বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেদিন খুব ঝড়-বৃষ্টি হচ্ছিল, গলগল ক’রে আকাশ বেয়ে কাদা ঝরছিল। চারপাশে কাদায় জড়াজড়ি অন্ধকারে হাতড়ে হাতড়ে পথ চলছিল এক যাত্রী। সে আসলে কোনো চূড়ায় পৌঁছাতে চায় নি-সে নিবিড়ভাবে চেয়েছিল মিশে যেতে, ভেসে যেতে বিশ্বাসে কিন্তু কাদামাখা শরীরে, জড়িয়ে আসা চোখে সে কিছুই দেখছিল না-
একটা কোনো আশ্রয়ের জন্য সে ছুটছিল দিগ্বিদিক। ছুটতে গিয়েই সে ধাক্কা খেল অই পাঁচ যাত্রীর সঙ্গে যারা অইপাড় থেকে আসছিল-পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পথে কাদাবৃষ্টি না হ’লেও প্রাকৃতিক বিপর্যয়ে তারাও অনেকটা নাজেহাল হয়ে পড়েছিল। বিপর্যয় অনেক সময় অচেনা মানুষকেও এক করে, পরস্পরের কাছে আনে ক্ষণিক সময়ের জন্য হলেও। অই কাদামাখা শরীরের যাত্রী খুব সহজেই মিশে গেল আর পাঁচজনের সঙ্গে। সে পাঁচজনকে বোঝাল-প্রকৃতির বিরূপতা খুব বেশি সময়ের জন্য না; সে জানে, সে চেনে এই পথ-সামনেই চূড়া তার আগে একটা যাত্রা বিরতি নিতে হবে।
সেই পাঁচজনের চারজন তার কথা বিশ্বাস করছিল না বা করলেও চুপ ক’রে ছিল। কথা বলছিল শুধু পাঁচজনের একজন। যে সত্যিকার অর্থেই বিপর্যয়ে ক্লান্ত ছিল বা আরো বেশি কিছু সে ভাবছিল! তার ভাবনা-চিন্তা খুব স্বচ্ছ নয় আর সবার কাছে। সে চূড়ার কথা ভাবছিল না। সে কেমন এক রহস্যে ঘেরা হাসি দিয়ে বলছিল,“সামনে কাছেই এক ছোট্ট আকাশ; চলো সবাই ঘুড়ি ওড়াই।”
কে জানে এই যাত্রির ফেলে আসা কোনো জীবনের ঘুড়ি ওড়ানোর স্মৃতি ছিল কি না। তার চোখে চূড়া না, তার চোখে অন্য কিছু চকচক করছিল। হয়ত সে মিথ্যাই বলছিল। কারণ প্রাকৃতিক বিপর্যয়ে সবার পক্ষে নিজেকে সমস্ত পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তখন মাথা এলোমেলো হয়ে যায়।
সমস্ত বোধ-বুদ্ধি একদম নিম্ন পর্যায়ে নেমে যায়। হয়ত বিপর্যয়ের সময় মানুষের আবেগ খুব বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তা নয়ত তারা পাঁচজন বেরিয়েছিল চূড়ায় পৌঁছাতে, হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ে তারা সবচেয়ে ভালো আশ্রয়ের সন্ধান করবে এটাই স্বাভাবিক। সেখানে সেই যাত্রী কি না ঘুড়ি ওড়াতে চাইছে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now