বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এটাই বাস্তবতা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান reyajul islam (০ পয়েন্ট)

X এক লোক ট্রেন থেকে নামলো, আরেক ট্রেনে উঠবে ৩০ মিনিট পর। এর মাঝ খানে সে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করার জন্য ঢুকল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়লো রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বালব কিনে লাগালো। তার পর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল, তাই সে একটি ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুমটাও ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ার গুলো বেশি একটা আনন্দ দায়ক নয়। তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো। এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মুহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল। আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই। কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে??? =============================== এই লোকটি আর কেউ নয় আপনি-আমিই। অবাক হলেও এটাই সত্য, আমরাও দুনিয়াতে এসেছি ৩০মিনিটের চেয়ে কম সময়ের জন্য। ১ম ট্রেন আমাদের জন্ম। ২য় ট্রেন আমাদের মৃত্যু। আমাদের গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম । আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিংরুম। যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো। অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি যে আমাদের মৃত্যু খুবই সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সবকিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। আমরা এই ওয়েয়টিং রুম সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো..?? একবারও কি আমাদের ভাবা উচিত নয়, কি করছি আমরা এই ওয়েটিংরুমে..?? আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন।(আমিন) রিয়াজুল ইসলাম


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ এটাই বাস্তবতা
→ এটাই বাস্তবতা ( না পড়লে চরম মিস!)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now