বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফেসবুক

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আম্মা বলল দেখি তোর ফেসবুক। আমি খুব আনন্দিত হইলাম। এবার ফেসবুক সম্পর্কে আম্মাকে একটা ভাল ধারনা দেয়া যাবে। কিন্তু ফেসবুকে লগইন করতেই হোমপেজে লিস্টের একজন সুন্দরীর ছবি চলে এল। সাথে সাথে আম্মার হুঙ্কার। -এইটা কে? -বড় আপু আম্মা, বড় আপু। ভাল মানুষ, খুব শ্রদ্ধা করি। -কোন বড় আপু? -ভার্সিটির আম্মা, ভার্সিটির। আমি পরবর্তি মিথ্যাটা বলার জন্য রেডি। কিন্তু আম্মা প্রশ্ন করলনা। আমি স্ক্রল ঘুরিয়ে নিচে নামতেই আবার আম্মার হুঙ্কার। -এইটা কে? -বড় আপু আম্মা, ইনিও বড় আপু। -এইটা কোন বড় আপু। -অফিসের আম্মা, অফিসের বড় আপু। আমাকে খুব স্নেহ করেন। আমি পরবর্তি মিথ্যিার জন্য রেডি। কিন্তু আম্মা কোন প্রশ্ন করল না। আমি স্ক্রল ঘুরাচ্ছি। আর একটু নিচে নামতেই আবার আম্মার হুঙ্কার। -এইটা কে? -বড় আপু আম্মা, ইনিও বড় আপু। খুব ভাল মানুষ। -এইটা কোন বড় আপু? -আগে যে বাসায় ভাড়া থাকতাম ঐ বাসার আম্মা। আমি ডরে আর স্ক্রল ঘুরাই না। হ্যাং খেয়ে বসে আছি। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে আর কত বড় আপু বানানো যায়! আড় চোখে লক্ষ করলাম আম্মা আমার দিকে তাকায় আছে। আর আমি চোখ পিটপিট করে ল্যাপটপের দিকে তাকায় আছি। আম্মা সটাঙ উঠে দাঁড়াইলো। তারপর মুখ বাকা করে বলল, 'প্রথম আর শেষের মেয়েটা কিন্তু ভালোই ছিল, কিন্তু তোরতো বড় আপু!' [] আপেল মাহমুদ []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭০ জন


এ জাতীয় গল্প

→ ফেসবুকের চ্যাটিং প্রেম থেকে দূরে থাকেন
→ ফেসবুক প্রেম
→ বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা আর করোনা ভাইরাসের ডাক্তার সংখ্যা কী সমান?
→ ♥ পশুদের ফেসবুক চ্যাটিং ♥
→ ✌ দাদির ফেসবুক ♥
→ ফেসবুকের প্রেম
→ ফেসবুক ব্যবহারে কিছু ইসলামী নির্দেশনা
→ ফেসবুক বন্ধুর সাথে ভালোবাসা
→ ফেসবুকের আসক্তি
→ ☺☺ফেসবুকের প্রেম☺☺
→ ফেসবুক বন্ধুর সাথে প্রেম
→ পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা: ফেসবুক
→ ভালোবাসার হাতছানি (ফেসবুকের প্রেম )
→ ফেসবুক বন্ধু
→ ফেসবুকের প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now