বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটু হরর অনেকটা ভৌতিক-২

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)

X হাটু সমান পানি দিয়ে ওরা হেঁটে খাল পাড় হল। হাসপাতালের সামনে গিয়ে লোকটা রাসেলকে বলল," তুমি ভিতরে যাও । আমি ভাইয়ের জন্য কিছু ফলমূল কিনে নিয়ে আসছি ।" রাসেল ঘাড় নেড়ে হাসপাতালে ঢুকলো । ও ওর ফুফুর কেবিনে গেল । এখন কিছুটা ভালো আছেন তিনি । পাশের কেবিনে চেচাঁমেচি শুনে রাসেল দেখতে গেল কি হয়েছে সেখানে । একটা লাশকে ঘিরে কয়েকজন মহিলা কাদঁছে । সামনে গিয়ে রাসেল দেখলো যেই লোকটা ওর সাথে হাসপাতালে আসছিলো তাকে ঘিরেই মহিলাগুলো কাদঁছে । একজন মহিলা বিলাপ করে কেঁদে কেঁদে বলছে," কাল হারালাম এক ভাইকে , আজ হারালাম আরেক ভাইকে । আমি এখন কি নিয়ে থাকবো ?" রাসেল কিছুই বুঝতে পারলো না । মাথা চক্কর খেতে লাগলো ওর । একজন নার্সকে দেখে ও জিজ্ঞাসা করলো," এই লোকটা মারা গেছেন কখন ? আর কিভাবেই বা মরলো ?" নার্স বলল," গতকাল সন্ধ্যায় ওনার ভাই এই হাসপাতালেই মারা গেছেন । ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হার্ট অ্যাটাক করেন তিনি । কাল রাতেই ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । দশ মিনিট আগে মারা গেছেন তিনি ।" কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়লো রাসেল । ভয়ে ভয়ে তাকালো লাশটার দিকে । রেললাইনে দেওয়া লোকটার সেই হাসিটা ভেসে উঠলো রাসেলের চোখে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ একটু হরর অনেকটা ভৌতিক-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now