বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটু হরর অনেকখানি ভৌতিক*************** হালকা কুয়াশা জুড়ে আছে চারদিকে । পরিবেশটা একটু ঠান্ডা আর থমথমে । ফজরের আজান দিতে এখনোও ঘন্টা দেড়েক বাকি । রাসেল ঘর থেকে বের হয়ে রেললাইনের উপর দিয়ে হাটঁছে । ওর ফুফু খুব অসুস্থ । হাসপাতালে আছে । ওর আব্বু ওকে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে হাসপাতালে যেতে বলেছে । আবছা আলোতে রেললাইনের উপরে হাটঁছে ও । আধঘন্টার মত হাটঁতে হবে রেললাইনের উপর দিয়ে । তারপর ছোট একটা খাল । হাঁটু সমান পানি আছে । হেটেঁই পাড় হওয়া যায় । তারপর পাঁচ মিনিট হাটঁলেই হাসপাতাল । দ্রুতই পা চালাচ্ছে রাসেল । যদিও রেললাইনের পাথরগুলো কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে । কিছুদূর যেতেই দেখলো একটা লোক রেললাইনের উপর দাড়িঁয়ে আছে । সর্বাঙ্গে চাদর জড়ানো বয়স্ক লোকটা ওকে দেখে বলল," কোথায় যাবে , বাবা ?" রাসেল কিছুটা বিচলিত হয়ে বলল," আংকেল, আমি তো ওপারের হাসপাতালে যাবো ।" লোকটি একটু হাসি দিয়ে বলল," আমিও তো হাসপাতালে যাবো । চল একসাথেই যাওয়া যাবে ।" রাসেল ভাবলো, এই রাতের বেলা একজন সঙ্গী থাকলে ভয়টাও কম করবে,আর কথা বলতে বলতে যাওয়াও যাবে । লোকটার দিকে তাকিয়ে রাসেল বলল," চলেন তাহলে ।" দুইজন একসাথে হাটঁতে লাগলো । হরেক রকম গাছ রেললাইনের দুইপাশ জুড়ে আছে । চাঁদটা গাছের আড়ালে ফিকফিক করে হাসছে । সেই হাসিতে ছড়ানো আলোতে কথা বলতে বলতে হাটঁছে ওরা । লোকটা বলল," আমার ভাই খুব অসুস্থ । ও হাসপাতালে আছে । ওর কাছেই যাচ্ছি আমি । তুমি কার কাছে যাচ্ছো ?" রাসেল বলল," আমার ফুফু অসুস্থ । কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি । আজ হঠাৎ করে ফুফুর অবস্থা খারাপ হয়ে গেছে ।আব্বু ওখানেই আছে । আমাকে ফোন দিয়ে বলছে এখনই যেতে । তাই যাচ্ছি । " কথা বলতে বলতে ওরা খালপাড়ে চলে আসলো । রহস্যময় চাঁদের প্রতিবিম্ব পানিতে পড়েছে । হালকা ঢেউয়ে কাপঁছে সেটা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now