বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটু ভালবাসি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X .. . . চিন্তিত মুখে বসে থাকা ছেলেটাকে দেখছেন? ও সীমান্ত। ওর বর্তমান অবস্থান রুমের মধ্যে, সামনে টেবিল আর ও চেয়ারে বসে আছে। কাগজ কলমে কিছু একটা লিখছে, হচ্ছে না বলে ছুড়ে ফেলে দিচ্ছে। পুরো মেঝেতে কাগজ ছড়ানো। এইসময় সাব্বির এসে রুমে ডুকলো। সাব্বির সীমান্তর ক্লাসমেট এবং রুমমেটও। সাব্বির কিছুটা অবাক হয়েছে বটে, তবে খুব বেশি না। ও একটা কাগজ তুললো, সেটায় লেখা, "আই লাভ য়্যু, প্রয়ন্তী"। এই প্রিয়ন্তীর কথা সাব্বির বহুবার সীমান্তর কাছ থেকে শুনেছে। ব্যাপারটা আন্দাজ করতে পারছেন? হ্যা, সীমান্ত প্রিয়ন্তীকে ভালবাসে, অনেক বেশিই ভালবাসে। আর তার মাথায় বর্তমানে যে চিন্তা ঘুর-পাক খাচ্ছে, তা হলো প্রিয়ন্তীকে প্রপোজ করা নিয়ে। সাব্বির গিয়ে ওর পাশে দাঁড়াল। ও এতটাই চিন্তিত ছিল যে টেরও পায়নি। কাঁধে হাত রাখতেই পিছন ফিরে তাকালো, সাব্বিরকে দেখে কিছুটা সংকোচ বোধ কাজ করছে। - কিরে, তুই এইসময় বাসায়? (সীমান্ত) - এমনি চলে আসলাম, ভাল লাগছিল না। কিন্তু তোর এই অবস্থা কেন? কি হইছে? খুলে বল. (সাব্বির) - কি আর বলবো, তুই তো সব জানিস্ই। - জানি তো, কিন্তু এরকম করছিস্ কেন? প্রপোজ করবি? - হ্যা, কিন্তু.. - কিন্তু ফিন্তু বাদ দে, করে ফেল্ - কিভাবে বলবো, আইডিয়া দে. - এই সব চিঠি পত্র ছাড়, মুখে বলবি - মুখে? চড়-টড় মেরে বসলে? - হায়রে বাপজান্, প্রেম করতে পারবা, চড় খাইতে পারবা না? - প্রেম করলেই চড় খেতে হবে? - আরে বুঝস্ না কেন? যদি চড় দিয়েও বসে তাহলেও তার মধ্যে তোর জন্য একটু ফিলিং কাজ করবে আর যদি অ্যাক্সেপ্ট করে বসে তাহলে তো কেল্লা ফতে। - এটা কি সম্ভব? - কেন নয়? তুই এতদিন ধরে ওর পিছনে ঘুরিস্, ও এটা জানে না? - কিভাবে জানবে, আমি কি সামনে যাই? - আরে হাবা! মেয়েরা সব বুঝে। এসব এখন বাদ দে। সব বুঝিয়ে দেব তোকে। খাইছোস্? - না - চল, খেয়ে আসি। . প্রিয়ন্তীর কথা এবার কিছু বলা যাক। সীমান্ততো যে তাঁর দিকে বোকা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সেটা ও অনেক আগে থেকেই লক্ষ করেছে। এর অর্থ সে জানে না, চোখ দু'টো কিছু বলতে চায়, কিছুটা আন্দাজ করা যায় কি বলতে চায়। প্রথম প্রথম অস্বস্তি লাগলেও এখন সয়ে গেছে বরং কিছুটা ভালই লাগে। বাবা-মায়ের বাধ্য মেয়ে সে। তাদের কষ্ট দিয়ে কখনো কিছু করেনি। তাঁর প্রতি অস্থিত বিশ্বাসটা ভঙ্গ করতে কোনোমতেই রাজি নয়। . - দোস্ত, আসছে আসছে, যা (সাব্বির) - আরে যাচ্ছি, ঠেলস্ কেন? (সীমান্ত) - শালা, আগে যা . এখন সীমান্ত প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে। তাকে কিছু বলবে বলে দাঁড় করিয়েছে.. - কি বলবেন, বলুন? (প্রিয়ন্তী) - না, মানি ইয়ে (সীমান্ত) - কিসব মানি মানি করছেন? - মানি, আপনি ভাল আছেন? - জ্বী; - বাসায় দুপুরে কি রান্না হইছে? (প্রশ্ন না পেয়ে) - কেন, খেতে যাবেন? - না, মানি ইয়ে আরকি সীমান্তর এই বোকা বোকা চেহারা দেখতে প্রিয়ন্তীর বেশ ভালই লাগছে। ও মুখ টিপে হাসছে। - কি? - আমি আপনাকে ভালবাসি (হুট করে বলেই সীমান্ত নিচের দিকে তাকিয়ে আছে। তার ধারণা এবার তার জন্য এক আকাশ কাঁপানো চড় অপেক্ষা করছে, এবং সে সেটা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।) - ও এই ব্যাপার? আমাকে কেন বলছেন? আমি এসব ব্যাপারে মতামত দিতে রাজি নই। বাবার সাথে কথা বলুন। এতটা স্বাভাবিক উত্তর পাবে সীমান্ত ভাবেনি। - সে কি রাজি হবে? - সেটা আপনার আর তার ব্যাপার। আমি গেলাম, বাই। . ২ দিন পর, রাতে রুমে বসে, আবার সেই চিন্তিত মুখ, - দোস্ত, কি করমু এখন? (সীমান্ত) - ওর বাবা কি বললো, খুলে বল তো (সাব্বির) - বলেছে চাকরি-বাকরি নেই। এমন বেকার ছেলের কাছে মেয়ে দেয়ার প্রশ্নই আসে না - আরে ধুর! প্রশ্ন না আসলে উত্তর আসবে - ফাইজলামি বাদ দে - এত টেনশন নিচ্ছিস্ কেন? বাঘের চোখতো আনতে বলেনি। চাকরি হয়ে যাবে - এখন আমায় চাকরি কে দিবে? - তুই বিয়ের জন্য এরকম উঠে-পড়ে লাগলি কেন বলতো? - একথা বলছিস্ কেন? - এখন চাকরি দিয়ে কি করবি? গ্রাজুয়েশন কমপ্লিট কর, তারপর চাকরি, বিয়ে সব হবে - ততোদিন ওই মেয়েকে কি মেয়ের বাপ বসিয়ে রাখবে? - মোটেও না, মেয়ে হাঁটবে, চলবে, খাবে সব করবে, বসে কেন্ থাকবে? - আবার ফাইজলামি? - আরে শোন, আঙ্কেল আন্টিকে বলে দে, তারা কথা বলে রাখবে। পরে সময় মতো বিয়ে হয়ে যাবে। - আইডিয়া খারাপ না, তবে আব্বু-আম্মু কি রাজি হবে? - অবশ্যই হবে, একটু খাঁটতে হবে আরকি। - কি রকম? - ওসব আমার উপর ছেড়ে দে। টেনশন ঝেড়ে ফেল। - সত্যি হবে তো? আমি প্রিয়ুকে অনেক ভালবাসি রে???? - প্রিয়ুটা আবার কে? - কেন, প্রিয়ন্তী! - তাইলে প্রিয়ু বলস্ কেন? - সংক্ষেপে ডাকি - ওর বাপ-মা আকিকা করে নাম রাখছে, তুই সংক্ষেপে ডাকবি সেজন্য? - তাহলে ধরে নে, ভালবেসে ডাকি - ওরে ভালবাসা রে, ঢাকনা দিয়ে ঢেকে রাখ, উতলাইয়া পড়বে! - দাঁড়া শালা.. ???????? . . . to be continued...???? . (ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ একটু ভালবাসি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now