বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফাললতু (১)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tàrêq Múñåwàr (০ পয়েন্ট)

X মোতালেব মিয়ার মোবাইলে একটা আননোন কল এলো। সে সব কলই রিসিভ করে। হ্যালো, আপনি কি মতলব চাচা? আমি মোতালেব মিয়া বলছি। তুমি কে? আমি ফালতু। ফালতু! এ আবার কেমন নাম? সারাদিন ফালতু কাম কইরা বেড়াই। তাই মাইনসে ফালতু কইরা ডাহে। তা আমার সাথে কি দরকার? আমার কিছুর দরকার নেই। দরকার তো আপনার আপনার লাইগা একটা খবর আছে। প্যাচাল না পেড়ে কি বলতে চাও বল। আপনার বাড়ির পানির রিজার্ভ টাংকিতে ঢাকনা আছে তালা নাই। তালার দরকার নাই। বালতি ভরে টাংকি থেকে পানি চুরি করার চোর এই এলাকায় নাই। চোর না থাকলে ফালতু কাম করার লোক আছে। আমি ঐ টাংকিতে পেশাব করছি। সব পানি নাপাক কইরা দিছি। তাড়াতাড়ি পানি ফালায়া টাংকি পরিষ্কার করেন। এই ফাজিল, কি প্রমান আছে? এইসব ফালতু কামের কোন প্রমান থাকে নাকি? কামতো আমি করছি। বিশ্বাস না করলে নাপাক পানিই খান। স্যাটাই রাবিশ। মোতালেব কি করবে বুঝতে পারেনা। এমন ফালতু ঝামেলায় জীবনে কখনো পড়েছেন বলে মনে হয় না। স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করেন আজকে কি রিজার্ভ টাংকি থেকে পানি তুলা হয়েছে? না, এতক্ষন কারেন্ট ছিলোনা। তাই মোটর চলে নাই। এখন উঠাইমু। না, পানি উঠানো যাবেনা। রিজার্ভ টাংকি পরিষ্কার করন লাগবো। পাম্প মেশিন দিয়ে টাংকির সব পানি ফেলে দিয়ে ফোম দিয়ে নিংড়ায়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে টাংকি পাক করতে গিয়ে গলদঘর্ম হয়ে যায় মোতালেব । ফালতুর চৌদ্দ গোষ্টীর মুন্ডুপাত করতে করতে রাতে বিছানায় যায়। [চলবে]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৩ জন


এ জাতীয় গল্প

→ ফাললতু (১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now