বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফার্স্ট ইয়ারের ঘটনা। টিউশনিতে স্টুডেন্ট পড়াচ্ছিলাম। তো এক ফ্রেন্ড বারবার ফোন দিচ্ছে। " আমি বাসার নিচে আছি। তুই তারাতারি পড়ানো শেষ করে আয়"। ( একসাথে একটা কাজে যাওয়ার কথা)। বললাম, "বাইরে তো ঠান্ডা। তুই উপরে আয়। তিনতলায় ফার্স্ট বাসাটাই"
ও আসলো। আমি পড়াচ্ছি, ও সোফায় বসে আছে। দশ মিনিটের মধ্যেই পড়ানো শেষ করে বেরিয়ে আসলাম।
-- দোস্ত, তোর স্টুডেন্টের বড়বোনটা কিন্তু জোশ!
-- কি?? তুই বড়বোনরে দেখলি কই?
-- পর্দার ওইপাশে দেখছি, বেসিনে হাত ধুচ্ছিলো!
-- তুই তো একটা দুশ্চরিত্র! অন্যের বাসায় এসে পর্দার ওইপাশে তাকাস!
-- তুই তো জংগি! তুই এইগুলা বুঝবি না!
-- জংগি হই আর যা- ই হই, পর্দার ফাঁক দিয়ে তাকাই না!
-- ধুর, আমি ফাঁক দিয়ে তাকাইলাম কই? পর্দা সরানোই ছিল! আচ্ছা, ও কোথায় পড়ে?
-- (মুখে বিরক্তির ছাপ এনে) আমি জানি না!
-- তোরে একটা রিকুয়েস্ট করি, তোর টিউশনিটা আমাকে দিয়ে দে, প্লিজ!
-- হোয়াট? কি আজেবাজে কথা কস?
-- না, দোস্ত, প্লিজ!
-- ছি! তুই আমার ফ্রেন্ড, ভাবতে লজ্জা লাগছে!
-- হা হা, প্লিজ! আমি তোরে এর চেয়ে বেশী দামী আরেকটা টিউশনি দিচ্ছি!
-- তুই তো ওই বাসায় গেলে আমার মান ইজ্জত ডুবাইবি!
-- আরে ধুর! এমন কিছু হবে না!
.…যাই হোক, আমি টিউশনিটা ওকে দিয়ে দিলাম। ৪/৫ দিন পর ফোন দিয়ে ৫ মিনিট বকাবকি করলো!
-- তুই এত বড় প্রতারনা করলি আমার সাথে? তুই তো জানতি, স্টুডেন্টের তো কোন বোনই নাই, ওইটা ওদের বাসার কাজের মেয়ে! তুই এইটা বললি না কেন?
-- হা হা হা, একবারও কি আমি বলছি যে, ওটা বড়বোন? তুই তো নিজে নিজেই বলছস!
… এরপর থেকে সব ফ্রেন্ড মিলে ওকে অনেক ক্ষ্যাপাইতাম!আজকে প্রায় দেড় বছর পর ওর সাথে দেখা। বেচারা এখনও লজ্জা পায়।
লিখাঃকাওসার আলম
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now