বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি বিখ্যাত কমেন্টার বিশিষ্ট VVIP জনাব মেহেদী হাসান প্রভা। আমি ক্রিকেট, ফুটবল, বেসবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, টেনিসবল, কাঠের বল, বিচবল, ব্যাট-বল, সাদা বল, কালো বল, লাল বল, গোলাপী বল.........সব ধরনের বলের খেলার কমেন্টারি করে থাকি।
আজকে আমি ফ্রিকেট খেলার কমেন্টারি করবো। ফ্রিকেট খেলা চেনেন না? আরে ক্রিকেট আর ফুটবল খেলা একসাথে মিলেমিশে ফ্রিকেট।
তো শুরু করছি আজকের কমেন্টারি।
*************************
আজকের খেলায় দল আছে দুইটি।
(-ওরে পাগল, সবসময় তো দুইটা দলের মধ্যেই খেলা হয়।
--এই ক্যামেরাম্যান, চুপ থাকো।)
দল দুইটা আমাদের সবার পরিচিত।
বার্সেলোনা এবং ইন্ডিয়া।
এই আইপিএলের গান বাজাও।
প্যা প্যা প্যা প্যা প্যা প্যা প্যা প্যা প্যাএএএ.......
টস হচ্ছে।
টিক।(কয়েন ছোড়ার শব্দ)
বার্সেলোনার অধিনায়ক ক্রিস্চিয়ানো রোনালদো কয়েন ছুড়লেন। ইন্ডিয়ার অধিনায়ক কমলাপুর রেলস্টেশনের কুলি সমিতির প্রধান জনাব বিরাট বড় কুলি আই মিন বিরাট কোহলি বললেন, "কুকুর আর বান্দরের লেজ।"
কয়েন মাটিতে পড়ার পর দেখা গেল টেইল আসলো। সরি কুকুর আর বান্দরের লেজ আসলো। অর্থাৎ ইন্ডিয়া উইনার। টসে, ভাই, টসে। টসে উইনার। খেলা তো শুরু হয় নাই।
-কুলি ভাই! আপনি তো টসে জিতেছেন। আপনার অনুভূতি কী?(মাইক নিয়ে যে দাঁড়িয়ে থাকে)
--এই বিজয় সমগ্র ক্রিকেট প্রেমির। সমগ্র ইন্ডিয়ার। সমগ্র মানুষের। সমগ্র.........(কুলি ভাই)
-ওরে বলদ, তুই তো খালি টসে জিতছস। খেলা এখনও বাকি আছে।
--মানে? খেলা শেষ হয় নাই?
-না। আচ্ছা ভাই এটা বল যে তুই বান্দর আর কুকুরের লেজ নিছস ক্যান?
--ভাই দেখেন। আমি খেলার মাঝখানে জিহ্বা বের করে ছবি তোলার পোজ দেই। জিহ্বা কে বের করে? কুকুর। আর মাঝে মাঝে খেলার মাঝখানে অনেক লাফাই। বেশি লাফালাফি করে কে? বানর মানে বান্দর। তো ভাই এটাই হইলো ওগো লেজ নিয়া টানাটানির কারণ।
-রোনালদো ভাই, হারার পর আপনার অনুভূতি কী?
---আমি টসে হারছি তো কী হয়েছে। আমি কিন্তু এইচএসসিতে গোল্ডেন পাইছি।(রোনালদো ভাই)
-আপনি গোল্ডেন পাইছেন!! যান আপনি খেলায় উইনার!
--এই এটা কী? না না, খেলা হইতে হবে।(কুলি ভাই)
-আরে কুলি। শোন, রোনালদো পোলাটায় গোল্ডেন পাইছে। তুই তো ফোর পয়েন্ট পাইছোস.......
---থাক ভাই। আমি খেলতে চাই। দেখি কে জিতে? খেলা হবে!(রোনালদো ভাই)
--হু খেলা হবে!(কুলি ভাই)
-আচ্ছা, রোনালদো ভাই যখন বলতেছেন তো......খেলা হবে!
*************************
খেলা শুরু।
আম্পায়ার হচ্ছেন আম চোর দরজা ভাই ওরফে দার ভাই ওরফে আলিম দার ভাই।
ইন্ডিয়া প্রথমে গোলপোস্টে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছেন বেয়াদব সুরেশ যাদব, সাথে নন স্ট্রাইকিংয়ে আছেন গরিবের হিরো ধোনি ভাই।
বার্সেলোনার পক্ষ থেকে প্রথমে বোলিং করছেন লেগ স্পিনার লিওনেল মেসি।
মেসি পায়ের আঙুল দিয়ে প্রথমে বলটা একটু আস্তে করে সামনে ঠেলে দিয়ে খেলা শুরু করলেন। আস্তে আস্তে বল গোলপোস্টের সামনে দাঁড়ানো বেয়াদব ভাইয়ের কাছে নিয়ে গেলেন। আর মারলেন একটা কিক।
কিন্তু না। গোল হয়নি। যাদব ভাই বেয়াদবের মতো বাবার বয়সের ফুটবলটাকে ক্রিকেট ব্যাট দিয়ে সজোরে মারায় সেটা উড়ে গেল মাঠের বাইরে। আম্পায়ার দার ভাই দুই হাত তুলে নিজের বগল দেখিয়ে দিলেন। মানে এটা একটা ছক্কা, ইন্ডিয়ার হওয়ার কথা ফক্কা।
মেসি ভাই প্রথমেই ধরা খেলেন।
এবার দুই নাম্বার বলে মেসি ভাই তার বিখ্যাত পেস বোলিংয়ে গুগলি মারলেন। আর এটা কি! এটা কি! এটা কি হলো!(-এত চিল্লাইস না। কমেন্টারি কর।)
যাদব ভাই আগের মতো বেয়াদবি করতে গিয়ে তার তিনটা স্টাম্পই হারিয়ে বসলেন। মানে হলো গোওওওওওওওওওওওওল।
বার্সেলোনার এক গোল। দার ভাই এক আঙুল তুলে দিলেন। মানে এক গোল আর এক উইকেট আর একজন আউট।
এবার স্ট্রাইকিংয়ে আসলেন গরিবের হিরো ধোনি ভাই। আর নন স্ট্রাইকিংয়ে আসলেন ক্রিশ ভাই। ক্রিস গেইল না, এইটা ইন্ডিয়ার সুপার হিরো, হিরো আলমের ছোট ভাইয়ের একমাত্র বউয়ের একমাত্র ছোট বোনের একমাত্র দুলাভাইয়ের একমাত্র শশুরের একমাত্র গার্লফ্রেন্ডের একমাত্র মেয়ের একমাত্র নাতির একমাত্র বন্ধুর একমাত্র দাদার একমাত্র নানার একমাত্র ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের একমাত্র ছেলের একমাত্র মেয়ের একমাত্র বান্ধবীর একমাত্র দুলাভাই, সুপার হিরো ক্রিশ।
মেসি ভাইকে এবার ধরে মার নে মার নেইমার ভাই এসে বললেন, "ভাই, আমারে একখান বল করতে দেন।"
তাই মেসি ভাই নেইমারের হাতে বল তুলে দিলেন।
নেইমার বলটা নিয়েই প্রথমে হেড দিতে লাগলো। এটা দেখে ধোনি ভাইয়ের মাথাব্যাথা শুরু হয়ে গেল। উনি খেলা থেকে বাদ হয়ে গেলেন।
তাই ক্রিশ ভাই নাচতে নাচতে ব্যাট হাতে নেন। আর ওই পাড়ে সখিনার গার্লফ্রেন্ড আনুশকা আন্টির জামাই কুলি ভাই কুলকুচি করতে করতে দাঁড়িয়ে গেলেন।
কিন্তু ক্রিশ ভাই প্রথম বলেই ব্যাট দিয়ে একটি আত্মঘাতী ছক্কা আই মিন আত্মঘাতী গোল করে বসেন। দার ভাই আবারো নিজের বগল দেখিয়ে দিলেন। মানে এটা একটা ছক্কা। তবে এবার ছক্কা হয়েছে বার্সার।
ক্রিশ ভাইয়ের এমন পারফরম্যান্স দেখে চায়ের দোকানে ঝড় উঠেছে। ক্রিশ ভাইয়ের সব ছবি ব্যান করারও দাবি তোলা হয়েছে। আম্পায়ার ক্রিশ ভাইকে আউট দিয়ে দিয়েছেন।
কুলি ভাই এখনো কুলকুচি নিয়ে পড়ে রয়েছেন। মুখের পানি তিনি দার ভাইয়ের প্যান্টের ভেতরে ঢেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে দার ভাই ইন্ডিয়াকে ছয়টি লাল কার্ড দেখালেন। মানে ইন্ডিয়ার ছয়জন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়েছে। আই মিন আউট হয়েছে।
ইন্ডিয়ার আর মাত্র একজন প্লেয়ার বাকি। নাম লগান ছবিতে ব্যাটিং করে বিখ্যাত হওয়া খান বংশের অন্যতম রত্ন জনাব আমীর খান। কিন্তু তিনি কী খান তা আমরা আজও জানতে পারি নি।
খান ভাই নেমেই নেইমারকে ধরে মার লাগালেন। নেইমার বাচ্চা ছেলেটা ব্যাথায় কাতরাচ্ছে। রোনালদোকে তিনি রোনালদোর গার্লফ্রেন্ডের বাসায় পাঠিয়ে দিলেন। সুয়ারেজ ভাইকে পাঠালেন বাংলাদেশের ড্রেন পরিষ্কার করতে।
শালা ভাই আরে কী বলি সালাহ ভাইকে তার একমাত্র বউয়ের একমাত্র বোন মানে একমাত্র শালীর কাছে পাঠালেন। এখন শুধুমাত্র মেসি ভাই টিকে আছেন।
মেসি ভাই তার বিখ্যাত মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে নকল করা কাটিং ইউজ করলেন লেগস্পিনে।
এতে আমির ভাই তার বাম হাত দিয়ে ব্যাট ধরে, ডান পা দুই ফুট পেছনে নিয়ে, বাম পা তিন হাত সামনে নিয়ে যখনই বসলেন ঠিক তখনই............ঠিক তখনই..............ঠিক তখনই বৃষ্টি শুরু হলো।
আর পা এত দূরে দূরে রাখার জন্য খান সাহেবের মানে আমির খান সাহেবের প্যান্ট নিচে দিয়ে ছিঁড়ে গেল। আন্ডার প্যান্ট না পরার জন্য তার মান সম্মান বুড়িগঙ্গার জলে ডুবে মরতে গিয়েছে।
ফলাফল: বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত। তবে যেহেতু রোনালদো ভাই গোল্ডেন পাইছে তাই বার্সেলোনা উইনার।
**************************************************
বিশেষ দ্রষ্টব্য:
Inspired By: রনি ভাই।(M.H.H.RONI)
কাহিনী হচ্ছে রনি ভাইয়ের গল্পে কমেন্ট করেছিলাম। তখন রনি ভাই ম্যাচ পাতানোর কথা বললেন। তখন এরকমই একটা কমেন্ট করেছিলাম।
এত কষ্ট করে পড়ার জন্য কোন ধন্যবাদ নেই।
ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now