বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
[গত সংখ্যার পর]
মোতালেব: তুই কি জুমার দিন মসজিদে হুজুরের খুতবা শোনছ?
ফালতু: আমি কি আপনার মতন ঘুমাই নাকি? আমি শুনি এবং মানার চেষ্টা করি।
মোতালেব: মাইনা কোনো ফল পাইছস?
ফালতু: হ্যা, পাই।
মোতালেব: দুই একটা বল দেখি। কি ফল পাইছস?
ফালতু: গত জুমায় শুনছি। আল্লাহর নবি কইছেন, যারা পরিশ্রম কইরা রুজি কামাই করে তারা আল্লাহর বন্ধু। রুজি হালাল হইলে অল্প আমল করলেও কবুল হয়। আমি সারা দিন পরিশ্রম করি। রাইতে নাক ডাইকা ঘুমাই। খাইয়া লইয়া ভালাই আছি।
মোতালেব: আমিতো পরিশ্রম করিনা। ভাড়া পাই আর খাই। আমি কি আল্লাহর শত্রু?
ফালতু: তার আমি কি জানি? আপনি যাইয়া হুজুররে জিগাইয়েন।
মোতালেব: অবশ্য গতকাল তুই আমাকে খুব পরিশ্রম করাইছস। তাতে খারাপ হয় নাই। টাংকির তলায় অনেক ময়লা জমেছিল। আরো দু'চারটা বল।
ফালতু: গত শবেবরাতে হুজুর কইছে, এই রাইতে আল্লায় সবার গুনাহ মাফ করেন, তিন জন ছাড়া।
মোতালেব: কারা তিনজন? তার মধ্যে আমি আছি নাকি?
ফালতু: হেই কতাইতো কইতাছি। কতা শেষ না অইতেই প্যাচাল শুরু করছেন।
মোতালেব: ঠিক আছে বল, তিন জন কারা?
ফালতু: এক নাম্বার, যারা মা-বাফরে কষ্ট দেয়। আমি আগে মার লগে একটু আধটু বেয়াদবি করতাম। এর পরতে ছাইড়া দিছি। বউও তাগোর খেদমত বাড়াইয়া দিছে। মিল্লা মিশা ভালাই আছি। সংসারে কোন অশান্তি নাই।
মোতালেব: মাকে আলাদা করে দিলে কি কষ্ট দেয়া হয়?
ফালতু: মাদারের এম বাদ দিছেন নাকি? খবরদার, এই কাম জীবনে করবেন না। আল্লাহর গজব পড়বো।
মোতালেব: ঠিক আছে দুই নাম্বারটা বল।
ফালতু: দুই নাম্বার যারা মদ খায়। স্বাস্থ্য ভালা থাকে, চেহারা সুন্দর হয়। আর কি ফল চান?
মোতালেব: থামলি কেন? তিন নাম্বার বাকি রয়েছে।
ফালতু: তিন নাম্বার যারা শিরক করে।শিরক কি জিনিস , ক্যামনে করে বুঝিই না। তাই এই নিয়া মাতা ঘামাই না।মোতালেব: আমার তো বুঝার দরকার।
ফালতু: হজুরের কাছে যাইয়া বুইঝা আইয়েন।
মোতালেব: আমিতো কুকুর বিক্রি করে ফেলেছি। তাতে কি লাভ হয়েছে?
ফালতু: লাভ লোকসান কি লগে লগে দেহা যায়? আমার স্বাস্থ্য চেহারা কি একদিনে সুন্দর অইছে? কত্তা বেচেছেন ভালাই করছেন। সিড়ির নিছে বিড়ির দেকান দিছেন। হেইডাও বদলান। বিড়ি সিগারেটও মদের মতোই।
মোতালেব: ঠিক আছে, বদলাব। এখন বল, আমিও যদি মদ জুয়া ছেড়ে দেই, মা-বাবার সাথে ভালো ব্যাবহার শুরু করি, কত দিনে আমার চেহারা সুন্দর হবে, সংসারে শান্তি আসবে? তোর কতদিন লেগেছে?
ফালতু: আপনি কতায় কতায় আমার লগে আপনার তুলনা করতাছেন? আপনে দেহি আমার মতই আরেক ফাললতু!!! [শেষ]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now