানি তুমি ফিরে আর তাকাবেনা, নেই কোন পিছুটান, ফিরে আসবে তুমি আমার কাছে কোন এক আহবানে।।^^ ••• ••• কিছু সময় পর ফোনটি কেটে গেলো। ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। জানি মেয়েটি এখন খুব কাদবে।আমার চোখের কোনেও জল। হ্যা এই সেই সাথী যে আমার সারাটা হৃদয় জুড়ে থাকত আর এখনো আছে। আমার খুব খুশি লাগছে আর খুব কান্নাও পাচ্ছে। আজ ব্রেকআপের ৭ মাস পর পরীটাকে শুনতে পেলাম। ছোট একটা ভুলের জন্য ব্রেকআপ হয়েছিল। গত ৭ টি মাস যে তাকে ছাড়া কতটা কষ্টে কাটিয়েছি তা বোঝাতে পারব না। ••• ••• আমি যখনই তার সাথে কথা বলতাম সব সময় রেকডিং করে রাখতাম। কারন আমি তার আর আমার সৃতি গুলো কে সব সময় আমার কাছে রাখতাম। এই সাতটি মাস শুধু সেই রেকর্ড গুলো শুনে কাটিয়েছি। আজ তার ফোন পেয়ে তাই খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। জানি আবার ফোন দিবে সে।। সেটাই হলো,,,সকালে ফোন দিয়ে দেখা করতে বলল,,,, ••• --কেমন আছো সাথী ? --হুম ভালই আছি। --রাতে খুব কান্না করছো তুমি? --উহহহু ,একটুও না। --কান্না করে চোখ ফুলিয়েছ তো। --তুমিও তো একই করছো। --এতদিন কষ্টের যে অশ্রু গুলো ছিল তা কাল রাতে ঝরেছে। --আচ্ছা জয়? --হ্যা বলো? --তুমি আগের মতই রয়ে গেছো। --হ্যা যেমন রেখে গিয়েছিলে সেইরকমই আছি। --কেন, ? --কারন বিশ্বাস ছিল তুমি আসবে। --এতটা ভাল কেন বাসো আমায় বলো জয়?(কান্নার ইমো) --কারন তুমি তেই আমি শুরু আর তুমি তেই শেষ। --না, শেষ বলবানা তুমি। --কেন তুমিও ততোটাই ভালবাসো আমায়? সাথী --হ্যা,তাই তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল। --এতো মাস পরে? --জানো জয়??, এই সাতটা মাস তোমার থেকে দুরে গিয়ে তোমার ভালবাসা বুঝতে পেরেছি। --কি বুঝেছো নীল পরী? --তুমি ছাড়া পথ চলা খুব কষ্টকর আমার। --তাই? --হ্যা তাই বেঁচে থাকতে হলে তোমাকে আচঁলে বেধে রাখতে হবে। --ইস শখ কত,আমাকে বাঁধবে। --প্লিজ জয় কখনও দুরে যেওনা। প্লিজ (কান্নার ইমো) --হ্যা যাবো না, কারন তুমি ছাড়া আমারও খুব কষ্ট হয়। --দেখছো দুরে গিয়েছি তাই মিস করছো। --হ্যা,তুমিও তো। --চলো দুজনে আজ প্রথম দিনের মত হাতে হাত রেখে হাটবো। --সিরিয়াসলি সাথী? --হ্যা দুষ্টু ছেলে। •••• •••• অতঃপর নতুন করে আবার শুরু হলো পথ চলা। জানি সাথীএকটু বেশি অভিমান করে আর আমাদের দুষ্টু মিষ্টি খুনশুটি তো আছেই। তবুও আজ থেকে প্রমিজ করলাম আর কখনো অভিমান করে থাকবো না আমি। আর সাথী অভিমান করলেও তার অভিমান গুলো ভাঙানোর চেষ্টা করবো। কারন তাকে হারানোর বেদনা হয়ত আমি আর সহ্য করতে পারবো না। কারন অজস্র কাব্য গুলো শুধুই তাকে নিয়ে লেখা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭০ জন


এ জাতীয় গল্প

→ ফিরে আসবে তুমি„কোনো এক আহবানে•

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now