বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফেইজবুকে প্রেম

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জিহান সরকার (০ পয়েন্ট)

X __আজ-কালকার মেয়েরা কত খারাপ তুই ভাবতেই পারবিনা দোস্ত!! অপর বান্ধবী বলল...... __কেন আবার কি করল আজ-কালকার মেয়েরা? __আজকে একটা রিলেশন করবে, কালকে ব্রেক আপ, পরেরদিন আবার রিলেশন, আবার ব্রেক আপ.........এসব কি?? __দেখি? দেখি? তোর মুখটা এদিকে ঘুরাতো মনা!! তোর চেহারাটা আরেকটু দেখি!! কার মুখে কি শুনতেছি? __দেখ ফাইজলামি না, আমি মোটেও ওদের মত না যে একটা রিলেশন করব কালকে ভেঙে দিব!! আমি কোনো ছেলেকেই কখনও হার্ট করি নাই!! তাই যারা যারা প্রপোজ করছে সবারটা একসেপ্ট করছি, কাউকেই নিরাশ করি নাই!! ওরাও খুশি আমিও খুশি!! ওদের কথা শুনে আপনি মুচকি হাসছেন হয়ত, কিন্তু আমি তাজ্জব না হয়ে পারলাম না। একজন মানুষের মন এতো বড় হতে পারে আমি ভাবতেই পারিনাই......যেখানে সবাইকে জায়গা দেয়ার পরও আরও ফাঁকা জায়গা থাকে। আমার মন-তো এতই ছোট যে সেখানে একজনের বেশি কিছুতেই আটেনা। বহুদিন খালি থেকে থেকে ধূলো জমে এতো ছোট হয়ে গেছে যে, একজনের জন্যেও আর জায়গা হবেনা। কড়া ঝাঁড়-পোছ দেয়া লাগবে আগে!! __সব রিক্সাই বুকড। একটাও খালি পাচ্ছিনা। কিছুদুর খালি পায়ে হাটার-পর একটা পেলাম। উঠে দেখি সিটের দুই পাশেই দুইটা বিরাট গর্ত, পানামা খালের মত। ব্যাপার না_ মাঝ বরাবর বসলাম_ গর্ত বরাবর সবই সেট হয়ে গেল_ '' ভাইজান, কন্দিক যাবেন?'' '' বামে যান'' '' ডানে যাবো?'' '' বামে যান, বামে!!'' '' ডানে যাবো_ ডানে?'' '' বামে যাইতে বলছি, কথা বুঝেন না? ''কন্দিক যাবো, কন'না কেন, এদিক যাবো? নাকি উদিক যাবো? নাকি সেদিক যাবো? পিছনে যাবো? নাকি...........ঐ থাম্বাডারে লাগায়া দিব? ''-- '' এ ভাই, তুই ক্যারে? কই উঠলাম আমি!!__ভাই, এইখানেই রিক্সা থামান, আমি আর যাবনা।'' লোকটা নিজের মত চলতেই থাকল, আমার কথা শুনার টাইম নাই। কি মুসিবত!! এলা, কার পাল্লায় পরলাম!! পাগল, নাকি নেশাখোর কি জানি। রিক্সা থেকে লাফ দিব কিনা ভাবছি, নাকি জোরে চিৎকার দিব। চিৎকার দিতেও লজ্জা লাগে!! চিৎকার করে বলবই বা কি? ছিনতাইকারী? বাঁচান আমাকে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে যাচ্ছে? এটাতো বলা যায়না। খারাপ দেখায়! '' ভাই, আমি আইসা পড়ছিতো থামাননা!! এইটাই আমার বাসা! এ ভাই............ ভাইরেহ!!___ gj বাসা পার হয়া গেলাম তরে__ তোর পায়ে ধরি ভাই!! অন্তত আস্তে চালা..................!!?? রিক্সায় চড়ে এমন বিপদের অভিজ্ঞতা হয়ত আর দুয়েকজনের হলেও হতে পারে, কিন্তু অপরিচিত মানুষের সাথে ফেইসবুকে মন দেয়া-নেয়ার ফলে আপনি কোন বিপদের দিকে অগ্রসর হচ্ছেন, তা কেবল আল্লাহ'পাক ছাড়া কেউ জানেনা। ১ মাসের পরিচয়ে যারা রিলেশন করছেন, উপহার হিসেবে তার জীবনের একমাত্র প্রাপ্তি হতে পারে,............ একটি ১৫ দিনের ওয়ারেন্টি কার্ড!! অথবা প্রথম দর্শন করেই দেখলেন এতো মলম পার্টি। সারি সব্বুনাশ!! ????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ ফেইজবুকে প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now