বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফাতেমা (রাঃ) এর পতিগৃহে যাএা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম। হযরত আলী (রাঃ) এর বিবি ফাতেমা (রাঃ) বিয়ের পর আলী (রাঃ)এর সম্মুখে এক বিরাট সমস্যা দেখা ছিল।আর তা হলো গৃহ সমস্যা। পৃথক গৃহ বলতে হযরত আলী (রাঃ) এর কিছুই ছিলনা। কারণ তিনি হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের একান্নভুক্ত সদস্য ছিলেন।হিজরতের আগে তারাএক গৃহে ই বাস করতেন এবং মদিনার পর তারা সকালেই আনসারদের গৃহে প্রবাস জীবন যাপন করছিলেন। ফাতেমা (রাঃ) এর বিয়ের কিছুদিন আগে পর্যন্ত রাসুলুল্লাহ সাঃ আবু আইয়ুব আনসারীর গৃহে অবস্থান করছিলেন। মাএ কিছুদিন আগেই তিনি অন্য একটা গৃহে বসবাস শুরু করেছিলেন।হযরত আলী (রাঃ) তখন অন্য একজন আনসারীর গৃহে বাস করছিলে।। কাজেই বিয়ের পরও বিবি ফাতেমা (রাঃ) কে বেশ কিছুদিন পিতার গৃহেই অবস্থান করতে হয়েছিল। তারপর হযরত আলী (রাঃ) নিজের জন্য হযরত হারেছ (রাঃ) নামক জনৈক আনসারীর নিকট থেকে একটি ঘর ভাড়া করে নিয়েছিলেন এবং সে ঘরেই স্ত্রী ফাতেমা (রাঃ) কে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। আলী (রাঃ) এর ছোট ভাই আকীল (রাঃ) হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আলী (রাঃ) এর ইচ্ছা র কথা প্রকাশ করলেন।হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন এবং আলী (রাঃ) কে কিছু দিরহাম দিয়েছিলেন বাজার করার জন্য। বাজার করার পর আনসার ও মোহাজেরগণকে দাওয়াত করা হলো। সকলে তৃপ্তি সহকারে খেলো।এরপর হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ফাতেমা (রাঃ) কে কিছু উপদেশ দিয়েছিলেন তিনি বিবি ফাতেমা (রাঃ) কে বললেন,"মা! তোমার স্বামী দরিদ্র হলেও মনে রেখ সে আল্লাহর প্রিয়জন।আর আল্লাহ পাক দরিদ্রতাই পছন্দ করেন।আর এ কথা সত্য ও যে, তোমার স্বামী দরিদ্র হলেও সকলের কাছে প্রশংসিত।তার মত জ্ঞানী-গুণী,বিদ্বান, বুদ্ধিমান, নেকবান এবং বীর যোদ্ধা সমগ্র আরব দেশে আর কোথাও নেই।তাঁর সেবা যত্ন এর ভার তোমার ওপর বর্তিত হলো।মনে রেখ,স্বামী ই হচ্ছে স্ত্রীর শ্রেষ্ঠ সম্বল।" হযরত আলী (রাঃ)- কে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন," হে আলী! মনে রেখো, দুনিয়ার সর্বোত্তম নারী রত্ন তুমার ভাগ্যে ঘটেছে।তাকে যথাসাধ্য আদর-যত্ন ও স্নেহ মমতা করতে ক্রুটি করনা।আমি দোয়া করি,ফাতেমা জোহরা দ্বীন ও দুনিয়ার সৌভাগ্যের প্রতিক হক।"এই বলেই রাসুলুল্লাহ (সাঃ) ফাতেমা (রাঃ) কে হযরত আলী (রাঃ) নিকট সমর্পণ করলেন এবং তাদের কপালে চুম্বন করে কন্য ফাতেমা (রাঃ) কে বিদায় দিলেন।। তারপর স্বামী স্ত্রস্ত্রী একটি উঠের পিঠে আরোহণ করে নিজের গৃহে রওনা দিলেন। বিদ্রঃ গল্প এ ভুল ক্রটি থাকলে মাফ করবেন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

→ ফাতেমা (রাঃ) এর পতিগৃহে যাএা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now