বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার দাদার চাচা সাথে ঘটানাটা ঘটে। তার নাম মতি।তিনি ভ্যানগাড়ি চালক।ঘটানার দিন রাতের বেলা তিনি গাড়িতে বসে আছেন।পিছন থেকে কে যেন তাকে বলে এই যাবে কানিপুর।তিনি বলেন যাব।তিনি বলেন মাদুড়ের মধ্যে কি রেখেছেন রক্ত পড়ছে।তারা ৩ জনের মধ্যে একজন বলে মাদুড়ের মধ্যে তার ভাই। তাকে খুন করা হয়েছে।তারা যখন গাড়িতে বসে তখন মতির গাড়ি চালাতে কষ্ট হচ্ছে।কারণ গাড়িটা খুব ভারী মনে হচ্ছে তার কিছুক্ষণ পর তার কাছে মনে হল গাড়িটা হালকা।তিনি পেছনে ফিরে তাকান দেখেন লাশের সাথে যারা ছিল তারা কেউ নেই।শুধু লাশটা পড়ে আছে।তিনি দেখেন লাশটা নড়ছে,বসার জন্য উঠছে।তিনি ভয়ে দৌড়াতে শুরু করেন।দৌড়াতে দৌড়াতে তিনি গ্রামের বাজারে চলে এলেন।তিনি দেখেন মাত্র ১ টি দোকান খোলা আছে। তিনি সেই দোকানে গিয়ে বসে অনেক কষ্টে ও ইশারায় বলেন পানি দিতে। তিনি পানি খেয়ে কিছুক্ষণ পর যখন আরাম বোধ করেন তখন দোকানদার তাকে বলল কি হয়েছে।তিনি সব কিছু বলেন।দোকানদার তাকে বলেন ভালো করে দেখুনতো তাদের ৩ ভাইয়ের মধ্যে আমি একজন কিনা।তিনি দেখেন তাদের ৩ জনের মধ্যে তিনি একজন।তিনি আবার ভয়ে দৌড় দেন।হঠাৎ পিছন থেকে শুনতে পান এই মতি।তিনি পিছনে ফিরে দেখেন লোকটি তার চাচা।তার চাচা তাকে বলেন চল চাচা বাতিজা মিলে বাড়ি যাই।তিনি রাজি হলেন। কিছুক্ষণ পর তার মনে হল তার চাচাতো ৬ মাস আগে মারা গেছেন।তখন তিনি তার সামনে থাকা রড দিয়ে চাচার মাথায় আঘাত করেন।কিন্ত তার কিছু হয় নি।তার চাচা বলেন তুই বেচে গেছিস।তোকে আরেকবার পেলে শেষ করে ফেলব।তিনি অজ্ঞান হয়ে গেলেন।পরদিন তিনি সবকিছু বলেন। তাকে হুজর দেখানো হল। হুজুর বলেন আমি পারব না। তার খুব ক্ষতি হয়ে গেছে।তার কিছুদিন পর তিনি মারা যান।এই হল আমার ঘটনা।ভালো বা খারাপ হলে কমেন্ট করে জানাবেন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now