বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"একটি সফল প্রেমের কাহিনী"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X তিশা আর দিশা দুই বোন । দুবোনই দেখতে অপূর্ব সুন্দরী। তখন তিশা ইন্টার ফার্ষ্ট ইয়ার আর দিশা ক্লাস এইটে পড়ে । ছোট বড় হলেও ওরা ছিল অনেক ফ্রেন্ডলি । আড্ডা , গল্প করেই কাটতো তাদের দিন কাল । প্রায় সময় ওদের বাসায় তিশার ফ্রেন্ডরা আসতো , কিভাবে যে দিন থেকে রাত হয়ে যেত টেরই পেত না । তিশার এক বান্ধুবীর বাসা দূর হওয়ায় ওর ভাই এসে নিয়ে যেত । তখনই দিশার উপর নজর পড়ে বড় বোনের বান্ধুবীর ভাই রাব্বীর । উনি দেখতে যেমন সুন্দর ছিলেন তেমনি ছিলেন স্মার্ট ।তখন সে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রথম দেখাতেই ভালো লেগে যায় দিশা কে । প্রায় সময়ই বোন কে নিয়ে যেতে দিশাদের বাসায় আসা হত । কিন্তু কখনও ভালো লাগার কথা বলতে সাহস হয়ে উঠে নি । গল্প গুজব করতে করতে দিশার ফ্রেন্ডস দের সাথেও ভালো সম্পর্ক হয়ে যায় রাব্বীর । এভাবে দুই মাস যায়ার পর আসলো দিশার জন্ম দিন ।প্রতি বছর এর ন্যায় জাকজমক ভাবে উদযাপন করা হবে জন্মদিনের অনুষ্টান। সে অনুষ্টানে রাব্বী কেও ইনভাইট করা হয় । জন্মদিনের উপহার হিসেবে দিশা কে ডাইমন্ডের আংটি উপহার দেয় রাব্বী । রাতে দিশার মোবাইলে রাব্বীর ফোন রিসিব করার সঙ্গে সঙ্গে , i Love U যে কথা বলতে ছেয়েও বলতে পারি নি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি । তোমার উত্তরের অপেক্ষায় রইলাম বলেই লাইন কেটে দেয় রাব্বী । রাতে দিশার আর ঘুম আসে না । কী করবে সে বুঝতে পারে না । দিনে আবার ফোন আসলো রিসিব করে ...... আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয় বলে লাইন কেটে দেয় দিশা । রাব্বী তো না পাওয়ার জন্য ভালোবাসে নাই , হতাশা না হয়ে ভাবতে লাগলো কী করবে সে ? তখনই মাথায় আসলো দিশার বান্ধুবীদের কাজে লাগাবে । যেই ভাবনা সেই কাজ । তারপর বান্ধুবীদের কথা শুনে রাজী হয়ে যায় দিশা । তারপর শুরু হাতে হাত রেখে পথ চলা , কখনও পার্কে বাদাম খাওয়া , বৃষ্টি তে ভিজা। এভাবে দু-বছর কেটে যায় । তারপরই আসে বিপত্তী ।দিশার বাসার সবাই সব কিছু জেনে যায়। দিনের পর দিন দেখা তো দূরের কথা ও হয় না তাদের । কিছু দিন যাওয়ার পর বান্ধুবীর মাধ্যেমে রাব্বীর সাথে পালিয়ে যায় দিশা । কাজী অফিসে তাদের বিয়ে হয় । এভাবে কয়েক মাস যাওয়ার পর দু-পরিবারই মেনে নেয় তাদের । চলতে থাকে তাদের সুখের দিন ............... আর কিছু দিন পর পৃথিবী আলোকিত করে আসছে তাদের ভালোবাসার ফসল । মূল গল্প : হাফিজা সুলতানা তনিমা লেখক: কালনী একটি নদীর নাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭৪ জন


এ জাতীয় গল্প

→ "একটি সফল প্রেমের কাহিনী"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now