বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

: একটি অপূর্ণ ব্রেকআপ

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ~ফাইনালি ব্রেক আপ হয়ে গেছে পূর্ণ আর অধরার, তারপর আর কথা হয় নি তাদের। ~সম্পর্কের শুরু থেকে আজ পর্যন্ত এটা তাদের কত নাম্বার ব্রেক আপ সেটা ওরা নিজেও জানে না তবে শেষ ব্রেক আপটা পূর্ণই করেছে, খুব সিরিয়াস হয়ে করেছে। আসলে অধররা ভুলগুলি বাড়তে বাড়তে আজ সর্বোচ্চ সীমাটাও পেরিয়ে গেছে। ~না আর পারবে না অধরাকে মাফ করতে, তাই অধরাকে ছাড়া থাকতে পারবে না জেনেও ব্রেক আপ করছে। ~ পূর্ণ তো বোঝে অধরা আর চাইনা তাকে, কিন্তু মুখ ফুটে পূর্ণকে এই কথাটা জানাতে পারে না। তবুও টেনে টুনে জোর করে অনেকদিন তো চলল, আর কত?!! জোর করে আবেগ দিয়ে, পাগলামি করে তো ভালোবাসার সম্পর্ক বেশিদিন ধরে রাখা যায় না.!! পূর্ণ বোঝে এটা তাই সে মুক্তি দিয়ে দিয়েছে অধরাকে। ~ব্রেক আপের সময় পূর্ণ খুব বেশিই রেগে ছিল, আর রেগে গিয়ে অধরাকে বলেছিল আর ফোন বা মেসেজ করবে না। অধরা অবশ্য কোন আপত্তি করে নি তাতে, অধরা একবার আটকায়ও নি। ~কিন্তু রাগ কমতেই পূর্ণ ফেসবুকে খুঁজেছে অধরাকে, কই না তারপর তো আর অধরাকে অনলাইনে দেখা যাইনি,কিন্তু পূর্ণ অধরার উপস্থিতি অনুভব করে, পূর্ণ বোঝে লুকিয়ে অধরার ফেসবুকে বিচরণ। ~ পূর্ণর কষ্ট হয় অধরাকে ছাড়া থাকতে, কিন্তু পূর্ণর রাগী স্বভাবের জন্য আর অধরার দেওয়া কষ্টগুলো পূর্ণকে অধরার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। ~তবে মজার ব্যাপার হচ্ছে অত্যাধিক ব্রেক আপের কারনেই হোক, আর সম্পর্কের বয়সটা অনেক দিন হওয়ার কারনেই হোক তাদের সম্পর্কটায় টান জিনিষটা পুরোপুরি হারিয়ে গেছে। এখন ওরা পারে একে অপরকে ছেড়ে থাকতে, আগে যদিও পারত না। ~এখন সম্ভবত ভালোবাসাটাও কমে গেছে, তাই কষ্টও হয় না তেমন, তবে ওরা আলাদা হলেও অধিকারটা বোধহয় ছাড়তে পারেনি এখনও কেউ কারও ওপর থেকে, তাই মাঝে মধ্যেই বুকের ভেতরটা খুব ফাকা ফাকা লাগে। ~ পূর্ণ জানে না অধরা তার ভুল স্বীকার করে পূর্ণকে চাইতে আবার ফিরে আসবে কি না তার কাছে, কিন্তু পূর্ণ মনে প্রানে প্রতিমুহূর্তে অধরার কথাই ভাবে অধরার নামই জপ করে, আর সবসময় বলে, সত্যিই ভুলে গেলে আমায় ?! কিন্তু আমি যে পারি না ভুলতে তোমায়, আমি যে অনেক ভালোবাসি তোমায়, সেই আগের মতই ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৬ জন


এ জাতীয় গল্প

→ : একটি অপূর্ণ ব্রেকআপ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now