বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অবশেষে তাঁরা এখানে এসে পৌঁছাল! তাঁদের এই আগমনটা ছিল আকস্মিক! কোনো দৈব-দূর্বিপাক না ঘটলে লোকে এমন জায়গায় কখনোই আসতে চাইবে না! চারপাশটা ধোঁয়াচ্ছন্ন, কালো, গুমোট বাতাসে ভরা! দূরে দূরে ধূসর লতায়-পাতায় জড়ানো ছোট ছোট টং ঘর-দোকান।
একদম পৃথিবীর চূড়া থেকে দেখলেও আপনি দেখতে পাবেন এমন ছোট ছোট দোকান যার আদি এবং অন্ত নেই! তবু লোকে চাইবে না এমন দোকানে একবেলার জন্যও যাত্রা বিরতি নিতে! একদম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ওরা পাঁচজন যাত্রা শুরু করেছিল, ওরা পৌঁছাতে চেয়েছিল একদম চূড়ায়; যেখানে মখমলের বিছানা পাতা;
সবুজ কচি ঘাসগুলো যেখানে অবিরত রোদে ভাসে- কখনই তার রং হলদেটে নয়! তবু দেখ ভাগ্য, নিয়তি বলে যে শব্দ যা লোকে বিশ্বাস করে আবার করে না; যার পায়ে পায়ে পৃথিবীর মানুষগুলো আজও হেঁটে চলেছে; কারো বিশ্বাস-অবিশ্বাসে যার কিছুই যায় আসে না- সেই এক ভাগ্য, দৈবপাকে ওরা এখানে এসে পৌঁছাল!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now