বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখাঃসীমান্তের ওপারে
⊹ฺ⊰⊹ฺ╬☉⊰⊹ฺ╬☉⊰⊹ฺ
জীবনটা সব সময় সাজানো গোছানো থাকে না। নিজের প্ল্যান মাফিক থাকে না।হয়তো কখনো কোনো ঝড় এসে উল্টো প্লাল্টা করে দেয়, মনের অজান্তেই।
যখন কেউ বড় কোনো কষ্ট পায়। তখন সে অসহায় হয়ে পড়ে।মনে হয় জানি ,দুনিয়াতে থেকে কি লাভ ?
আমার এতো কষ্ট!এতো দুঃখ! জীবনে শুধু একটা জিনিসই চেয়েছিলাম।তাও পেলাম না!
তখন কিভাবে কি করবে? কিছুই বুঝতে পারে না।নিজেকে সামলিয়ে উঠতে পারে না।কষ্ট হয় যে খুব।
কষ্ট আবার কি?
কিভাবে পেতে হয়?
দুশ্চিন্তা আবার কি ?
খায় না ,গায়ে মাখে।
এসব কথা বলে বেড়ানো লোকেরাও হয়তো কখনো কষ্টের শিকারে পড়ে যায়। দুশ্চিন্তার বেড়াজালে আবদ্ধ হয়ে যায়।যা থেকে কখনো মুক্তি পায় না।
একটা কথা কি জানো?
অন্যোর কষ্ট দেখে হয়তো অনুমান করা যায় না,সে কতোটা কষ্ট পাচ্ছে।অন্যের কষ্ট দেখে উপহাস করা যায় হয়তো।
কিন্তু,কেউ যখন ভুক্তভোগী হয়ে পড়ে।সে বোঝে কতটা কষ্ট হয়।কষ্ট জিনিসটা আসলে কি?
কেমন অনুভূতি হয় কষ্ট পেতে।
কষ্ট সহ্য করা ভালো।এতে বুকের ভেতর একটা চাপা ব্যাথা অনুভূত হয় ।সেই ব্যাথাটাকে যদি ভালোবেসে ফেলা যায় বা ভালোবাসতে পারো।সেই ব্যাথাকে সুখ ভেবে নিতে পারো।তাহলে ক্ষতি কী?
হই না ,আমিও কষ্ট পেয়ে বেঁচে থাকা একজন মানুষ।
বুকের মাঝে চাঁপা একটা ব্যাথা আমার ও অনুভূত হোক।
হয়তো এক সময় সেই ব্যাথাটাকে ভালোবেসে ফেলতে পারবো।তখন হয়তো কষ্ট পাবো না আর।
জীবনে বড়সড় একটা ঝড় আমারো আসুক।করে দিক জীবনটা এলোমেলো।না হলে, বুঝবো কেমন করে?
এলোমেলো জীবনটা কেমন?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now