বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
..
--- আমাকে একটু ভালবাসবি?
--- কেন?
--- মানুষ ভালবাসে কেন জানিস না?
--- না। তুই বল!
--- সাদা কালো জীবনটা রঙিন করার জন্য
ভালোবাসে।
--- তাহলে থাক। আমার জীবন এমনিতেই রঙিন।
--- কিন্তু আমার জীবনতো সাদা
কালো রং চটা।
--- তাতে আমি কি করবো?
--- সেই জন্যইতো আমার একটু
ভালোবাসার রং দরকার। যে রং দিয়ে আমার জীবনটা
রঙিন করতে পারি।
--- না ,আমি পারবো না।
--- আমি জানি তুই পারবি। প্লীজ একটু চেষ্টা করে
দেখ।
--- আচ্ছা তাহলে দেখি।
..
কিছু সময় পর ,,,
..
--- কিছু চেষ্টা করে দেখলি?
--- দেখছি তবে হয় না রে।
--- কি বলিস! হবেনা কেন! হবে। চোখ দুটো বন্ধ
করে দেখ পারবি।
--- কেনো! চোখ বন্ধ করে কি মানুষকে
ভালোবাসতে হয়?
--- হুম চোখ বন্ধ করে ভালোবাসতে
হয়।
--- তাহলে থাক। আমি অন্ধের মত ভালোবাসতে
পারবো না।
--- তুই যেভাবে ভালোবাসতে চাস সেই
ভাবেই ভালোবাসিস। তবুও ভালোবাস।
--- আচ্ছা তোকে ভালোবাসলে আমাকে কি দিবি?
--- তোর জন্য এনে দেবো একশত একটা লাল
পদ্ম। মধ্য কপালে ঠাঁই পাবে নীল টিপ। নরম
কোমল হাতে পরিয়ে দেবো কাঁচের এত্ত গুলা
চুড়ি। কালো ক্যাশে গুজে দেবো রজনীগন্ধা।
--- না থাক।
--- কেনো! আবার কি হলো?
--- তোর এতো কিছু রাখা আমার জায়গা নেই। আমার
ছোট্র ঝুড়ি।
--- সত্যি তুই ভালোবাসবি না?
--- আমি ভালোবাসতে পারিনা রে!
--- কেনো?
--- এমনিতেই।
--- আচ্ছা শুন আমি তোকে ভালোবাসতে শিখিয়ে
দেই।
--- কিভাবে?
--- অলস দুপুরের ব্যস্ততার ক্ষণে আমাকে একটু
মনে রাখিস। মধ্য রাতের ঘুম ভেঙ্গে গেলে
আমাকে একটু ভাবিস। আকাশের তারা সাজিয়ে আমাকে
দেখিস। শন-শন বাতাসে আমাকে অনুভব করিস।
--- এত কঠিন?
--- প্রথম প্রথম কঠিনই মনে হয়। একটু চেষ্টা
করলে সহজ হয়ে যাবে।
--- তাই?
--- হুম।
--- আচ্ছা চল।
--- কোথায়?
--- বাড়ি।
--- এতো তাড়াতাড়ি?
--- সন্ধ্যা হয়ে এসেছে যেতে হবে।
--- কিন্তু আমার একটু ভালোবাসার কি হলো?
--- আরে ধুর! এতো ভালোবাসা ভালোবাসা করিস
কেনো তুই?
--- ভালোবাসাইতো সব।
--- ভালোবাসা সহ্য করতে পারবি না।
--- কেনো?
--- ভালোবাসার আগুনে জ্বলে পুড়ে যাবি তুই।
--- আমি তোর ভালোবাসার আগুনে পুড়ে অবশিষ্ট
ছাই হতে।
--- হি হি হি।
--- হাসিস কেনো?
--- পাগল দেখছি।
--- পাগল! কোথায়?
--- আমার সামনে দাঁড়িয়ে আছে।
--- আমি তোর জন্য পাগল।
--- অনেক হয়েছে পাগলামি। এবার চল।
--- না আমি যাবোনা। তুই যা।
--- রেগে গেলি?
--- না মরে গেছি।
--- আচ্ছা আমি যদি তোকে একটু না ভালোবেসে
অনেক খানি ভালোবাসি! তাহলে হবে?
--- না। অনেক ভালোবাসা নিতে পারবো না আমার
একটু ভালোবাসা লাগবে।
--- আচ্ছা তোর যেটুকো অভাব সেটুকো নিস।
বাকিটুকো আমাকে দিস।
--- পাগলি।
--- তোর পাগলি।
--- হাতটা ধরি।
--- কেনো?
--- প্রেমের পথে হাটতে হলে ভালোবাসার
মানুষের হাত ধরে হাঁটতে হয়।
--- শক্ত করে ধর ছাড়িস না।
--- বেঁচে থাকতে ছাড়বো না।
--- সত্যি?
--- বিশ্বাস রাখতে পারিস তোকে ছাড়বো না।
--- তোকে একটু ভালোবাসা দিলাম।
--- আমিও নিলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now