বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি পরীর গল্প

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হাসান (০ পয়েন্ট)

X এক আলসে গ্রীষ্মের সন্ধ্যায় আমার বাবা আমাকে বলেছিলেন আমার মা হচ্ছেন একজন পরী। আমি তখন মাত্র স্কুলে যাওয়া শুরু করি এবং ব্যাপারটা আমার মনে গেঁথে যায়। একদিন স্কুল থেকে বাসায় ফোন এল। আমি সেদিন আমার প্রিয় পেনসিলটি হারিয়ে খুব কান্নাকাটি করছিলাম। স্কুলের টিচাররা না পেরে প্রিন্সিপাল ম্যাডামকে বললেন, ম্যাডাম মাকে ফোন দিলেন। মা রান্না করছিলেন, এসে ফোন ধরলেন, “হ্যালো?” “জ্বি, আমি মুনিয়ার স্কুল থেকে প্রিন্সিপাল নাজিয়া ফারুক বলছিলাম, আপনি কি ওর মা পরী আপা বলছেন?” আম্মু একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। আম্মুর নাম ছিলো মুনিরা পারভীন। “জ্বি, আমি মুনিয়ার মা, কিন্তু আমার নাম তো পরী না।” “ওহ! দুঃখিত আপা। মুনিয়াকে যখন আমি প্রশ্ন করেছি তার আম্মুর নাম বলতে সে বলেছে আমার আম্মু পরী।” মা সেদিন অনেকক্ষণ হাসলেন আর বাবা বাড়ি আসার পর তাকে অনেক বকা দিলেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ একটি পরীর গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now