বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি মেয়ের স্ট্যাটাস

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X গতকাল একটা মেয়ের স্ট্যাটাস দেখে চোখ আটকে যায়। স্ট্যাটাসটি ছিলো এরকম— . “হ্যালো ফ্রেন্ডস, এবার ঈদে আমি সব চেয়ে বেশী বাজেটের শপিং করলাম। সর্বমোট ২৫,০০০ টাকার। . আমার বড় খালামণি দিয়েছিলো ৫,০০০ টাকা, ছোট ফুপি দিয়েছিলো ৪,০০০ টাকা, আতিক চাচ্চু দিয়েছিলো ২,০০০ টাকা, মেঝো মামানি দিয়েছিলো ৫,০০০ টাকা, নানু দিয়েছিলো ৫,০০০ টাকা, চুমকি আপু দিয়েছিলো ৪,০০০ টাকা” . .... . স্ট্যাটাসটি পড়তে পড়তে আমার মাথা হালকা গরম হতে শুরু করলো। আরে ব্যাটি,এত্তগুলা টাকার শপিং করসোস ভালো কথা-হেইডা আবার ঢাকঢোল পিটাইয়া ট্যাঠাশ মারানের দরকারডা কি? . রাগের মাথায় ভাবতেসি কিছু একটা গোলা বারুদের মত কমেন্ট করবো। . কিন্তু স্ট্যাটাসের বাকি অংশটুকু পড়ে আমাকে থমকে যেতে হলো। . স্ট্যাটাসের বাকি অংশ ছিলো এরকম — “কিন্তু আমি জানি, আমার এই ২৫,০০০ টাকার ২৫ পয়সা মূল্যও নাই।কারন যার 'মা' নেই তার এই ২৫,০০০ টাকার শপিং এর মূল্য কোথায় বলুন !! . পোষাক গুলো পরে যদি আমার মায়ের সামনেই না দাঁড়াতে পারি, তবে এ পোষাকের মূল্য কোথায় ?? গত রোজার ঈদেও 'মা' আমার পাশে ছিলো, অথচ এ ঈদে নেই। তিনি আজ দূর আকাশের তাঁরা হয়ে জ্বলজ্বল করছেন। . কেউ যদি এই ২৫,০০০ টাকার বিনিময়ে ১ সেকেন্ডের জন্যও আমার মা কে এনে দিতো! আর কিছুই চাওয়ার থাকতো না আমার। জানি সেটা সম্ভব নয়। . আমি এবার ২৫,০০০ টাকার কাপড় কিনেছি, গরীব দের যাকাত দেব বলে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মায়ের জন্যও” . ... . স্ট্যাটাসের শেষটুকু পড়ে মন খারাপের সাথে হঠাৎ মনটা ভালোও হয়ে গেলো। আমার 'মা' আছে !! আমার কোটি টাকার শপিং আমার পাশেই আছে ! কেন জানি মনে হচ্ছে— এত মূল্যবান শপিং থাকতে,আমার অন্যকোনো শপিং এর দরকার নেই। . বন্ধু,গল্পটি আপনার কেমন লাগলো।অবশ্যই আপনার মূল্যবান লাইক ও কমেন্টটি দিতে ভূলবেন না


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ একটি মেয়ের স্ট্যাটাস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now