বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি সত্য ঘটনা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X একটি সত্য ঘটনা: ছোট একটি শহরে একদিন এক জুম’আর খুতবায় একজন ইমাম ভবিষ্যতে কিছু করার পরিকল্পনার সময় "ইনশা আল্লাহ"(যদি আল্লাহ ইচ্ছা করেন) বলার তাত্পর্য সম্পর্কে আলোচনা করলেন। কয়েক দিন পরে, একজন লোক যিনি কিনা ঐ খুতবায় উপস্থিত ছিল বাজার থেকে একটি গরু কিনতে যাচ্ছিল।পথে এক বন্ধুর সাথে দেখা হলে সে লোকটিকে জিজ্ঞেস করল যে, সে কোথায় যাচ্ছে? লোকটি তাকে বলল যে, সে গরু কিনতে যাচ্ছে। কিন্তু সে উত্তরের শেষে "ইনশা আল্লাহ" বলতে ভুলে গেলো। লোকটির বন্ধুটি তাকে সেই জুম’আর খুতবার কথা স্মরণ করিয়ে দিল এবং তাকে "ইনশা আল্লাহ" বলতে বলল। যা হোক লোকটি বলল যে, তার কাছে গরু কেনার মতো টাকাও আছে এবং বাজারে যাবার মতো সামর্থ্যও আছে, ফলে গরু সে নিশ্চিত কিনবে। অতএব, সে মনে করলো যে তার "ইনশা আল্লাহ" বলা বা না বলার মধ্যে কোন পার্থক্য নেই। যখন সে বাজারে পৌঁছলো, সে তার আশানুযায়ী একটি গরু পেলো। সে গরুটির বিক্রেতার সাথে দর কষাকষি করে একটা সুবিধামত দামেও পৌঁছালো। অবশেষে সে যখন গরুর দাম দিতে যাবে এমন সময় সে অকস্মাত বুঝতে পারলো যে, তার টাকা হারিয়ে গেছে। যখন সে ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে হাটছিল, এক চোর তখন তার টাকা চুরি করে নিয়ে যায়। বিক্রেতা তাকে জিজ্ঞেস করলো যে, সে গরু কিনবে নাকি কিনবে না? লোকটি বলল ,"ইনশা আল্লাহ" সামনের সপ্তাহে কিনবো। যখন সে তা বাড়ি পৌঁছলো, তার স্ত্রী গরু সম্পর্কে জিজ্ঞেস করলো। সে তার স্ত্রীকে সব ঘটনা বললো যে, সে কীভাবে "ইনশা আল্লাহ" বলতে ভুলে গিয়েছিল। সে এভাবে বললো যে, "ইনশা আল্লাহ" আমি একটা গরু কিনতে চেয়েছিলাম। কিন্তু "ইনশা আল্লাহ" আমার টাকা চুরি হয়ে গিয়েছে। "ইনশা আল্লাহ" আমি সামনের সপ্তাহে কিনবো। তার স্ত্রী তাকে বুঝিয়ে বললো যে, "ইনশা আল্লাহ" বলতে হবে সে সব ব্যপারে যা আমাদের ক্ষেত্রে এখনো ঘটেনি, যা ঘটে গেছে সেক্ষেত্রে নয়। এরপর থেকে লোকটি আর কখনও "ইনশা আল্লাহ" বলতে ভুলে যায়নি। —


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ একটি সত্য ঘটনা
→ একটি সত্য ঘটনা
→ একটি সত্য ঘটনা
→ একটি সত্য ঘটনা
→ একটি সত্য ঘটনা
→ ভূত নিয়ে একটি সত্য ঘটনা
→ একটি সত্য ভৌতিক ঘটনা
→ একটি অসম্ভব সত্য ঘটনা
→ সত্য ঘটনা অবলম্বনে একটি কাল্পনিক ভালোবাসার গল্প
→ ভূত নিয়ে একটি সত্য ঘটনা
→ মহানবী (সা.) মৃত্যুর সময়ের একটি সত্য ঘটনা!
→ ট্রেন স্টেশনের সেই মেয়েটি ( একটি সত্য ঘটনা অবলম্বনে)
→ অদ্ভুত একটি সত্য ঘটনা
→ নোয়াখালির একটি সত্য ঘটনা
→ ভয়ঙ্কর একটি সত্য ঘটনা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now