বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
[গত সংখ্যার পর]
মোবাইলটা বালিশের কাছে রেখে ঘুমায় মোতালেব। ঘুম আসার আগেই আবার মোবাইল বেজে ওঠে:
হ্যালো, কে?
আমি সেই ফালতু!
আবার কি করেছো?
আমিতো কিছুই করিনাই। সকালে মিছা কতা কইছিলাম।
এই বেয়াদব! তোরে আমি পুলিশে দেবো। খামাখা আমারে সারাদিন খাটাইছস। টাকা খরচ করাইছস।
খামাখা খাডেন নাই। পানি নাপাকই ছিল। কামডা আমি করি নাই। অন্য কেউ করছে।
কে করছে? জানলে নাম বল।
আপনার বাড়ির কেউ করছে।
আমার বাড়িতে বাচ্চা পোলাপান নাই। যা বলার ঠিক করে বল।
আপনি গতকাল মসজিদে জুমা পড়তে গেছিলেন না?
হ্যা, আমি প্রত্যেক শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ি।
আমিও পড়ি। হুজুর একটা হাদিস কইছিলো, মনে আছে? বাড়িতে কি কি থাকলে রহমতের ফেরেস্তা ঢোকে না?
খতবার সময় আমি ঘুমাই, কিছুই মনে নাই।
বাড়িতে কুত্তা থাকলে। আপনে তো দুইডা কুত্তা পালেন?
এগুলা রাস্তা ঘাটের নেড়ি কুকুর না। কাঁটাবন থেকে কিনা আনছি। ট্রেনিং দেয়ে কুকুর। ইনজেকশন দেয়া আছে। কামড়াইলেও রোগ হবে না।
কুত্তা কুত্তাই। ট্রেনিং ভালোই কামে লাগাইছে। পাও দিয়া ঠেইলা টাংকির ঢাকনা উল্টাইয়া পাশাব করছে। ইংলিশন দিলে কি পানি মিডা লাগবো?
কি বললি? আমার কুকুর এই কাজ করছে? কি প্রমান আছে?
আবার হেই এক কতা! মানুষই প্রমান রাহে না, কুত্তায় প্রমান রাখব? পানিতো সব ফালাইয়া দিছেন। টেস্টও করার সুযোগ নাই। রিমান্ডে নিয়া পিডাইলে কুত্তায় স্বীকার যাইবো নাকি?
ছি ছি ছি! কুত্তার প্রসাব পানির টাংকিতে। তোর প্রসাবইতো ভালো ছিল।
পেশাব পেশাবই। কুত্তার আর মাইনসের। যা অইছে অইছে। এইবার ঘুমান।
পরদিন মোতালেব কাঁটাবন পেট বার্ড অ্যান্ড এনিমেল মার্কেটে কুকুর দুটি পনরায় বিক্রি করে দেয়। কুরআন হাদিস আমলের ব্যাপারে সারা জীবন তেমন গুরুত্ব না দিলেও ঠেকায় পড়ে আজ একটি হাদিস পালন করেছে। এটাই বা কম কি? বিকেলে মোবাইল কল লিস্ট দেখে ফালতুকে নিজেই ফোন করে মোতালেব মিয়া:
হ্যালো, আমি মোতালেব চাচা বলছি। তোর সাথে অনেক কথা আছে। লাইন কাটবি না।
আমি ফালতু হলেও অত ফালতু না। বিল কাটবো আপনার। আমি লাইন কাটবো কোন দুঃখে? কি কইবার চান কন।[চলবে]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now