বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একুশের মালা
হাসান তৌহিদ হিমেল
মুছে গেছে রাজ পথে আজ রক্তনাখা বর্ণমালা
ভাষা শহীদ শুধুই তৃষ্ণা মেটায় পেয়ে একুশের মালা।
বাংলা আমায় নত করে আজ সমাজের রাজ পথে
ভুলে গেছি বাংলা আমি তাল মেলানো যুগের সাথে।
বাংলা মায়ের শব্দ আমায় শ্রবণে আনে উপহাস
রঙ্গ মঞ্চে কাটে দিন ভুলে গেছি ইতিহাস।
শহীদের রক্তের উষ্ণতা থাকে আর কত কাল
ভাষা শহীদের আত্মত্যাগ ভুলে গেছি সেই সাল।
শহীদ মিনার জাগ্রত আজো বাংলার কোনে কোনে
তবে শহীদের সমাধি দিয়েছি আমি আমার অন্তঃমনে।
মুর্খ নেই কোনো জনতাই আজ আলোকিত সমাজে
শুদ্ধ বাক্য পূর্ণতা পায় ইংরেজী বলার মাঝে।
নগ্ন সমাজে আজ সভ্য জাতি
রঙ্গ মঞ্চে কামিয়েছে খ্যাতি
লজ্জা ভীষণ আজ বাংলা বলায়
নগ্ন সমাজ ব্যস্ত আজ লজ্জা ঢাকায়।
রং মাখা সমাজে আজ রংচটা ইতিহাস
দুঃখিনী মায়ের বাংলা ভাষা সমাজে পেলো উপহাস।
শহীদের রক্তের উষ্ণতা থাকে আর কত কাল
বাংলা বর্ণমালায় কিছু ভিনদেশী শব্দ করেছে আমায় আড়াল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now