বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাকি অংশ
‘মি, হোম মিনিষ্টার, স্বপ্নটা কি?’ জিজ্ঞাসা আহমদ
মুসার।
‘একদিন তিনি গাড়ি ড্রাইভ করে বিশ্ববিদ্যালয় থেকে
ফিরছিলেন। তাঁর গাড়িটা যখন বিশ্ববিদ্যালয় ও তাদের
কোন এক স্থানে পৌঁছেছে, তখন তিনি দেখতে
পেলেন একজন লোক পাঁজাকোলা করে
একজন মহিলাকে নিয়ে অস্থিরভাবে তাকে
ডাকছে। ডাক শুনে বিজ্ঞানী সাহেব তাদের
পাশে গিয়ে তার গাঁড়ি দাঁড় করালেন। গাড়ি পাশে
দাঁড়াতেই লোকটি বলল, স্যার, আমি একজন
ট্যুরিষ্ট। এখানে এসেছিলাম রিয়াদের সবচেয়ে
প্রাচীন এই মসজিদ দেখতে। হঠাৎ আমার স্ত্রী
সংজ্ঞা হারিয়ে ফেলেছে। আমার স্ত্রী হার্ট-
প্রব্লেম আছে। এখনি তাকে হাসপাতালে নেয়া
দরকার, প্লিজ আমাকে সাহায্য করুন। ‘অবশ্যই’ বলে
বিজ্ঞানী গাড়ির পেছনের দরোজা খুলে
দিলেন। লোকটি সংজ্ঞাহীন স্ত্রীকে
পেছনের সিটে তুলে দিয়ে সামনের সীটে
এসে বসল। বিজ্ঞানী গাড়ি চালাচ্ছিলেন। আবার
ড্রাইভিং সীটে বসলেন তিনি। বিজ্ঞানী গাড়ি ষ্ট্যার্ট
দিতে যাচ্ছিলেন। এমন সময় তিনি অনুভব করলেন
তার মাথার পেছনে শক্ত কিছু এসে যেন
ঠেকল! পেছন ফিরে তিনি দেখলেন তার মাথায়
তাক করা রিভলবার! রিভলবার সেই মেয়েটির হাতে
যাকে সংজ্ঞাহীন অবস্থায় গাড়িতে তুলেছিল
লোকটি। বিস্মিত, ভীত বিজ্ঞানী চোখ ফিরিয়ে
চাইলেন পাশে বসা লোকটির দিকে। দেখলেন
লোকটির বাম হাত তার দিকে উঠে আসছে। তার
হাতে রুমাল। বিজ্ঞানী কিছু বুঝে ওঠা, বলার
আগেই লোকটির রুমাল তার নাকের উপর চেপে
বসল। তারপর আর কিছু তার মনে নেই। প্রায় সংগে
সংগেই তাঁর ঘুম ভেঙে যায়। এই হলো স্বপ্ন।’
বলে থামল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
আহমদ মুসা হাসল না, বরং তার কপাল কুঞ্চিত হলো।
‘মি. হোম মিনিষ্টার, বিজ্ঞানী কি নিয়ে গবেষণা
করেন?
‘উনি একজন বহুমুখী বিজ্ঞান প্রতিভা, জনাব।
স্পেস ইঞ্জিনিয়ারিং ও মেরিন ইঞ্জিনিয়ারিং-এ তিনি
বিশ্বের কয়েকজন বিরল প্রতিভার একজন। স্পেস
ইঞ্জিনিয়ারিং ও মেরিন ইঞ্জিনিয়ারি-এর তার সাম্প্রতিক
দুই আবিষ্কার যুগান্তকারী। কল্পনার ‘এন্টি-ম্যাটার
ফুয়েল’-কে তিনি বাস্তবে নিয়ে এসেছেন। এই
‘এন্টি-ম্যাটার ফুয়েল’ ব্যবহারের উপযোগী
স্পেস-ক্র্যাফটের ইঞ্জিনও তিনি তৈরী
করেছেন। এই ইঞ্জিন হবে প্রচলিত ইঞ্জিনের
চেয়ে প্রায় পঞ্চাম গুণ হালকা, কিন্তু স্পেস
অতিক্রম করার কয়েক লক্ষ গুন বেশি। এই ইঞ্জিন
ব্যবহারিক পর্যায়ে এলে আন্ত:তারকা,
আন্ত:গ্যালাস্কি স্পেস ট্রাভেল সম্ভব হবে বলে
মনে করা হচ্ছে। অন্যদিকে বিজ্ঞানী-এন্টি-
ম্যাটার ব্যবহার উপযোগী হাল্কা এমন একটা মেরিন
ইঞ্জিন ডেভলপ করেছেন যা আমাদের
রোডকারের মত মেরিন কারে ব্যবহার করা
যাবে।। এই ব্যবহার সফল হলে মহাসাগর-পরিবহনে
একেবারে বিপ্লব এসে যাবে।’ থামল সৌদি
স্বরাষ্টমন্ত্রী।
উজ্জল হয়ে উঠেছিল আহমদ মুসার চোখ-মুখ।
বলল, ‘আল-হামদুলিল্লাহ! এমন অবিশ্বাস্য প্রতিভা
আমাদের আছে! কিন্তু তাকে নিয়ে তো
কোন আলোচনা শুনিনি, তার এসব আবিষ্কারের
কথাও শুনিনি কোথাও।’
‘তাকে নিয়ে কোন আলোচনা তিনি পছন্দ করেন
না। তার গবেষণা-কর্মের বিষয়ও তিনি অপরিহার্য্য
ক্ষেত্রগুলোর বাইরে যেতে দিতে চান না। তিনি
কোনদিন কোন সংবাদ পত্রের পাতায়ও আসেননি।
এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপকও তাকে
চেনেন না।’ সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলল।
‘আল-হামদুলিল্লাহ! আল্লাহর অশেষ শুকরিয়া আদায়
করছি যে, তিনি দয়া করে এমন একটি প্রতিভা
আমাদের মাঝে দিয়েছেন।’
বলে আহমদ মুসা চুপ করল। হঠাৎ গম্ভীর হয়ে
উঠল তার মুখ। চিন্তার একটা গভীর ছায়া তার
চোখে-মুখে। সাম্প্রতিককালে কিডন্যাপ হওয়া
বিভিন্ন শাখা ও পেশার শীর্ষ ব্যাক্তিদের কথা
মনে পড়ল। সেই কিডন্যাপের স্বপ্ন দেখলেন
উনি, যিনি একজন বিজ্ঞানী। এমন বিজ্ঞানী যিনি
অনন্য, অবিশ্বাস্য প্রতিভার অধিককারী। একই সাথে
একজন বিজ্ঞানী ‘স্পেস ইঞ্জিনিয়ারিং ও মেরিন
ইঞ্জিনিয়ারিং’- এ গবেষণার শীর্ষে পৌছতে
পারে! তা ভাবনারও অতীত ছিল।
‘তাঁর জন্যে আমরা সহযোগিতা চাই আপনার মি.
আহমদ মুসা।’ বলল স্বরাষ্ট্রমন্ত্রী ওপার থেকে।
‘কি সহযোগিতা মি. হোম মিনিষ্টার? আহমদ মুসা বলল।
‘স্বপ্নটা পরিষ্কার কিডন্যাপিং-এর। আর বিজ্ঞানী ও
আউটষ্ট্যান্ডিং স্কলারদের কিউন্যাপিং ঘটনা
সাম্প্রতিককালে ঘটেছে। পুলিশ প্রধানের কাছে
শুনলাম, আপনি এই বিষয়টা নিয়ে ভাবনা-চিন্তা করছেন।
খাদেমুল হারামাইন শরীফাইন মহান বাদশা একথা জানার
পর এ বিষয়টা খতিয়ে দেখার জন্যে আপনাকেই
অনুরোধ করতে বলেছেন।’ বলল সৌদি
স্বরাষ্ট্যমন্ত্রী।
‘বিজ্ঞানী মি. খালেদ আবদুল্লাহ কি বিশ্ববিদ্যালয়ে
যান?’ জিজ্ঞাসা আহমদ মুসার।
‘কয়েকদিন থেকে সেনা-কমান্ডোদের পাহারায়
তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করেছেন।’ সৌদি
স্বরাষ্ট্রমন্ত্রী।
‘ঠিক আছে মি. মিনিষ্টার, আমি রিয়াদে যাব। তবে
কবে যাব তা আপনাকে জানাব। একটা দাওয়াত রিয়াদে
আছে আমার ও আমার স্ত্রীর।’ বলল আহমদ মুসা।
‘কোথায় দাওয়াত, কিসের দাওয়াত? আমরা তো কিছু
জানি না মি. আহমদ মুসা।’
‘ফরাসি দূতাবাসের একটা দাওয়াত। দাওয়াতটা বিয়ের।
রিয়াদের ফরাসি রাষ্ট্রদূত ও আমার স্ত্রী একই ফরাসি
পরিবারের। সেই সূত্রেই দাওয়াত আমার
স্ত্রীকে। স্ত্রীর সাথে আমিও আছি।’ বলল
আহমদ মুসা।
‘হ্যাঁ, ফরাসি রাষ্ট্রদূত মিস মেরী জেনিফারও তো
ফ্রান্সের বুরবুন রাজবংসের মেয়ে।
আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনি ম্যাডামসহ
আসছেন? কবে?’ সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলল।
‘সরি, বিয়ের তারিখটা আমি জানি না। বিষয়টা ডিল করছেন
তো আমার স্ত্রী। আমি জেনে আপনাকে
জানাব।’ বলল আহমদ মুসা।
‘না জনাব, আমিই টেলিফোন করব। তাহলে স্যার,
এখনকার মত এখানেই ……।’
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের কথা শেষ না হতেই
আহমদ মুসা বলল, ‘ওকে মুহতারাম। আসসালামু
আলায়কুম।’
‘ধন্যবাদ, ওয়া আলায়কুম আসসালাম।’ওপার থেকে
ধ্বনিত হলো সৌদি স্বরাষ্ট্রন্ত্রীর কন্ঠ।
আহমদ মুসা কল অফ করতেই জোসেফাইন বলল,
‘বিয়ের তারিখ ২৭ রজব। আমরা তো যাব বিয়ের
অন্তত দু’দিন আগে।’
কথাটা শেষ করে সোফায় সোজা হয়ে বসল
জোসেফাইন।হাসল।বলল, ‘বিয়েতে তাহলে
তোমার যাওয়া হচ্ছে না।’
‘কেন? যাওয়া আরও পাকাপোক্ত হয়েছে
জোসেফাইন।’ আহমদ মুসা বলল।
‘তা হয়েছে, কিন্তু সেটা বিয়েতে যাওয়া নয়, যাচ্ছ
নিজের মিশনে।’ বলল জোসেফাইন্ মুখে তার
কৃত্রিম গাম্ভীর্য।
‘তা বটে, তুমি তো সব শুনেছই। কিন্তু বিয়েতে
এ্যাটেন্ড করার সাথে এর কোন সম্পর্ক নেই।
আহমদ মুসা বলল।
‘কিন্তু তোমার সাথে এর সম্পর্ক আছে। হয়তো
বিয়ের আসরেও তুমি খুঁজবে ব্ল্যাক সান
সিন্ডিকেটের কাউকে।’ বলল জোসেফাইন। তার
মুখ থেকে কৃত্রিম গাম্ভীর্য তখনও কাটেনি।
হাসল আহমদ মুসা। বলল, ‘তুমি ঠিকই বলেছে
জোসেফাইন। চোখ সেটা খোঁজা স্বাভাবিক,
কিন্তু মন বিয়ের আনন্দ ষোল আনাই উপভোগ
করবে তুমি নিশ্চিত থাক।’
হাসল এবার জোসেফাইনও।
সরে এল আহমদ মুসার কাছে। ঘনিষ্ঠ হলো
স্বামীর। আহমদ মুসার কাঁধে মাথা রেখে বলল,
‘তুমি না বললেও এটা আমি জানতাম। যার যা পাওনা তাকে
তুমি তা দাও। দ্বায়িত্বের দাবী তুমি পূরণ কর, আবার
মনকে তুমি সামান্যও বঞ্চিত কর না।’
‘ধন্যবাদ জোসেফাইন, তোমার এই
সাটিফিকেটের জন্যে।জানো, আল্লাহ স্ত্রীর
সাক্ষ্যকেই সবচেয়ে বেশি মূল্য দেন।’ আহমদ
মুসা বলল।
‘আর স্ত্রীর জন্যে স্বামীর সাক্ষ্য?’ জিজ্ঞাসা
জোসেফাইনের।
হাসল আহমদ মুসা। বলল, ‘এই বিষয়ে আমি কিছুই জানি
না। আমি এ সংক্রান্ত কোন হাদিস পড়িনি।’
‘স্ত্রীর জন্যে স্বামীর সাক্ষ্যের দরকার
নেই?’ জোসেফাইন বলল।
‘মনে হয় আল্লাহ মেয়েদের ফেভার
করেছেন। তিনি আখেরাতে মেয়েদের ভাগ্য
স্বামীদের মুখাপেক্ষী করতে চান না।’ আহমদ
মুসা বলল।
‘আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে
বলেছেন, ‘স্বামী ও স্ত্রী একে অপরের
অভিভাবক।’ মানে সমান তারা। তাহলে স্বামী-
স্ত্রীর পারস্পারিক সাক্ষ্যের ক্ষেত্রে সমান
ট্রিটমেন্ট হবে না কেন?’ বলল জোসেফাইন।
‘আল্লাহর সৃষ্টিরই এটা একটা প্রকৃতি যে, সবলকে
দুর্বলের সাক্ষ্যের মুখাপেক্ষী করা হয়েছে,
কিন্তু দুর্বলকে সবলের সাক্ষ্যের মুখাপেক্ষী
করা হয়নি। কারণ সবলরা অনেক ক্ষেত্রেই
দুর্বলের প্রতি অবিচার করে, করতে পারে। আর
ফেতরাতিভাবে নারীরা দুর্বল ও পুরুষরা সবল।’
আহমদ মুসা বলল।
‘চমৎকার, বুঝলাম। কিন্তু সাক্ষ্য আইনের
ক্ষেত্রে দুই নারীর সাক্ষ্যকে এক পুরুষের
সমান করা হয়েছে মানে বিচার্য কোন বিষয়ে
একজন পুরুষের সাক্ষ্য যথেষ্ট হবে, আর
সাক্ষী যদি নারী হয়, তাহলে দুই নারীর সাক্ষ্য না
পেলে তা গ্রহণযোগ্য হবে না। এখানে তো
নারী পুরুষের অর্ধেক হয়ে গেছে।’ বলল
জোসেফাইন।
‘না জোসেফাইন, তোমাকে এখানেও বিষয়টাকে
সবল ও দুর্বলের দৃষ্টিকোণ থেকে দেখতে
হবে। নারীদের স্বভাবজাত কিছুটা অসুবিধা ও
দুর্বলাতার কারণে সাক্ষ্য দানের ক্ষেত্রে
নারীদের কোন চাপ বা প্রভাবের শিকার হওয়ার
আশংকা বেশি। তাই ন্যায়-বিচার নিশ্চিত করার জন্যেই
এক পুরুষের বদলে দুই নারীর সাক্ষ্য চাওয়া
হয়েছে। দুই নারী একত্র হলে স্বাভাবিকভাবে
তাদের ক্ষমতায়ন হয়, তাদের ক্ষমতা বেড়ে যায়।
সম্ভবত আল্লাহ এটাই চেয়েছেন।’ থামল আহমদ
মুসা।
জোসেফাইনের মুখে হাসি ফুটে উঠেছে।
বলল, ‘ধন্যবাদ তোমাকে। তুমি কঠিন বিষয়কে
সহজ করে তুলতে পার। বিষয়টা এভাবে আমার মাথায়
আসেনি…..।’
জোসেফাইনের কথার মধ্যেই আহমদ মুসার
মোবাইল বেজে উঠল আবার।
‘এক্সকিউজ মি. জোসেফাইন!’ বলে আহমদ মুসা
মোবাইল হাতে তুলে নিল।
কল ওপেন করে ‘হ্যালো’ বলে সাড়া দিতেই
ওপার থেকে সালাম ভেসে এল সৌদি স্বরাষ্ট্রমন্ত্
রীর।
আহমদ মুসা সালামের জবাব দিয়েই বলল, ‘খারাপ
কোন খবর জনাব?’
‘হ্যাঁ মি. আহমদ মুসা। আপনার সাথে কথা বলে
টেলিফোন রাখতেই অয়্যারলেস পেলাম পুলিশ
প্রধানের। তার কাছ থেকে জানতে পারলাম
আমাদের বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় থেকে বাসায়
ফেরার পথে আক্রান্ত হযেছেন। তিনি…..।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মাঝখানেই আহমদ মুসার
বলল, ‘কিডন্যাপ হননি, আক্রান্ত হয়েছেন?’
‘হ্যাঁ মি. আহমদ মুসা, আল্লাহ রক্ষা করেছেন।
কিডন্যাপ হওয়া থেকে বেঁচে গেছেন। তাঁর
পেছনের সেনা কমান্ডোর দু’টি গাড়িই ধ্বংস
হয়েছে। মারা গেছেন ৬ জন কমোন্ডোর
সবাই। বিজ্ঞানীর ড্রাইভারকে ওরা গুলি করে
মেরেছে।বিজ্ঞানীকেও ওরা নিয়ে যাচ্ছিল। এই
সময় সেনাবাহিনীর দু’টি টহল গাড়ি দু’দিক থেকে
এসে পড়ে। বিজ্ঞানীকে রেখেই ওরা পালিয়ে
যায়। বিজ্ঞানী ……।’
আবারও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধা দিয়ে আহমদ
মুসা বলে উঠল, ‘ওরা কয়টি গাড়ি নিয়ে এসেছিল?
বিজ্ঞানীকে ওরা গাড়িতে তুলতে পারেনি?’
‘ছোট একটা মাইক্রো নিয়ে তারা এসেছিল। ওরা
বিজ্ঞানীর গাড়ির ড্রাইভারকে হত্যা করে তাকে
বাইরে ফেলে দিয়ে ওদের একজন আমাদের
বিজ্ঞানীকে সংজ্ঞাহীন করেছিল, অন্যজন
গাড়ির সীটে উঠতে যাচ্ছিল, এ সময়
সেনাবাহিনীর দু’টি গাড়ি এসে পড়ে। তখন ওরা
বিজ্ঞানীর গাড়ি থেকে ছুটে এসে মাইক্রতে
ওঠে। পালিয়ে যায় মাইক্রোটি। পরে স্পট
থেকে একজন পুলিশ অফিসারের মাধ্যমে জানলাম,
বিজ্ঞানীর গাড়ির চাবিটা নিহত ড্রাইভারের হাতে ছিল।
ড্রাইভার…………।’
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মাঝখানে আবার কথা
বলে উঠল আহমদ মুসা। বলল, ‘ আল্লাহর অশেষ
শুকরিয়া মি. স্বরাষ্ট্রমন্ত্রী! বিজ্ঞানীর ড্রাইভার
জীবন দিয়েছেন, কিন্তু বাঁচিয়ে গেছেন
বিজ্ঞানীকে। আমার মনে হয়, বিজ্ঞানীর গাড়ি
বহর আক্রান্ত হওয়ার পর যখন ওদেরকে
বিজ্ঞানীর গাড়ির দিকে আসতে দেখে, তখনই
ড্রাইভার গাড়ির চাবি হাতে নিয়েছিল কিংবা অজান্তেই
গাড়ির চাবিটি তার হাতে এসে গিয়েছিল। গাড়িতে চাবি
থাকলে সন্ত্রাসীরা বিজ্ঞানীসহ তার গাড়ি নিয়ে
পালাত। সন্ত্রাসীরা কেউ মারা যায়নি? বলল আহমদ
মুসা।
‘না, ওদের কেউ মারা যায়নি। যারা বিজ্ঞানীর গাড়িতে
উঠেছিল, সেই দুই সন্ত্রাসীকেই শুধু দেখা
গেছে। মাইক্রোতে কয়জন সন্ত্রাসী ছিল তা
জানা যায়নি। যে দু’জন সন্ত্রাসী বিজ্ঞানীর
গাড়িতে উঠেছিল, তাদের একজন মেয়ে মানুষ
ছিল জানা গেছে। মনে হয় তাদের দু’জনেরই
পোষাক বুলেট প্রুফ ছিল। দুই দিকের এক ঝাঁক
গুলির মুখে তারা পড়েছিল, কিন্তু কোন ফল হয়নি।’
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলল।
‘ওদের একজন মেয়ে ছিল?’ জিজ্ঞাসা আহমদ
মুসার। তার চোখে-মুখে বিস্ময়!
‘তাই মনে করা হচ্ছে। দু’জনেরই এক রকম
পোষাক ছিল। এরপরও একজনকে মেয়ে মনে
হয়েছে।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘বিজ্ঞানীর দেখা স্বপ্নের দু’জন সন্ত্রাসীর
একজন মেয়ে ছিল। এখানেও দু’জনের একজন
দেখা যাচ্ছে মেয়ে।’ আহমদ মুসা বলল।
‘মি. আহমদ মুসা, এই মেয়েটিই গুলি করে
ড্রাইভারকে মেরে ড্রাইভিং সীটে বসতে
যাচ্ছিল।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘তাহলে স্বপ্নটা সত্যি হলো মি. স্বরষ্ট্রমন্ত্রী।’
আহমদ মুসা বলল।
‘সত্যি হলো আংশিক। পুরোটা না সত্য হয়ে যায়,
এই আতংক এখন আমাদের মি. আহমদ মুসা্।’ বলল সৌদি
স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আহমদ মুসাকেও চমকেও
দিল! ঠিক কথাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বপ্নের অর্ধেক সত্যি, অন্য অর্ধেকও সত্যি
হতে পারে। অবশ্য নাও সত্যি হতে পারে। কিন্তু
আহমদ মুসারও আশংকা, ব্ল্যাক সান সিন্ডিকেটের নাম
থেকে তাদের যেটুকু পরিচয় পাওয়া গেছে,
তাতে এ ধরনের সংগঠন কখনও হার স্বীকার
করে না। ‘ডু অর ডাই’ হয়ে থাকে ওদের মটো।
কিন্তু ‘ডাই’ এড়িয়ে ওরা ‘ডু’-কেই বাস্তবায়িত করে।
আহমদ মুসার কথা বলতে দেরী দেখে ওপার
থেকে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীই কথা বলে উঠল,
‘কি ভাবছেন মি. আহমদ মুসা?’ এই মাত্র আমাদের
আলোচনা হয়েছে। কালকে সকালে আপনাকে
আমরা রিয়াদে চাই। ফরাসি দূতাবাসের বিয়ের আমরা
খোঁজ নিয়েছি। সে অনুষ্টান সাত দিন পর হচ্ছে।
বড় দেরী হয়ে যাবে। আমাদের অনুরোধ, কাল
সকালেই আপনি এখানে এসে যাবেন।
ম্যাডামদেরও দাওয়াত আমাদের এখানে। খাদেমুল
হারামাইন শরীফাইনের সম্মনিত অতিথি হবেন
আপনারা।’
‘বিষয়টিকে আমিও গুরুত্বপূর্ণ বলে মনে করছি।
পরাজিত ওরা আহত বাঘের মত হয়ে গেছে।
আপনারা সাবধান থাকুন! আমি কাল সকালে আসছি।’
আহমদ মুসা বলল।
‘আল-হামদুলিল্লাহ। আপনারা আসুন। আমরা আপনাদের
জন্য অপেক্ষা কর্ব।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘ওকে, মি. স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আসছি
ইনশাআল্লাহ আগামী কাল সকালে। কথা এখানেই
শেষ।’
‘ধন্যবাদ মি. আ্হমদ মুসা। আসসালামু আলাইকুম।’ ওপার
থেকে বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
আহমদ মুসা সালামের জবাব দিয়ে কল অফ করে
দিল।
আহমদ মুসা মোবাইল রাখতেই জোসেফাইন
বলে উঠল, ‘তাহলে কাল সকলেই আমাদের
যেতে হচ্ছে রিয়াদে।’
‘স্যরি জোসেফাইন। তোমার সাথে পরামর্শের
সুযোগ হলো না। রাজী না হয়ে উপায় ছিল না।
বিজ্ঞানী আক্রান্ত হয়েছেন। ছয়জন কমান্ডোর
জীবন গেছে। কিন্তু আল্লাহ বিজ্ঞানীকে
রক্ষা করেছেন। ঠিক সময় সেনাবাহিনীর গাড়ি দু’টি
এসে না পৌঁছলে বিজ্ঞানী অপহৃত হতেন। আমার
অনুমান মিথ্যা না হলে বিজ্ঞানীর বিপদ যায়নি।’ আহমদ
মুসা বলল।
‘স্যরি বলছ কেন? তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমার
জন্যেও ভাল হলো। মেরী জেনিফারের সাথে
কয়েক দিন বেশি সময় কাটাতে পারব।’ বলল
জোসেফাইন।
‘ধন্যবদ জোসেফাইন। যতটুকু সহযোগিতা
স্বাভাবিক, তবে চেয়ে অনেক বেশি সহযোগিতা
তোমার কাছ থেকে পাই।’ আহমদ মুসা বলল।
‘সহযোগিতা শব্দটা কেন? তোমার কাজ কি আমার
কাজ নয়?’ বলল জোসেফাইন।
‘অবশ্যই জোসেফাইন!’ বলে আ্হমদ মুসা কাছে
টেনে নিতে চাইল জোসেফাইনকে।
জোসেফাইন হেসে উঠে সরে যেতে
যেতে আঙুল তুলল দরজার দিকে।
আহমুদ মুসা চোখ ফেরাল দরজার দিকে। দেখল
দরজা দিয়ে প্রবেশ করছে আহমদ আবদুল্লাহ।
তার হাতে খেলনা রিভলবার।
সে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার
কোলে।
‘রিভলবার কোথায় পেলে বেটা?’ আহমদ
আবদু্ল্লাহকে জিজ্ঞেস করল আহমদ মুসা।
‘আন্টি ম্যাডাম আমার জন্যে এনেছে।’ বলল
আহমদ আবদুল্লাহ।
‘বেশ ভাল করেছে। কিন্তু বেটা, তোমার
রিভলবার হলো কলম।’ বলে আহমদ মুসা
পকেটের দামী কলমটা আহমদ আবদু্ল্লাহর হাতে
তুলে দিল।
আহমদ আবদুল্লাহ রিভলবার ফেলে দিয়ে
আনন্দের সাথে কলমটা হাতে নিল। তারপর ছুটে
গিয়ে মায়ের পাশে বসে বলল, ‘তুমি সেদিন এ
কলমটা আমাকে নিতে দাওনি। আব্বু দিয়েছেন
আমাকে।’
জোসেফাইন আহমদ আবদুল্লাহকে কোলে
টেনে নিয়ে বলল, ‘তোমার আব্বা অনেক ভাল
বেটা।’
‘তুমিও ভাল আম্মা।’ মায়ের কোলে মুখ গুঁজে
বলল আহমদ আবদু্ল্লাহ।
‘কে বলেছে?’ আহমদ আবদুল্লাহর কপালে একটা
চুমু খেয়ে বলল জোসেফাইন।
‘কেন?’ আব্বা বলেছেন। বলনি আব্বা তুমি?
মায়ের কোল থেকে মুখ তুলে আহমদ মুসার
দিকে চেয়ে বলল আহমদ আবদুল্লাহ।
‘হ্যাঁ, তোমার মা অবশ্যই একটু বেশি ভাল। আর
বেটা, দুনিয়ার সব মানুষই ভাল, যারা খারাপ তারা ছাড়া।
আল্লাহ সব মানুষকে ভালবাসেন। আমাদেরও
সবাইকে ভালবাসা উচিত।’
বলে আহমদ মুসা আহমদ আবদুল্লাহর গালে
স্নেহের একটা টোকা দিয়ে উঠে দাঁড়াল।
জোসেফাইনও উঠে দাঁড়াল। বলল, ‘চল দেখি
আহমদ আবদুল্লাহ, তোমার আন্টি ম্যাডাম আর কি
নিয়ে এল?’
পরদিন সকাল ৭টার মধ্যেই আহমদ মুসারা মদিনা
বিমানবন্দরে পৌছেছিল।
সৌদি বিমান বাহিনীর একটা বিশেষ বিমান আহমদ
মুসাদের নিয়ে যাবে রিয়াদে।
আহমদ মুসারা বসেছিল ভিভিআইপি লাউঞ্জে। মিনিট
খানেক আগে বিমান বন্দরের ষ্টেশন ম্যানেজার
বলে গেছে আহমদ মুসাকে, বিমান রেডি স্যার।
সেন্ট্রাল এয়ারট্রাফিকের একটা ফাইনাল সিগন্যালের
অপেক্ষা করছে।
বসে বসে আজকের কাগজে চোখ বুলাচ্ছে
আহমদ মুসারা।
‘রিয়াদের গতকালকের খবরটা খুব ছোট করে ছাপা
হয়েছে।’ আহমদ মুসাকে লক্ষ করে বলল
জোসেফাইন।
‘উদ্বেগের খবর মানুষের বিস্তারিত না জানাই ভাল,
এদেশে এটা সাংবাদিকদের একটা দৃষ্টিভংগি।’ আহমদ
মুসা বলল।
আহমদ মুসা আবার কাগজে মনোযোগ দিতে
চাচ্ছিল। এ সময় তার মোবাইল বেজে উঠল।
তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল বের করে
স্ক্রিনে নজর বুলাল। দেখল স্বরাষ্ট্রমন্ত্রীর
টেলিফোন।
কল অন করার সাথে লাউডস্পীকারও অন করে
আহমদ মুসা বলল, ‘আসালামু আলায়কুম সালাম। ওয়েল
কাম মি. আহমদ মুসা। আপনি আসুন। এদিকে শেষ
রাতে মারাত্মক ঘটনা ঘটে গেছে। এ নিয়ে আপনি
ভাবতে শুরু করুন, এজন্যেই আমার এই
টেলিফোন।’
মুহুর্তের জন্যে ওপারে কন্ঠ থামল স্বরাষ্ট্রমন্ত্
রীর। একটু বিরতিও অসহ্য মনে হলো আহমদ
মুসার কাছে। সে বলল, ‘কি মারাত্মক ঘটনা মি.
স্বরাষ্ট্রমন্ত্রী? বিজ্ঞানী মি. খালেদ
আবদুল্লাহর কিছু ঘটেছে? কিডন্যাপড হয়েছেন
তিনি?’
‘হ্যাঁ মি. আহমদ মুসা, গত রাত সাড়ে তিনটায় তিনি
কিডন্যাপড্ হয়েছেন বাসা থেকে।’ বলল সৌদি
স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বেগে ভেঙে পড়া তার
কন্ঠস্বর।
‘ওনার বাসাতো বিশ্ববিদ্যালয়ের চিচার্স হাউজিং
ব্লকে?’ জিজ্ঞাসা আহম্মদ মুসার।
‘জি হ্যাঁ। হা্উজিং-এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিকিউরিটি
ব্যবস্থা আছে।’ আমরাও হাউজিং-এর গেটে একদল
পুলিশ দিয়েছিলাম।
তাছাড়াও সেনাবাহিনীর একটা কমান্ডো ইউনিট
একজন কর্নেলের নেতৃত্বে বিজ্ঞানীর বাড়ির
গেটে পাহারায় ছিল। বিস্ময়ের ব্যাপার, কর্নেলসহ
পাঁচজন কমান্ডোকেই গেটে মৃত অবস্থায় পাওয়া
গেছে।তাদের দেহে কোন আঘাত নেই।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।’ থামল স্বরাষ্ট্রমন্ত্
রী।
‘বাউন্ডারি ওয়ালের পেছন দিকের প্রাচীর
কেটে তাহরে ওরা প্রবেশ করেছিল।’ বলল
আহমদ মুসা।
‘ঠিক বলেছেন। কি করে জানলেন আপনি?’
জিজ্ঞাসা সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর। তার কন্ঠে
বিস্ময়!
‘গেটে যখন কিছু ঘটেছে বলে আপনি বললেন
না। তখন বুঝা গেছে ওরা বিকল্প পথে হাউজিং-এ
ঢুকেছে। অন্তত পাঁচ ফিট পরিমাণ প্রাচীর কেটে
ওরা গাড়ি নিয়ে প্রবেশ করেছিল।’ আহমদ মুসা
বলল।
‘ঠিক বলেছেন, মি. আহমদ মুসা। প্রাচীরের কাটা
অংশ আমরা মেপে দেখিনি। তারা পেছনের
প্রাচীর কেটে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ
করেছিল।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘সেনা কমান্ডোদের পোষাক ওরা খুলে
নিয়েছে মি. স্বরাষ্ট্রমন্ত্রী?’ আহমদ মুসার
জিজ্ঞাসা।
‘আপনার অনুমান সত্য, আহমদ মুসা। সেনা
কমান্ডোদের পোষাক এবং গাড়ি নিয়েই ওরা
পালিয়েছে। ওদের গাড়িটা পড়ে আছে
বিজ্ঞানীর বাড়ির গেটে। গাড়িটা আনরেজিষ্ট্যান্ড।
গতরাতেই একটা শো-রুম থেকে গাড়িটা চুরি
গেছে বলে আমরা জানতে পেরেছি।’ বলল
স্বরাষ্ট্রমন্ত্রী। ‘বাড়ির ভেতরে ওরা নিশ্চয় বাধা
পায়নি?’ জিজ্ঞাসা আহমদ মুসার।
‘বাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে ছিল। ওরা ল্যাসার বীম
দিয়ে লক উড়িয়ে দিয়ে নি:শব্দেই সব দরজা
খুলে ফেলে। ম্যাডাম জেগে উঠেছিলেন। তাঁর
সামনেই বিজ্ঞানীকে সংজ্ঞাহীন করে নিয়ে
গেছে। যাওয়ার সময় একটা মিনি রিভলবার দিয়ে ফায়ার
করে ম্যাডামকে্ সংগে সংগেই ম্যাডাম জ্ঞান
হারিয়ে ফেলেন।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘ম্যাডাম কি বলেছেন, কয়জন ওরা ঘরে
ঢুকেছিল?’ জিজ্ঞাসা করল আহমদ মুসা।
‘তিনজন ঘরে ঢুকেছিল। তাদের মধ্যে একজন
ছিল মেয়ে। মেয়েটির ছিল খুব বেশি ক্ষিপ্র।
সেই বিজ্ঞানীকে সংজ্ঞাহীন করে কাঁথে
তুলে নেয়। পুরুষ দু’জন রিভলবার তুলে পাহারা
দিচ্ছিল।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘কোন রুটে তারা পালিয়েছে, সেটা কি জানা
গেছে?’ ওরা যাতে দেশের বাইরে যেতে না
পারে তার ব্যবস্থা করেছেন নিশ্চয়।’ আহমদ মুসা
বলল।
‘দেশের সকল সড়ক, নৌ ও বিমান বন্দরে রেড-
এলার্ট জারি করা হয়েছে ভোর সারে পাঁচটা
থেকে। কোথাও থেকে কোন তথ্য আমরা
পাইনি।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘আপনাদের রিয়াদের রাস্তায় তো ক্লোজ সার্কিট
ক্যামেরার পাহাড়া আছে। তার রিপোর্ট থেকে কি
জানা গেছে?’ আহমদ মুসা বলল।
‘সেটা এক বিস্ময়! সব রিপোর্ট আমরা পেয়েছি।
কিন্তু মিলিটারি কমান্ডোদের যে গাড়ি নিয়ে ওরা
পালিয়েছি সে গাড়িকে রিয়াদের কোন রাস্তায়
দেখা যায়নি।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘তাহলে মাঝখানে তারা আবার গাড়ি পাল্টেছে অথবা
গাড়িটিকে তারা জ্যামিং ক্যামোফ্লেজে ঢেকে
নিয়েছিল।’ আহমদ মুসা বলল।
‘ক্যামেরা চোখ আড়াল করার মত জ্যামিং
ক্যামোফ্লেজে তো বিশ্বের একটা দুষ্পাপ্য ও
অত্যান্ত ব্যয়বহুল টেকনলজি! মাত্র
সাম্প্রতিককালে আমরা এই টেকনলজি নিয়ে
এসেছি। একটা সন্ত্রাসী সংগঠন এটা পাবে কি
করে?’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসল আহমদ মুসা। বলল, ‘আমি জানি না, এই কিডন্যাপাররা
কারা। তারা যদি ব্ল্যাক সান সিন্ডিকেট হয়, তাহলে
মনে করি কোন টেকনলজিই ওদের বাইরে
নেই।’
‘আমাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, মি. আহমদ
মুসা।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘স্যরি, বাস্তবতা আমাদের সবাইকে জানতে হবে।’
আহমদ মুসা বলল।
‘ধন্যবাদ মি. আহমদ মুসা, দু:খের মধ্যেও একটু রস
করলাম। ওকে, আপনি আসুন। আর খাস কোন
পরামর্শ থাকলে বলুন।’
‘ধন্যবাদ মি. স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার পর যা করার
আপনারা তা সবই করেছেন। আমার একটা অনুরোধ
গত এক মাসে সৌদি আরবে যারা প্রবেশ করবেন
তাদের ফটোসহ পার্টিকুলারস আমার প্রয়োজন।
আপনারা দয়া করে এর ব্যবস্থা করবেন।’ বলল
আহমদ মুসা।
‘ধন্যবাদ মি. আহমদ মুসা, এসেই পেয়ে যাবেন।
ওকে। এখানেই শেষ। আস্সালামু আলাইকুম।’
‘ওয়া আলাইকুম সালাম’ বলে আহমদ মুসা কল অফ
করে দিল। সবাই উদ্গ্রীবভাবে তাকিয়ে ছিল
আহমুসার দিকে। সবার চোখে-মুখেই উদ্বেগ।
ষ্টেশন ম্যানেজার আহমদ মুসাকে বলতে
এসেছিল যে ষ্টেশন বিশেষ বিমান টেক-অফ
পর্যায়ে আছে। আহমদ মুসারা উঠলেই বিমান
ছাড়বে।কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা
বলছেন জেনে এবং আলোচনার বিষয় শুনে কথা
বলতে আর সাহস করেনি।
জোসেফাইনও বিব্রত অবস্থায় পড়েছিল। কিন্তু
আহমদ মুসাকে ডিস্টার্ব করা উচিত মনে করেনি।
বিজ্ঞানী কিডন্যাপড্ হয়েছে তার মনটাও মুষড়ে
পড়েছিল।
আহমদ মুসা মোবা্ইল পকেটে রেখে মাথা তুলে
সামানে চাইতেই দরজায় দাঁড়ানো বিমান বন্দরের
ষ্টেশন ম্যানেজারের নজরে পড়ে গেল।
বলল, ‘স্যরি, প্রেন বুঝি দাঁড়িয়ে আছে?’
‘নো প্রব্লেম স্যার। প্লেনের সময় ২০ মিনিট
পিছিয়ে দেয়া হয়েছে।’ বলল ষ্টেশন
ম্যানেজার।
হাতঘড়ির দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, ‘তার মানে
আর দশ মিনিট সময় আমাদের হাতে আছে।’
আহমদ মুসার কথার রেশ বাতাসে মেলবার আগেই
বাইরে থেকে বিকট বিস্ফোরণের শব্দ
ভেসে এল।
চমকে উঠল সবাই। প্রচন্ডভাবে কেঁপে উঠেছিল
বিল্ডিংটাও।
সোজা হয়ে বসল আহমদ মুসা। বলল, ‘এ
বিস্ফোরণের শব্দ রানওয়ের দিক থেকে
এসেছে। তার মানে কোন বিমানে বিস্ফোরণ
ঘটেছে’।
বিস্ফোরণের শব্দ শুনেই ছুটে বেরিয়ে
গিয়েছিল ষ্টেশন ম্যানেজার।
কয়েক মূহূর্তের মধ্যেই একজন পুলিশ অফিসার
ছুটে এল আহমদ মুসার ভিভিআইপি কক্ষে। বলল
আহমদ মুসাকে, ‘স্যার, যে বিশেষ বিমানে আপনার
যাবার কথা ছিল, সে বিমানটি বিস্ফোরণে উড়ে
গেছে।’
আহমদ মুসা বসে থেকেই শান্তভাবে কথাটা শুনল।
হিসেব করে দেখল, টেলিফোন রিসিভের
কারণে দেরি না হলে ঠিক সময়ে বিশেষ বিমানটি
আকাশে উড়লে বিমানটি এখন রিয়াদের আকাশে
থাকতো। রিয়াদের আকাশেই বিমানটি বিস্ফোরণে
ভেঙে পড়তো তাদের সাথে নিয়েই। মূহুর্তের
জন্যে তার চোখ দু’টি কঠোর হয়ে উঠল। একটা
উষ্ণ স্রোত বয়ে গেল গোটা শরীরে।
নিজেকে সামলে নিয়ে আহমদ মুসা তাকাল
জোসেফাইনের দিকে। জোসেফাইনের
চোখ-মুখ ভয়ে আড়ষ্ট। সে আহমদ
আবদুল্লাহকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে
আছে।
আহমদ মুসা তার ডান হাত জোসেফাইনের কাঁধে
রেখে বলল, ‘আল্লাহ আমাদের সাথে
রয়েছেন। তিনিই তো আমাদের বাঁচালেন! ভয়
করলে আল্লাহর এ সাহায্যর অমর্যদা হয়
জোসেফাইন।
‘হাসবুনাল্লাহ! আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট।
ঠিক, তিনি নিজ হাতে আমাদের গোটা পরিবারকে
বাঁচালেন। আল-হামদুলিল্লাহ!’
বলে জোসেফাইন আহমদ আবদুল্লাহকে পাশে
বসিয়ে আহমদ মুসাকে বলল, ‘স্যরি, মানবিক অনেক
দুর্বলতা মানুষ অনেক সময় কাটিয়ে উঠতে পারে
না। আমি সে ধরনের একজন মানুষ। আল্লাহ মাফ
করুন।’
‘ধন্যবাদ জোসেফাইন।’ বলে আহমদ মুসা তাকাল
পুলিশ অফিসারের দিকে।
পুলিশ অফিসার কক্ষের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল।
আরেকজন অফিসারও তার পাশে এসে দাঁড়িয়েছে।
আহমদ মুসা ওদের উদ্দ্যেশ্য করে বলল, ‘আমি
বিস্ফোরণের জায়গায় যেতে চাই। ষ্টেশন
ম্যানেজার কোথায়?’
পরে যে অফিসার এসেছে, সে পুলিশ অফিসার
ঘরে ঢুকল। বিনয়ের সাথে বলল, ‘স্যার, বিমান
বন্দরে আমি আপনার সিকিউরিটির দায়িত্বে আছি।
গোটা বিমান বন্দরে এখন সার্চ চলছে স্যার। স্যার,
সার্চ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এখানেই
অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে।’
পুলিশ অফিসারের কথা শেষ হতেই আহমদ মুসার
মোবাইল বেজে উঠল। আহমদ মুসা দেখল মদিনা
মনওয়ারার গভর্নরের টেলিফোন।
আহমদ মুসা কল অন করে সালাম দিতেই ওপার
থেকে গভর্নরের কন্ঠ শোনা গেল। সালামের
জবাব দিয়ে বলল, ‘ভাই আহমদ মুসা’ আমি আসছি।
গিয়েই কথা বলব। ওকে, আসসালামু আলাইকুম।’
সালামের জবাব দিয়ে কর অফ করতেই আবার
বেজে উঠল আহমদ মুসার মোবাইল।
রিয়াদ থেকে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোন।
আহমদ কল অন করে সালাম দিল। ওপার থেকে সৌদি
স্বরাষ্ট্রমন্ত্রীর কন্ঠ শোনা গেল। সালামের
জবাব দিয়ে বলল, ‘আল-হামদুলিল্লাহ! আল্লাহর হাজার
শোকর যে প্লেনটা ডিলে হয়েছিল! আমি
মদিনায় আসছি, মি. আহমদ মুসা। ঐ প্লেনেই আমি
আপনাদের রিয়াদে নিয়ে আসব।’
‘ধন্যবাদ। আপনার আসাটা ভাল হবে।’ আহমদ মুসা
বলল।
‘এই ঘটনা একটা বড় ষড়যন্ত্র। আমি বিস্মিত হচ্ছি,
গতকাল আপনার সাথে কথা বলে ঠিক করলাম, আজ
আপনি আসবেন। আর বিমান বাহিনীর ঐ বিশেষ
বিমানে আপনি আসবেন, সেটা ঠিক হয়েছে রাত ৮
টার পর কেমন করে এটা সম্ভব হলো?’ বলল
ওপার থেকে উদ্বিগ্ন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘এটা খুব সহজ তদন্ত মি. স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি
নির্দেশ দিন। গত রাত ৮টা থেকে যত লোক বিমান
বন্দরের টার্মাক এলাকায় প্রবেশ করেছে, যারা ঐ
বিশেষ বিমানটিতে উঠেছে, তাদের সকলের
উপর নজর রাখতে, তারা যেন কেউ সরে পড়তে
না পারে।’
‘ধন্যবাদ মি. আহমদ মুসা। আমি নির্দেশ দিচ্ছি। আমি
গভর্নর মহোদয়ের সাথে আলোচনা করেছি।
একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে মদিনা মনোওয়ারার
নিরাপত্তা প্রধানের নেতৃত্বে। তারা কাজ শুরু
করেছে।’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী।
‘ধন্যবাদ মি.স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার আগের
টেলিফোন কলটা ছিল লাকি কল। কলটা দীর্ঘ
হওয়ার কারণে ষ্টেশন ম্যানেজার প্লেনের সময়
২০ মিনিট পিছিয়ে দেন’ আহমদ মুসা বলল।
‘আল্লাহর হাজার শোকর, আহমদ মুসা। আল্লাহ সাহায্য
করেছেন। আমরা নিমিত্ত মাত্র। ওকে, মি. আহমদ
মুসা। আর কিছু পরামর্শ?’ বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রি।
‘আপনি আসুন, আলোচনা করা যাবে।’
‘ঠিক আছে মি. আহমদ মুসা। আসছি আমি। আসসালামু
আলায়কুম।’
আহমদ মুসা মোবাইল রাখতেই সেই পুলিশ অফিসারটি
ঘরে ঢুকল। কিন্তু সে কিছু বলার আগেই কক্ষে
প্রবেশ করল ষ্টেশন ম্যানেজার।
বিধ্বস্ত তার চেহারা। বলল সে আহমদ মুসাকে,
‘স্যার, ওপরে বিশ্রামের জন্যে আমাদের
কয়েকটা ভিভিআইপি স্যুট আছে। সেনাবাহিনীর
এক্সপ্লোশন ইউনিট সেগুলো সম্পূর্ণ স্ব্যান
করে রেডি করেছে। ম্যাডামকে নিয়ে আপনি
সেখানে চলুন স্যার।’
‘গভর্ণর সাহেব তো আসছেন। তিনি কোথায়
আসছেন?’ জিজ্ঞাসা আহমদ মুসার।
‘স্যুটগুলোর পাশেই কয়েকটি সীটিং রুম
রয়েছে। ওরা ওখানেই বসবেন স্যার।’ বলল
ষ্টেশন ম্যানেজার।
‘ঠিক আছে চলুন।’ বলে আহমদ মুসা তাকাল
জোসেফাইনের দিকে।
আহমদ মুসা উঠে দাঁড়াল। জোসেফাইনও।
মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের হাত আঁকড়ে ধরে
আছে আহমদ আবদুল্লাহ।
(চলবে...)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now