বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মা মারা যাওয়ার পর,পড়াশুনা থেকে মন উঠে গেছিল।ভারতে থাকতাম যদিও বাংলাদেশে আমার ঠাকুরদাদার বাড়ি।বিরাট বাড়িখানার প্রতি যে মায়া জমে গিয়েছিল তা মা মারা যাবার পর নিমিষে উধাও হয়ে গেলো।বাবার তখন পাগলের মতন অবস্থা।জ্ঞান হারা হয়ে গেছিল। মানসিক যে চাপটা আমার উপর দিয়ে গেছে তাতে আমি স্বাভাবিকভাবে থাকতে পারছিলাম না।খেলা ছিল আমার প্রাণ,সেই খেলাতেও মন দিতে পারছিলাম না তখন।ঘরকুঁনো হয়ে ছিলাম কয়েক মাস।মায়ের স্মৃতির মাঝে থাকা আমাদের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে পরল।বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিলো বাবা।দিদিকে রেখে বাংলাদেশে আসলাম।নতুন দেশ, নতুন সংস্কৃতি,নতুন পরিবেশে খাপ খাওয়ানোর তীব্র সংগ্রাম চলতে লাগল।ক্লাস এইটে ভরতি হলাম এদেশে।এবার শুরু হল সংগ্রামের নতুন অধ্যায়।জ্যাঠার বাড়িতে উঠলাম,বাড়ির সবার সাথে পরিচিত হলাম কিন্তু উদাসীনতা কাটল না।মা মারা যাবার পর মানসিকভাবে শক্ত হয়ে গিয়েছিলাম,নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। দিন রাত এ ছাড়া অন্য কোনো চিন্তা মাথায় ডোকেনি।দাদার সাথে বাঁশের কাজ করতে হত,পড়াশুনার ফাঁকে ফাঁকে। বাবা করত অমানুষিক কষ্ট।যে বাবাকে জীবনে নিজের শার্ট প্যান্ট ধুঁতে দেখিনি সে নিজেই সব কিছু করছে।যার পাঁচ ছয় পদ তরকারী ছাড়া খাওয়া হত না সে কিনা মরিচ গোলা পান্তা ভাত নিরবে খাচ্ছে।
চলবে…………
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now