বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফিজিক্স

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ছেলেটি ফিজিক্স আর ক্যামেস্ট্রিতে তুখোড়। বাকি সাবজেক্ট গুলোতে মোটামুটি হলেও এগুলোতে সে বলতে গেলে বুলেট। শুধু বই নয় এর বাইরেও সে এসব বিষয় নিয়ে প্রচুর স্টাডি করে। সোজা কথা মানুষের সিগারেট, মদ, জুয়ার মত তার কাছেও ফিজিক্স ক্যামেস্ট্রি একটি নেশা। . এসএসসির রেজাল্ট বেরোলো। চোখেমুখে তার একজন বিখ্যাত ফিজিক্স বা রসায়নবিদ হওয়ার ইচ্ছে জ্বলজ্বল করছে। যেমন চেয়েছিলো তার চেয়ে অনেক ভাল ফল করেছে তার প্রিয় সাবজেক্ট গুলোতে। সবজেক্ট গুলোর খাতা দেখে তো হেড এক্সামিরাও অবাক। একজন এসএসসি লেভেলের স্টুডেন্ট এত কিছু কিভাবে জানে? কিভাবেই বা এইভাবে লিখেছে? একজন অনার্স লেভেলের ছাত্রও তো এভাবে লিখতে পারবে কিনা সন্দেহ। ফিজিক্সের এক্সামিন তো মনে মনে বলেই ফেলেছিলো, "অপেক্ষা করো বাংলাদেশ। ভবিষ্যৎ আইনস্টাইন আসছে"। . কিন্তু!! বাংলাদেশ ও বিশ্বপরিচয়, জেনারেল ম্যাথ, আইসিটি, ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ফোর সাবজেক্ট জীববিজ্ঞানে এ প্লাস না পাওয়ায় তার রেজাল্ট হয়ে গেলো ৩.৯৫। ফলাফল, কোন ভাল কলেজে এডমিশন দেয়া যাবে ন'য় আ'কারে না। শেষে বাবা মা, আত্মীয়স্বজন, পাড়াপড়শিদের কথাত্যাচারে পুরো বিজ্ঞান শাখা চেইঞ্জ করে কমার্স নিয়ে ভর্তি হতে হলো এলাকার একটা নিম্নমানের কলেজে। . হায়রে রেজাল্ট!! ভবিষ্যৎ আইনস্টাইন খ্যাত ছেলেটি যে জিনিষটাকে শত বাধাবিপত্তি, ঝড় ঝঞ্জার মধ্যেও নিজের বুকের মাঝে করে পরম স্নেহে আগলে রেখেছিলো, মাত্র দুইটাকা দামের একটা সাধারণ মোবাইলের মেসেজের কিছু লেখা সেটাকে ভেঙে খানখান করে দিলো। একটা উজ্জ্বল নক্ষত্র বিলীন হয়ে গেলো চির অমানিশা গহ্বরে। . --Avro Shajib


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৬ জন


এ জাতীয় গল্প

→ ফিজিক্স কথন।
→ ফিজিক্স

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now