বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফাগুন এলেই বাংলা হাওয়া

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ।। ফাগুন এলেই বাংলা হাওয়া ।। -সাঈফ ফাতেউর রহমান ফাগুন এলেই বাংলা হাওয়া বইতে থাকে ফাগুন এলেই শুদ্ধি আগুন জেগে ওঠে ফাগুন এলেই কথার ফুলে বাগান সাজে ফাগুন এলেই নন্দ হবার ছন্দ ক্রীড়ার খেয়াল জাগে। দীর্ঘ ঘুমে অচেতনে অশীলতায় ডুবে ছিলাম পঙ্কে ছিলো নিত্যদিনের নিবিড়তায় মাখামাখি অনড় ছিলাম ইচ্ছামৃত মানব হবার অভিলাষে আঁধার ছিলো প্রাণের সখা, দোসর ছিলো নিত্যদিনের। যেইনা এলো ফাগুন বাতাস, অমনি দেখো, রূপবদলের খেয়াল জাগে পোষাক গুলো বদলে ফেলো, বদলে ফেলো আচার বিচার, চলন বলন বদলে ফেলো মুখের বুলি, কথার ঝুলি নামিয়ে আনো পকেট থেকে, থলে থেকে আভিধানিক শব্দ কিছু রপ্ত করো, উচ্চারণে মাত্রা আনো, নন্দ-বচন রপ্ত করো। বাঙ্গালীতো হতেই হবে হতেই হবে হতেই হবে একেবারে খাঁটি খাঁটি পুরোপুরি বছর গেছে যুগ গেছে শতাব্দী যাক এমনি ভাবেই কাটুক না দিন কাটতে থাকুক বর্ণমালা বর্ণবিভায় জ্বলতে থাকুক নিজের মত। সাধারণে বাংলা নিয়েই মত্ত থাকুক কুলীন যারা কৌলিন্যের ঝান্ডা উড়াই সময় এলেই ঠিক সময়ে বাঙ্গালী হই এক্কেবারে এভাবেই তো চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবোই। সব কিছুতো আমাদেরই নিয়ন্ত্রণে যেভাবে চাই সেভাবেই তো চলছে সবই চলতে হবে, চলতে হবেই, আমরা যখন যেভাবে চাই ফেব্রুয়ারি মাসটা থাকুক এককভাবে ভাষার জন্য কান্না কাঁদার, মাতামাতির।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ ফাগুন এলেই বাংলা হাওয়া

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now